110010://1519111801-$/0101017535-00|) আল্লাহ্র অগ্তিলরোধত ক্ষমতা ৭ম পারার শেষ ভাগে এই আয়াতগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে এই আয়াতগুলোর প্রধান প্রধান শিক্ষা তুলে ধরছি, যা সেখানে তাফসীর প্রসংগে আলোচনা করা হয়নি। প্রথম শিক্ষা এই যে, ঈমান বা কুফর এবং হেদায়াত বা গোমরাহী সত্যের যুক্তি ও প্রমাণ প্রদর্শনের ওপর নির্ভর করে না। সত্য নিজেই একটা অকাট্য প্রমাণ । মানুষের বিবেক ও মনের ওপর সত্যের এতো প্রভাব রয়েছে যে, তা তাকে গ্রহণ করিয়ে শান্ত ও পরিতৃপ্ত করে দিতে সক্ষম । কিন্তু সত্য ও বিবেকের মাঝে অন্য কতকগুলো জিনিস বাধা হয়ে দীড়ায়। আল্লাহ তায়ালা মোমেনদেরকে এ বাধাগুলো সম্পর্কে বলেছেন, “কে তোমাদের বুঝিয়ে দেবে যে, ওই সব জিনিস (অলৌকিক ঘটনা) যখন আসবে, তখনও তারা ঈমান আনবে না? তারা যেমন প্রথমে ঈমান আনেনি, তেমনি আমি তাদের মন ও দৃষ্টিকে আবর্তিত করি এবং তাদেরকে তাদের গোমরাহীর মধ্যে উদভ্রান্ত রেখে দেই । অর্থাৎ প্রথমবারের হেদায়াতের আহবানে তাদের সাড়া না দেয়ার পেছনে যে কারণ ছিলো, অলৌকিক ঘটনাবলী ঘটার পরও তার পুনরাবৃত্তি ঘটতে পারে এবং তাদেরকে তা আবারও ঈমান থেকে দূরে সরিয়ে দিতে পারে । বস্তুত প্রত্যেক মানুষের মনে যেমন ঈমানী প্রেরণা প্রচ্ছন্ন থাকে, তেমনি সত্যের আহবানেও থাকে দুরন্ত আকর্ষণ। এর কোনোটিই বহিরাগত কার্যকরণের সাথে সংশ্লিষ্ট নয়। এজন্যে রুগ্ন মন ও বিবেকের চিকিৎসা করে তাকে বাধামুক্ত ও রোগমুক্ত করার চেষ্টা চালানো প্রয়োজন । দ্বিতীয় শিক্ষা: আন্রাহর ইচ্ছা হচ্ছে হেদায়াত ও গোমরাহীর ব্যাপারে চূড়ান্ত নিম্পত্তিকারী শক্তি ও উপকরণ । আল্লাহর ইচ্ছার দাবী অনুসারে তিনি বান্দাদের প্রথম নির্বাচন ও প্রথম সাড়া দেয়ার স্বাধীনতা দিয়ে রেখেছেন। আর এই স্বাধীনতাকে মানুষের পরীক্ষার বিষয় হিসাবে স্থির করেছেন। যে ব্যক্তি এই স্বাধীনতাকে কাজে লাগিয়ে হেদায়াতের দিকে মনোনিবেশ করে, আগ্রহী হয় এবং তার অনুসন্ধানে ব্যাপৃত হয়, সে যদি নাও জানে যে, হেদায়াত কোথায় আছে, তবু আল্লাহর ইচ্ছার দাবী হবে, তার হাত ধরে তাকে হেদায়াতের পথে এগিয়ে দেয়া এবং তাকে সাহায্য করা । আর যে ব্যক্তি এই স্বাধীনতাকে, হেদায়াতের আহবানকে অবজ্ঞা ও উপেক্ষা এবং এর অন্তর্নিহিত যুক্তি-প্রমাণ ও প্রেরণাকে প্রত্যাখ্যান করে, সে ক্ষেত্রে আল্লাহর ইচ্ছার দাবী হবে তাকে বিপথগামী করা, সত্যের পথ থেকে তাকে দূরে সরিয়ে দেয়া এবং তাকে অন্ধকারে উদনভ্রান্ত রেখে দেয়ার পক্ষে । আর আল্লাহর ইচ্ছা ও ফয়সালা বান্দাকে প্রতি মুহূর্তে ঘিরে রাখে এবং সেটাই তার সর্বশেষ ভাগ্যনিয়ন্তা হয়ে থাকে । এই বিষয়টি আল্লাহ ১১০, ১১১, ১০৬, এবং ১১২ নং আয়াতে ব্যক্ত করেছেন। উক্ত আয়াতগুলোর প্রত্যেকটিরই প্রধান প্রতিপাদ্য এই যে, আল্লাহর ইচ্ছার ওপরই সব কিছু নির্ভরশীল । তারা প্রথমে হেদায়াতের উপকরণগুলো গ্রহণ না করার কারণেই আন্মাহ তায়ালা তাদেরকে হেদায়াত না করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রাথমিক সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতাটুকু পরীক্ষা স্বরূপ দেয়া হবে এটাও আল্লাহরই ইচ্ছা ও ফয়সালা ছিলো । আবার হেদায়াতের জন্যে যারা সাধনা করে তাদেরকে হেদায়াত করা এবং গোমরাহীকে যারা বেছে নেয় তাদেরকে গোমরাহ করা আল্লাহর সিদ্ধান্ত ও নীতি । এতে ইসলামী বিধানের সাথে সাংঘর্ষিক কিছু নেই। আল্লাহর ইচ্ছা ও ফয়সালার অবাধ ও উন্ুক্ত অবস্থান এবং মানুষের জন্যে পরীক্ষা স্বরূপ প্রদত্ত সীমিত নির্বাচনী
— পৃষ্ঠা ৩০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।