Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) তভাকফসীব্ কী যিলালিল কাক্সআন্ন স্বাধীনতার কোনো বৈপরীত্য ও বিরোধ নেই। (তিনি যদি হেদায়াতে আগ্রহী ব্যক্তির ওপর গোমরাহী ও গোমরাহীতে আগ্রহী ব্যক্তির ওপর হেদায়াত চাপিয়ে দেয়ার সিদ্ধান্ত নিতেন, তবেই বিরোধ দেখা দিতো এবং যুলুম হতো । কিন্তু আন্মাহ তায়ালা এমন সিদ্ধান্ত কখনো নেন না।_ অনুবাদক) ও তৃতীয় শিক্ষা: অনুগত ও অবাধ্য লোকেরা সমভাবে আল্লাহর নিয়নত্রণাধীন। আল্লাহর ক্ষমতা প্রতাপের কার্যকারিতা তাদের ওপর সমান । বান্দাদের পরিচালনার ব্যাপারে আল্লাহর স্বীয় নির্দিষ্ট নীতিমালা অনুসারে ফয়সালা গ্রহণ ও ইচ্ছা না করলে তারা সবাই মিলেও কিছু ঘটাতে পারে না। মানুষকে যে সীমিত স্বাধীনতাটুকু তিনি দিয়েছেন,'সেটা কাজে লাগিয়ে মোমেনরা আল্লাহর ইচ্ছার সাথে নিজেদের ইচ্ছার সময় ঘটায় । তাদের দেহে ও মন মগযে, তাদের শরীরের প্রতিটি কোষে, শিরায় শিরায় ও ধমনীতে ধমনীতে এবং তাদের অংগপ্রত্যংগের গঠন সৌষ্ঠবে কার্যকর আল্লাহর অপ্রতিরোধ্য শক্তির যে বাধ্যতামূলক আনুগত্য তাদের করতে হয়। আর আল্লাহর সম্পর্কে অর্জিত জ্ঞান, তার হেদায়াতের আহবান ও. প্রেরণার ভিত্তিতে যে স্বেচ্ছামূলক আনুগত্যকে মোমেনরা নিজেদের জন্যে বাধ্যতামূলক আনুগত্যে পরিণত করে এই উভয় প্রকার আনুগত্য মোমেনদের জীবনে একীভূত হয়ে যায় । এতে তীরা নিজেদের সত্ত্বার অভ্যন্তরে শান্তিময় জীবনের গ্যারান্টি লাভ করে। কেননা তাদের সত্ত্বার ভেতরে বাধ্যতামূলক আনুগত্য ও স্বেচ্ছামূলক আনুগত্য একীভূত হয়ে একই প্রাকৃতিক ও নৈতিক নির্দেশ মেনে চলে, একই শক্তির অনুসরণ করে এবং একই সরকারের অধীন হয়। কিন্তু অন্যরা একদিকে আল্লাহর প্রাকৃতিক নিয়মের বাধ্যতামূলক অনুসরণ করে। কেননা তা করতে তারা বাধ্য। শারীরিক গঠন প্রকৃতিতে ও প্রাকৃতিক প্রয়োজন পূরণে প্রাকৃতিক নিয়মের আনুগত্য না করে তাদের কোনো উপায় থাকে না। অপরদিকে, যে দিকটাতে তাদেরকে খানিকটা স্বাধীনতা দেয়া হয়েছে। সেখানে তারা আন্মাহর ক্ষমতা ও পরাক্রমকে বুড়ো আংগুল দেখানোর ধৃষ্টতা দেখায় । সেখানে তারা আল্লাহর শরীয়তী বিধানকে অমান্য করে। তাদের একই ব্যক্তি সত্ত্বার অভ্যন্তরে এই দোমুখো নীতি চালু হওয়ার কারণে শুধুই তারা কষ্ট পায়। অথবা যতো অবাধ্যতাই করুক, আল্লাহ্‌র নিয়ন্ত্রণের বাইরে তারা যেতে পারে না, আল্লাহর সিদ্ধান্তকে ব্যর্থ ও পরাভূত করার ক্ষমতা তাদের নেই, আন্মাহর ইচ্ছা ব্যতীত তারা এক চুল পরিমাণও কোনো কিছু ঘটাতে পারে না।. | | [ও সুরার অবশিষ্টাংশে এই তৃতীয় শিক্ষাটি বিশেষ গুরুত্পূর্ণ । কেননা একাধিক জায়গায় বিভিন্ন ভাষায় ও ভংগিতে এ বিষয়টি আলোচিত হয়েছে। আমি আগেই বলেছি যে, সূরার যে অংশটি এই ও হুকুমদাতা হিসাবে তার ভূমিকা এবং তার আইন ও বিধান সংক্রান্ত আলোচনা । এ জন্যে এখানে অত্যধিক গুরুতৃ সহকারে বলা হয়েছে যে, শাসন ও বিচার ফয়সালার সর্বময় ক্ষমতা শুধু আল্লাহর । এমনকি যারা আল্লাহর হুকুম ও বিধান মানে না, তাদেরও দৈহিক ও মানসিক সন্ত্বায় দিতে পারে না। নিজেদের ওপরই যাদের পূর্ণ কর্তৃত্ব নেই, মোমেনদের ওপর তাদের কর্তৃত্ব হবে কোথেকে? বাধ্য ও অবাধ্য উভয় গোষ্ঠীকে আন্মাহ তায়ালা নিজের ইচ্ছামত যেমন খুশী তৈরি করেন। | ইমাম ইবনে জারীর তাবারী ১১১ আয়াতের ব্যাখ্যায় বলেন, “আন্নাহ তায়ালা তার নবী মোহাম্মদ (স.)-কে বলেছেন, “ওহে মোহাম্মদ, যারা তাদের প্রতিপালকের সাথে নানা দেবদেবীকে বিলাজ উষ্ঠ ৩৯১

— পৃষ্ঠা ৩০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।