110010://1519111801-$/0101017535-00|7 পরীক্ষামূলকভাবে নিজের চলার পথ নিজেই নির্বাচন করার স্বাধীনতা দিয়েছেন, তারা যখন দান্তিকতা প্রদর্শন করে, তখন আল্লাহ তায়ালা তাদেরকে ক্ষুদ্র জীবন শেষ হওয়ার হুমকি দিয়ে নিজের প্রতাপ ও পরাক্রম প্রদর্শন করেন। এভাবে এই উপসংহার সম্পন্ন হয়। (আয়াত ১২৮-১৩৫) মৌলিক আকীদা বিশ্বাস এবং দৃশ্যাবলী, নীতিমালা ও উদ্দীপনামূলক বক্তব্যের এই বিপুল সমাবেশ আল্লাহর ইচ্ছা, বিশ্ব প্রকৃতি ও মানব হৃদয় সংক্রান্ত তত্বাবলীর এই বিবরণ, মানব জীবনের গোপন ও প্রকাশ্য বিষয়সমূহ এবং আকাশ ও পৃথিবীতে, দুনিয়ায় ও আখেরাতে আর মানব জীবনের প্রকাশ্য ও গোপন অংশে আল্লাহর ক্ষমতা ও পরাক্রম সংক্রান্ত এই সর্বব্যাপী বিবরণসমূহের মধ্য দিয়ে কোরআন জাহেলিয়াতের হাজারো বৈশিষ্ট্যের মধ্য থেকে একটি মাত্র বৈশিষ্ট্য অর্থাৎ যবাই করা কোন জন্তু খাওয়া যায় এবং কোন জন্তু খাওয়া যায় না, সে সংক্রান্ত জাহেলী রীতিকে প্রতিহত করতে চেয়েছে। কেন? কারণ এটা ইসলামের একটা মৌলিক বিষয় সার্বভৌমত্বের সাথে জড়িত। এই সার্বভৌমত্ কার হবে? মহা বিশ্বের প্রভু ও প্রতিপালক যিনি তার। এ জন্যেই এই সামান্য একটা শাখা বিধিকে কেন্দ্র করে এতো বিপুল আলোচ্য বিষয়ের অবতারণা করা হয়েছে । অবিকল এরূপ বিপুল আয়োজন করা হয়েছে ফসল, জীবজন্তু ও সন্তানাদি মান্নত মানা সংক্রান্ত আর একটি জাহেলী রীতিকে কেন্দ্র করে। জানা কথা যে, আরবের জাহেলী সমাজ আর যাই করুক, আল্লাহকে অস্বীকার অবশ্যই করতো না এবং তার সাথে কাউকে তার সমমর্যাদা সম্পন্ন মেনে নিয়ে শরীকও করতো না। তার চেয়ে নিম্ন পদমর্যাদাসম্পন্ন কিছু বস্তু বা প্রাণীকে তার সাথে শরীক মানতো । তারা বলতো যে, এই সব দেবদেবীকে তারা আল্লাহর কাছে সুপারিশকারী মনে করেই তাদের পুজা করে । তাদের বিশ্বাস যে, ওরা তাদেরকে আল্লাহর নিকবর্তী করে দেবে । এই উদ্দেশ্যেই তারা শেরক করতো এবং এজন্যেই তারা ছিলো মোশরেক। তাদের শেরকের আর একটা দিক ছিলো এই যে, তাদের ধর্মীয় পুরোহিত ও যাজকরা তাদের জীবন যাপনের জন্যে মনগড়া আইন-কানুন, রীতিনীতি ও এতিহ্য তৈরী করতো, অতপর দাবী করতো যে, এ সব আইন তাদের জন্যে আল্লাহ তায়ালাই বানিয়ে দিয়েছেন ও তা মেনে চলার আদেশ দিয়েছেন । তারা এও দাবী করতো যে, তাদের হাতে আইন প্রণয়নের সার্বভৌম ক্ষমতা রয়েছে এবং তা প্রয়োগ করে তারা আল্লাহর সার্বভৌমত্রে আওতার বাইরে থেকে স্বাধীনভাবে আইন কানুন তৈরী করতে পারে । অবশ্য আজকের যুগের যে মোশরেকরা আল্লাহর অধীনতা স্বীকার করে না, তাদের বড়াই ও স্পর্ধার খবর তারা রাখতো না । তারাও এভাবেই শেরক করতো এবং মোশরেক বলে গণ্য হতো । ক্ষেতের ফসল ও পালিত পশুকে দেব দেবীর উদ্দেশ্যে মান্নত মানা, তাদের বেদীতে বলি দেয়া, মনগড়া দেব দেবীর উদ্দেশ্যে সন্তানদেরকে মান্নত মানা, মেয়ে শিশুকে গোত্রীয় প্রথা অনুসারে হত্যা করা পশু ও ফসলকে এই মনে করে আটকে রাখা যে, আল্লাহ তায়ালা যাঁকে চান সে ছাড়া ওগুলো খেতে পারবে না, অতপর তাদের ইচ্ছে মতোই কাউকে খাওয়ার যোগ্য মনোনীত করা, বিশেষ বিশেষ পশুকে সওয়ারীর অযোগ্য ঘোষণা করা, বিশেষ বিশেষ পশুকে আল্লাহর নামে যবাই নিষিদ্ধ করা এবং এই নিষেধাজ্ঞা স্বয়ং আল্লাহর বলে দাবী করা, বিশেষ বিশেষ পশুর গর্ভস্থ সন্তান মেয়েরা নয় শুধু পুরুষরা খেতে পারবে বলে ঘোষণা করা, একটিকে হালাল ও একটিকে হারাম বলে আখ্যায়িত করা, কিছু কিছু মৃত জস্তুকে আল্লাহর যবাই করা বলে হালাল ঘোষণা করা
— পৃষ্ঠা ৩০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।