110010://1519111801-$/0101017595-00|) সূরার ভূমিকা দেখুন । আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয়ই এটি আমার সরল পথ। (আয়াত ১৫৩) সূরার এ অংশটিতে অতপর মুসা আ.) আনীত কেতাবের প্রসংগও আলোচিত হয়েছে। অতপর এই কেতাব সম্পর্কে আলোচনা করা হয়েছে। বলা হয়েছে যে, মুসলমানদের অনুসরণের জন্যে এই কেতাব আল কোরআনকে নাধিল করা হয়েছে এতে তাদের ওপর আল্লাহর রহমত ও অনুগ্রহ বর্ধিত হবে। এ কেতাব নাযিল করার উদ্দেশ্য হলো কেউ যেন এমন ওজুহাত দিতে না পারে যে, কেতাৰ তো কেবল ইহুদী ও নাসারাদের কাছে এসেছিলো । আমাদের কাছে তো আল্লাহর আইন ও বিধান সম্বলিত কোনো কেতাব আসেনি, যাতে তারা বুঝতে পারবে কোনটা যথার্থ আল্লাহর আইন এবং কোনটা তার নামে মিথ্যা ও মনগড়া মানব রচিত আইন। এরপর যারা রসূল (স.)-এর আনীত বিধান অনুসরণ করে না, জাহেলী আইন ও রীতিনীতি অনুসরণ করে ও তাকে মিথ্যেমিথ্যি আল্লাহ রচিত আইন বলে চালিয়ে দিতে চেষ্টা করে এবং যারা অলৌকিক ঘটনাবলী দেখানোর দাবী জানায়, তাদেরকে এই বলে হুমকি দেয়া হয়েছে যে, এই সব অলৌকিক ঘটনা যেদিন ঘটবে সেদিন আর কোনো কথা বলার অবকাশ থাকবে না এবং তার পর সব কিছুই ধ্বংস হয়ে যাবে। “তারা কি এ জন্যেই অপেক্ষা করছে য়ে, ত তাদের কাছে ফেরেশতারা (আয়াত ১৫৮) | এরপর রসুল সে.) তীয় আনীত দ্বীন ও মুসলিম উত্মাহর সাথে বারা আল্লাহর বিধানের তোয়াক্কা না করে মনগড়া আইন প্রণয়ন করে, যা খুশী হালাল ও যা খুশী হারাম ঘোষণা করে এবং তাকে আল্লাহর আইন বলে প্রচার করে তাদের চূড়ান্ত সম্পর্কচ্ছেদের কথা ঘোষণা করা হয়েছে। আল্লাহ বলেন, “যারা তাদের দ্বীনকে খন্ড-বিখন্ড করেছে এবং দলে দলে বিভক্ত হয়েছে, তাদের সাথে তোমার সম্পর্ক নেই ।' আয়াত ১৫৯) বাহ্যত খুটিনাটি বিধি বলে মনে হয়, এমন একটি প্রসংগ নিয়ে আল্লাহর গোটা বিধান ও তার সার্বভৌমত্্ সংক্রান্ত বিস্তারিত আলোচনার শেষ পর্যায়ে গোটা দ্বীন ও তার আকীদাগত বিষয়সমূহ, হৃদয়ে ও বিবেকে প্রচ্ছন্ন বিশ্বাস এবং যে দ্বীন এই গোটা আকীদা ও আদর্শকে একটা স্বয়ংসম্পূর্ণ সমাজ ব্যবস্থা ও রাষ্ট্র ব্যবস্থার রূপ দেয়, তার বিবরণ দিয়ে সূরার উপসংহার টানা হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, “বলো, আল্লাহ আমাকে সরল ও সঠিক পথে চালিত করেছেন... আয়াত ১৬১ - ১৬৫) এ হচ্ছে ইসলামের দুনিয়া ও আখেরাত সংক্রান্ত সমগ্র আকীদা ও বিধি বিধানের সংক্ষিপ্তসার। জীবনে মরণে, কর্মে ও কর্মফলে, এবাদাতে এবং সামাজিক আচরণ ও লেনদেন, এক কথায় সর্ব বিষয়ে ইসলামের যে বিধান দেয়া হয়েছে, তা রাষ্ট্রীয় সার্বভৌমতৃ থেকে শুরু করে দৈনন্দিন খাওয়া দাওয়া সংক্রান্ত বিধি পর্যন্ত বিস্তৃত। কেননা এটা আল্লাহর বিধান এবং এর কর্মক্ষেত্র সর্বাধিক ব্যাপক ও বিস্তৃত । এই হচ্ছে ইসলাম এবং একে এর মহান উৎস কোরআনে এভাবেই পেশ করা হয়েছে।
— পৃষ্ঠা ৩০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।