Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) পারে বলে মত ব্যক্ত করা হয়, তার আলোকে আমরা নীতিগতভাবে বলতে পারি যে, সেই সব অজানা ও অদেখা সৃষ্টি সম্পর্কে আল্লাহ তায়ালা যা বলেন তা বিশ্বাস করি এবং যে চৌহদ্দীর মধ্যে তার অবস্থানের কথা বলেন, সেই চৌহাদ্দীর মধ্যে তা স্বীকার করি । কিন্তু “বিজ্ঞান'-এর দোহাই পেড়ে যারা আল্লাহর স্বীকৃত জিনিসগুলোকে অস্বীকার করে, তারা কোন যুক্তিতে ও কিসের ভিত্তিতে তা করে জানি না। মানবীয় ক্ষমতার আওতায় তারা যে বিজ্ঞানের অধিকারী হয়েছে, তাতো এমন দাবী করে না যে, তারা এই পৃথিবী নামক গ্রহের সব রকমের প্রাণীর সন্ধান পেয়ে গেছে। অন্যান্য গ্রহ উপগ্রহে কী আছে না আছে, সে সম্পর্কেও তাদের “বিজ্ঞান' অজ্ঞ । বিজ্ঞান শুধু এতোটুকু অনুমান করতে সক্ষম হয়েছে যে, পৃথিবীতে যে ধরনের প্রাণের অস্তিত্ব আছে, অন্যান্য গ্রহ নক্ষত্রে তার অস্তিত্ব থাকতেও পারে, নাও থাকতে পারে । এমনকি তার অনুমানগুলো সঠিক প্রমাণিত হলেও সে আরো নানা ধরনের প্রাণ ও নানা জাতের প্রাণীর অস্তিত্ব মহাবিশ্বের অন্যান্য ংশেও থাকার সম্ভাবনা অস্বীকার করতে পারে না, যার সম্পর্কে এই বিজ্ঞানের হাতে বিন্দুমাত্র কোনো তথ্য নেই। “বিজ্ঞানের' নামে এই ধরনের প্রাণী জগতের অস্তিত্ অস্বীকার করা নিছক ৃষ্টতা ছাড়া কিছু নয়। এবার জ্বিন নামক সৃষ্টির প্রসংগ আসা যাক। এর একাংশ ইবলিস ও তার বংশধর খারাপ ও অকল্যাণকর কাজে নিরংকুশভাবে নিয়োজিত । মানব জাতির মধ্যেও কেউ কেউ শয়তান সুলভ বৈশিষ্ট্যের অধিকারী ও অতিমাত্রায় দুকর্ম প্রবণ রয়েছে। জিন নামক এই সৃষ্টির স্বভাব-প্রকৃতি ও চালচলন কেমন, সে সম্পর্কে আমাদের জ্ঞান আল্লাহ তায়ালা ও তার রসূলের কাছ থেকে পাওয়া নির্ভুল তথ্যের মধ্যেই সীমাবদ্ধ । আমরা এই নির্ভূল সূত্র থেকে এর সম্পর্কে যেটুকু জানি তাহলো, এই এরা আগুনের সৃষ্টি । তাদেরকে ভূপৃষ্টে, ভূগর্ভে এবং পৃথিবীর বাইরেও বসবাস করার ক্ষমতা দেয়া হয়েছে। এই সমস্ত অঞ্চলে সে মানুষের চেয়েও দ্রুতগতিতে চলতে সক্ষম । এদের মধ্যে মোমেন ও পরহেযগার এবং খোদাদ্ৰোহী শয়তান উভয় শ্রেণীর লোক রয়েছে। তারা মানুষকে দেখতে পায়, কিন্তু মানুষ তাদেরকে তাদের আসল আকৃতিতে দেখতে পায় না। মানুষকে দেখতে পায় কিন্তু মানুষের দৃষ্টির নাগালের বাইরে এমন কতো যে সৃষ্টি আছে, কে তার ইয়ত্তা রাখে । জ্বিন জাতির মধ্যে যারা শয়তান শ্রেণীর, তারা মানুষকে ধোকা দেয়া ও পথভ্রষ্ট করার কাজে নিয়োজিত । এ কাজটা তারা এমন এমন উপায়ে করতে সক্ষম যে, আমরাও তা জানি না। তবে যে সব মোমেন আল্লাহকে মনে রাখে, তাদের ওপর তাদের জোর চলে না। শয়তান মোমেনের সাথে লেগে থাকে বটে । কিন্তু মোমেন আল্লাহকে স্মরণ করলেই সে পালায় ও লুকায়। আর উদাসীন হলেই আবার ফিরে আসে ও কৃপ্ররোচনা দেয়। আল্লাহকে স্মরণকারী মোমেন শয়তানের চক্রান্তের চেয়ে শক্তিশালী । শয়তান তার কাছে দুর্বল। কেয়ামতের দিন মানুষের সাথে জ্নরাও হাযির হবে । হিসাব নিকাশের সম্মুখীন হবে এবং মানুষের মতো বেহেশত ও দোযখের অধিবাসী হবে । ফেরেশতাদের চেয়ে জ্নিরা দুর্বল ও অক্ষম । আলোচ্য ১১৩ নং আয়াতের মাধ্যমে আমরা এই তথ্যটা জানতে পারি যে, আল্লাহ প্রত্যেক নবীর জন্যে জ্বিন শয়তান ও মানুষ শয়তানের মধ্য থেকে শক্র নিয়োগ করেছেন । আল্লাহ তায়ালা যদি চাইতেন, তবে এই শয়তানদের সকল অপতৎপরতা স্তব্ধ করে দিতে পারতেন । তারা যাতে খোদাদ্রোহিতায়, সত্যদ্ৰোহিতায় ও অসৎ কর্মে সর্বাত্বকভাবে নিয়োজিত না হয়, রসূলের শক্রতা ও মোমেনদের ক্ষতি ও দুঃখ দুর্দশার কারণ না হতে পারে এবং মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত |. সুরা আন্প আনন্মাম__ __ __ ০৩০১১ ______ পাকা ৮ মলম ২.

— পৃষ্ঠা ৩০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।