Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) এ সবই ছিলো জাহেলী যুগের জঘন্য শেরকী প্রথা । কোরআন এই সব ক'টি অপপ্রথার বিরুদ্ধে একটা জোরদার আক্রমণ চালিয়েছে । সমগ্র সূরা জুড়ে ঈমান ও শেরকের বিষয়ে যে সমস্ত যুক্তি-প্রমাণ উপস্থাপন করে, এখানেও সে সেই সব যুক্তি-প্রমাণের সমাবেশ ঘটিয়েছে। কেননা এখানেও সে কার্যকরভাবে একই শেরক ও ঈমানের বিষয়ের সম্মুখীন। এই আক্রমণের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেছে যে, এ বিষয়টি ইসলামেরই বিষয় এবং একই সাথে তা আকীদা বিশ্বাসের সাথেও সংশ্লিষ্ট । এই সমস্ত রীতিপ্রথাকে আসলে মোশরেকদের সামনে তাদের শরীকরাই সুশোভিত করে পেশ করেছে এবং এগুলোকে রচনা করে তারা তাদের জীবনকে ংস ও তাদের ধর্মকে সন্দেহ যুক্ত করতে চেয়েছে। ধর্মকে ভেজালযুক্ত করা ও জীবনকে ধ্বংস করা উভয়টি পরস্পরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহর আইন ও শরীয়ত সম্পূর্ণ স্পষ্ট ও সন্দেহমুক্ত। আর আল্মাহ তায়ালা ছাড়া অন্যদের আইন সব সময়ই অস্পষ্ট এবং তাতে মানব জীবন ধ্বংসের ঝুঁকি রয়েছে। আল্লাহ তায়ালা বলেছেন, এভাবে অনেক মোশরেকের জন্যে তাদের শরীকরা সন্তান হত্যাকে সুশোভিত করে দেখিয়েছে, যাতে তাদেরকে ধ্বংস করে দিতে পারে এবং তাদের ধর্মকে সন্দেহযুক্ত করে দিতে পারে ।' এখানে থেকে স্পষ্ট হয়ে গেছে যে, আল্লাহর আইন ও শরীয়ত থেকে মানুষকে বিপথগামী করার এই অপচেষ্টার পেছনে শয়তানের হাত রয়েছে। প্রকাশ্য দুশমন শয়তান মোশরেকদেরকে ক্ষতি ও ধ্বংসের দিকে চালিত করে । “আল্লাহ তায়ালা যে জীবিকা দিয়েছেন তা খাও এখান থেকে আরো অকাট্যভাবে প্রমাণিত হয়েছে যে, আল্লাহর শরীয়ত অগ্রাহ্য করে কোনো কিছুকে হালাল ও হারাম তথা বৈধ ও অবৈধ ঘোষণা করা এবং আল্লাহর সাথে কাউকে শরীক করা উভয়ই সমান ও অভিন্ন । এটাও এক ধরনের স্পষ্ট শেরক। এ ধরনের কোনো বিধি তৈরী করে দাবী করা যে, এটা আল্লাহর ইচ্ছা অনুসারেই হযেছে, সকল যুগের মোশরেকদের রীতি । আসলে আল্লাহ তায়ালা পরীক্ষামূলকভাবে মানুষকে কিছুটা স্বাধীনতা দিয়েছেন। তাই শেরকের ওপর তিনি কোনো জোর খাটান না, চাই তা যে ধরনের শেরকই হোক না কেন। শেরক এক ধরনের পরীক্ষা । তবে তারা কোনো অবস্থাতেই আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে যেতে পারবেন না। আল্লাহ তায়ালা তোমাদের সবাইকে হেদায়াত করে দিতেন ।' আয়াত ১৪৮-১৪৯) এরপর আমরা দেখতে পাই, (১৫০ নং আয়াত) আল্লাহ তায়ালা চ্যালেঞ্জ দিয়েছেন যে, তারা যে জিনিসকে হারাম ঘোষণা করে তা যে আল্লাহ তায়ালা হারাম করেছেন, তার সাক্ষ্য-প্রমাণ নিয়ে এসো। এ ধরনের একটি চ্যালেঞ্জ তিনি সূরার শুরুতে আল্লাহ তায়ালা ছাড়া অন্য ইলাহ সম্পর্কেও দিয়েছেন । আসলে এই দুটো একই ধরনের জিনিস । আইন প্রণয়নের ক্ষমতা ইলাহ বা খোদাসুলভ সার্বভৌম ক্ষমতার আওতাভুক্ত জিনিস। (আয়াত নং ১৫০ দ্রষ্টব্য) এই আয়াতের শেষের “ইয়াদিলুন” [স্বীয় প্রতিপালকের সমতুল্য অংশীদার গণ্য করে) শব্দটি হুবহু এই সূরার প্রথম আয়াতেরও শেষ শব্দ। সেখানে এই শব্দটি ইলাহ সংক্রান্ত আলোচনায় ব্যবহৃত হয়েছে। সূরার ভূমিকায় এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। এই পর্বটি শেষ হয়েছে যে আয়াত দিয়ে, তার বক্তব্য হলো, ফসল, পশু ও সন্তানাদির ব্যাপারে আল্লাহ তায়ালা যে বিধান দিয়েছেন সেইটেই সিরাতুল মুসতাকীম তথা সঠিক ও নির্ভুল পন্থা। অবিকল এই ধরনের উক্তি ইতিপূর্বে যবাই করা পশুর হালাল হারাম হওয়ার বিধান সংক্রান্ত আলোচনায়ও এসেছে। অনুরূপভাবে সুরার শুরুতে ইলাহ সংক্রান্ত আলোচনা প্রসংগেও এসেছে।

— পৃষ্ঠা ৩০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।