110010://1519111801-$৬0101017535-00|) সমকক্ষ গন্য করে এবং তোমাকে বলে যে, তুমি একটা নিদর্শন দেখালে আমরা অবশ্যই তোমার ওপর ঈমান আনবো, তাদের মুক্তির ব্যাপারে তো তুমি নিরাশ হয়ে গেছো । শোনো, আমি যদি তোমার নবুওতের প্রমাণ স্বরূপ ওদের কাছে ফেরেশতাও পাঠাই এবং তারা তাদেরকে স্বচক্ষে দেখে, আর আমি যদি মৃত লোকদেরকে জীবিত করি এবং সেই মৃত লোকেরা জীবিত হয়ে তাদের সাথে কথা বলে, এবং তাদেরকে নিশ্চিত করে যে, তুমি যা বলো এবং যা তাদের কাছে বহন করে এনেছো, তা সম্পূর্ণ সত্য এবং তা আল্লাহর কাছ থেকেই এসেছে, আর আমি যদি তাদের সামনে যাবতীয় জিনিস জড়ো করি এবং তা তোমার সামনে মুখোমুখি অবস্থান করে, তাহলেও তারা ঈমান আনবে না, তোমার কথায় বিশ্বাস করবে না এবং তোমাকে অনুসরণ করবে না। অবশ্য কারো সম্পর্কে আল্লাহ তায়ালা অন্য রকম ইচ্ছা করলে সেটা ভিন্ন কথা । আল্লাহ তায়ালা আরো বলেন, অধিকাংশ মোশরেক এটা জানে না। তারা মনে করে যে, ঈমান ও কুফর তাদের সুঠোর মধ্যে। যখন ইচ্ছা ঈমান আনবে, যখন ইচ্ছা কুফরী করবে। অথচ আসলে তা নয়। ওটা সম্পূর্ণ আমার হাতে! আমি যাকে হেদায়াত করবো এবং হেদায়াত গ্রহণের শক্তি ও প্রেরণা দান করবো, সে ছাড়া কেউ ঈমান আনতে পারবে না। আর যাকে গোমরাহ করবো ও হেদায়াতের পথ থেকে সরিয়ে দিবো, সে ছাড়া কেউ কাফের হবে না। এখানে ইবনে জারীর যে কথা বলেছেন, মূলনীতি হিসাবে তা সম্পূর্ণ সঠিক। তবে এর একটু ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন রয়েছে, যা আমি আগেই করেছি। আমি হেদায়াত ও গোমরাহী এবং আল্লাহর ইচ্ছা ও মানুষের চেষ্টা সংক্রান্ত কোরআনের আয়াতগুলো একত্রিত করে বিষয়টি বিশ্লেষণ করেছি। আসলে আল্লাহর এই সৃষ্টিজগতে ঈমান ও গোমরাহী দুটোই এক একটা নতুন সৃষ্টি । আল্লাহর বরাদ্দ ও সৃষ্টিকর্ম ছাড়া অন্য কোনো জিনিস যেমন সৃষ্টি হতে পারে না, তেমনি ঈমান এবং গোমরাহীও সৃষ্টি হতে পারে না। যেমন আল্লাহ তায়ালা সূরা কামারে বলেছেন, “আমি প্রতিটি জিনিস নির্দিষ্ট পরিমাণে সৃষ্টি করেছি।' এখন এই কোন নীতির ভিত্তিতে এই পরিমাণ নির্ধারিত হয় এবং কোন নীতির ভিত্তিতে কেউ ঈমান আনে এবং কেউ গোমরাহ হয়? এই নীতিটা কোরআনের: বিভিন্ন আয়াতে বিশ্লেষণ করা হয়েছে। সেই আয়াতগুলোর মোদ্দা কথা এই যে, মানুষ নির্দিষ্ট পরিমাণে ইচ্ছার স্বাধীনতার অধিকারী এবং এটা তার জন্যে পরীক্ষা স্বরূপ । সে যখন হেদায়াত লাভের ইচ্ছা করে এবং তার জন্যে চেষ্টা করে, তখন আল্লাহ তায়ালা তাকে হেদায়াত করেন, তার হেদায়াত সৃষ্টি হয় এবং তা আল্লাহর মঞ্জুরী অনুসারে কার্যকরী হয় । আর যখন গোমরাহীর ইচ্ছা করে এবং হেদায়াতকে অপছন্দ করে, তখন তিনি তাকে বিপদগামী করেন, তখন তার গোমরাহী জনুলাভ করে এবং আল্লাহর মঞ্জুরী অনুসারে তা কার্যকর হয়। এই উভয় অবস্থায় বান্দা আল্লাহর নিয়ন্ত্রণাধীন থেকে । তার জীবন আল্লাহর অবাধ ইচ্ছা অনুযায়ী, তার ফয়সালা ও মঞ্জুরী অনুসারে এবং তার অবাধ ইচ্ছার সৃষ্ট নীতি অনুসারে চলতে থাকে । জ্বিন শয়তান ও মানুষ শক্সতাল এরপর সূরার দুটি আয়াত আসছে, এক হিসাবে এ দুটো আয়াত পূর্ববর্তী আয়াতের বক্তব্যের সম্পূরক । আরেক হিসাবে তা শাসকসূলভ ক্ষমতা, আইন বিধান ও সার্বভৌমত্বের সাথে সং আকীদাগত বিষয়গুলোর ভূমিকা স্বরূপ । এই আকীদাগত বিষয়গুলো এই সূরার বাকী অংশের পুরোটা জুড়ে বিস্তৃত । আয়াত দুটো হলো, “এভাবেই আমি প্রত্যেক নবীর জন্যে একজন শয়তান নিয়োগ করেছি ১১৩-১১৪)
— পৃষ্ঠা ৩০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।