Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) আল্লাহ তায়ালা ছাড়া আর কাউকে বিচারক মানা সকল বিষয়ে বিচারক মানারই শামিল । আর এর সুস্পষ্ট অর্থ দীড়ায় আল্লাহ ছাড়া অন্যকে প্রভু হিসাবে গ্রহণ, যা রসূল সে.) প্রত্যাখ্যান করেন। এরপর বলা হয়েছে যে, এই শরীয়ত ও কেতাবের মধ্য দিয়ে আল্লাহর প্রত্যক্ষ বক্তব্য প্রদান সমাপ্ত হয়ে গেছে। কাজেই এরপর আর কোনো মানুষের বিচার ফয়সালা মানা যাবে না। উপরন্তু রসূল (স.)-কে সাবধান করা হয়েছে যেন আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো মানুষের আনুগত্য করো না। কেননা অধিকাংশ মানুষ কেবল আন্দাজ অনুমানের ভিত্তিতে কথা বলে ও কাজ করে । তাদের কাছে কোনো নিশ্চিত জ্ঞানের উৎস নেই । যে ব্যক্তি তাদের কথা শুনবে তার গোমরাহ হওয়া অবধারিত । একমাত্র আল্লাহ তায়ালাই জানেন তার বান্দাদের মধ্যে কে হেদায়াতপ্রাপ্ত এবং কে পথভ্রষ্ট । এই সব কথা ভূমিকা হিসাবে বলার পর আদেশ দেয়া হয়েছে যে, মুসলমানরা যথার্থ মোমেন হলে তারা যেন কেবল আল্লাহর নাম উচ্চারণ করে যবাই করা পশুর গোশত খায় এবং আল্লাহ্‌র নাম ছাড়া যবাই করা পশুর গোশত যেব না খায়। তাদেরকে সাবধান করা হয়েছে যে, কোনো কিছু হারাম বা হালাল করার ব্যাপারে তারা যেন শয়তানের বন্ধুদের অনুসরণ না করে । নচেত তারাও মোশরেক বলে-গণ্য হবে। এই পর্বটি শেষ করা হয়েছে ঈমান ও কুফরের প্রকৃতি বর্ণনার মধ্য দিয়ে এবং কাফেররা যে সব জিনিস থেকে পাপ কাজের উৎসাহ পায় তার বিবরণের মধ্য দিয়ে। আল্লাহ তায়ালা বলেন, হে নবী তুমি বলো! আমি কি আল্লাহ তায়ালা ছাড়া অন্য কাউকে বিচারক খুঁজবো?..... (আয়াত ১১৪ - ১২৪) ১২৫ ভাত থেকে নারি একই রে বলা রাধা কর হযেছে অহরহ হেদায়াতপ্রাপ্তি এবং বিপথগামিতা দুটোই আল্লাহর পরিকল্পনা ও ফায়সালা অনুসারে হয়ে থাকে । উক্ত উভয় মানব গোষ্ঠী আল্লাহর মুঠোর মধ্যে অর্থাৎ কঠোর নিয়ন্ত্রণে রয়েছে এবং তীর ইচ্ছা ও | ফায়সালার আওতাধীনই চলে তাদের যাবতীয় তৎপরতা । আল্লাহ তায়ালা বলেন, “যে বক্তিকে আল্লাহ হেদায়াত করার ইচ্ছা করেন, তার বক্ষ ইসলামের জন্যে উন্মুক্ত করে দেন ।....... ' আয়াত ১২৫) ১২৬ ও ১২৭ নং আয়াতে এই বলে উপসংহার টানা হয়েছে যে, যে সমস্ত আদেশ নিষেধ এবং যে আকীদা-বিশ্বাস ইতিপূর্বে ব্যক্ত করা হয়েছে, তা আল্লাহর সোজা ও সঠিক পথ.। এ দ্বারা আল্লাহর আদেশ নিষেধ এবং আল্লাহর ইচ্ছা ও অদৃষ্টে বিশ্বাসের নীতিমালাকে এক সূত্রে গ্রথিত করা হয়েছে। এই উভয় জিনিসের সমন্বয়ে যে জিনিসটি গঠিত হয়, সেটাই আল্লাহর সিরাতুল মুস্তাকীম বা সোজা পথ। আল্লাহ তায়ালা তার বান্দাদেরকে এই সোজা পথেই চলার আদেশ দেন, যাতে তারা তাদের পরম বন্ধু ও সাহায্যকারী আল্লাহর নির্মিত দারুস সালামে অর্থাৎ শাস্তির ভবনে গিয়ে পৌছতে পারে । (আয়াত ১২৬-১২৭) কিন্তু যবাই করা জন্তুর গোশত খাওয়া সংক্রান্ত আদেশ নিষেধ নিয়ে উপসংহার টানা ততোক্ষণ শেষ হবে না, যতক্ষণ এ ব্যাপারে মোমেনদের সাথে দ্বন্দ লিপ্ত জিন শয়তান ও মানব শয়তানদের পরিণতি সম্পর্কে আলোচনা সম্পন্ন না হয়। এই শয়তানের গোষ্ঠী সর্বশক্তিমান ও পরিণাম সংক্রান্ত যাবতীয় ফয়সালার মালিক আল্লাহর নিয়ন্ত্রণাধীন । অনুরূপভাবে, নতুন উত্তরাধিকারীদের হাতে পৃথিবীর দায়িত্ব হস্তান্তর এবং যাদেরকে আল্লাহ তায়ালা পৃথিবী থেকে বিতাড়িত করতে চান তাদেরকে বিতাড়িত করার ব্যাপারে আল্লাহর ক্ষমতা ও পরাক্রম প্রকাশ না করা, পর্যন্ত এর উপসংহার টানা সম্পন্ন হছে পারে না। যাদেরকে আল্লাহতায়ালা পৃথিবীতে

— পৃষ্ঠা ৩০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।