11100://19191101-/010101655.0017 এবং ইসলাম গ্রহণকারীদের মধ্যে আকীদার সুদৃঢ় ভীতু রচনা করতে চেয়েছেন। তিনি সেই আকীদার ভিত্তিতেই একটি মযবৃত দল ও আন্দোলন গড়ে তুলতে চেয়েছেন এবং সেই দল ও আন্দোলনের মাধ্যমে আকীদাকে সুদৃঢ়ভাবে গড়ে তুলতে চেয়েছেন। রসূল (স.) মুসলমানদের মধ্যে এমন আকীদার ইমারত গড়ে তুলতে চেয়েছেন যে ইমারত তাদের জীবরে সকল বিপদ আপদের সামনে এক দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাড়াবে, কেননা বিশ্বের বুকে তীর কর্তৃত্ প্রতিষ্ঠার লক্ষ্যে গড়ে তুলতে হলে প্রয়োজন এমন একটি সংঘবদ্ধ দল, যার প্রতিটি সদস্য একটি শরীরের অংগ প্রত্যংগের মতো হবে এবং সেই সব অংগ প্রত্যংগের কোনো একটি আঘাতপ্রাপ্ত হলে অপর ংগগুলোও ব্যথায় অস্থির হয়ে উঠবে । এই আকীদা হবে জীবন্ত ও সৃজনশীল । কিন্তু আল্লাহ তায়ালাই ভালো জানেন ব্যক্তি ও সমষ্টিকে এক দিনে গড়ে তোলা যায় না। তবে মানুষের মধ্যে ঈমান যখন পরিপকৃতা লাভ করে, তখন জামায়াতী জীবনে অবশ্যই তার কার্যকর প্রভাব পড়ে এবং তখনই সে জামায়াত আল্লাহ্র প্রভুতু প্রতিষ্ঠার জন্যে সক্রিয় হয়ে ওঠে। এর জন্যে যেমন প্রয়োজন দলীয় জীবনে সংহতি, তেমনি প্রয়োজন তাদের আকীদা বিশ্বাসের দৃঢ়তা, আবার জামায়াত বা ইসলামী দলকেও দেখতে হবে- তার প্রতিটি সদস্যের মধ্যে এই আকীদা ঠিকমত গড়ে উঠছে কিনা তার তদারকীও করতে হবে । তবেই গিয়ে ঈন্সিত লক্ষ্যে পৌছানো সম্ভব হবে। এটিই হচ্ছে দ্বীন ইসলামের প্রকৃত স্বভাব এবং আল কোরআনের মকী সূরাগুলো আমাদেরকে এই শিক্ষাই দিয়েছে। দ্বীন ইসলামের এই প্রকৃতিকে আমাদের জানতে হবে এবং এর উদ্দেশ্যকে ভালো ভাবে বুঝে নিতে হবে, আর সতর্ক থাকতে হবে যেন আমরা মানব রূগী শয়তানদের | ফেরেবে পড়ে না যাই এবং মানুষের উপস্থাপিত বিভিন্ন দার্শনিক বিতর্কে লিপ্ত হয়ে না পড়ি । কারণ ওই সব মতবাদ আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়ার জন্যে দিবানিশি নানা প্রকার ষড়যন্ত্র করে চলেছে এবং আমাদের মন মগযকে নানা প্রকার জটিল প্রশ্ের মধ্যে আবদ্ধ করে ফেলার চেষ্টা করে চলেছে। তাদের উদ্দেশ্য মুসলমানদের আকীদা নষ্ট করে দিয়ে তাদের গোটা অস্তিত্বকে বিলুপ্ত করে দেয়া এবং তাদেরকে তাদের সেই জীবন লক্ষ্য থেকে সরিয়ে নিয়ে আসা, যার জন্যে আল্লাহ রাব্বুল আলামীন আবির্ভাব ঘটিয়েছিলেন। এ ক্ষেত্রে আমাদের চেষ্টার মধ্যে যে সব ক্রটি আছে তা ভালোভাবে বুঝে নিতে হবে এবং এই ক্রটির কারণে যে বিপদ আসতে পারে তা বুঝে সে ক্রটিগুলোকে সংশোধনের জন্যে সচেষ্ট হতে হবে। এভাবে আমাদের আকীদাকে যদি আমরা আবার জীবন্ত রূপ দিতে পারি, এর ভিত্তিতে গড়ে তুলতে পারি একটি সুসংঘবদ্ধ দল, তাহলেই বাতিল সকল মতবাদকে উৎখাত করে আল্লাহর |. দ্বীনকে কায়েমের লক্ষ্যে এক দুর্বার আন্দোলন গড়ে তুলতে আমরা সক্ষম হবো । আর এভাবেই ইসলামী চিন্তাধারা পৃথিবীর বুকে প্রসার লাভ করবে এবং মানুষ জীবনের সঠিক গতিপথ ফিরে পাবে, যা এক সময়ে ইসলামই তাদেরকে দিয়েছিলো । ইসলামী আকীদার বৈশিষ্ট্যই হচ্ছে, যখন কারো অন্তরের মধ্যে এ আকীদা এসে যায়, তখন |. তার বহিপ্রকাশ অবশ্যই ঘটে তার কাজে, কথায়, ব্যবহারে । অর্থাৎ তার সব কিছুতে আকীদা জীবন্ত রূপ নিয়ে ফুটে উঠতে থাকে । সুতরাং আজ যারা নিজেদেরকে মুসলমান বলে মনে করবে, তাদের জীবনের সর্ব বিষয়ে এসব বৈশিষ্ট্য ফুটে উঠতে হবে, ফুটে উঠতে হবে তার সাংগঠনিক তৎপরতায়, ইসলামী জামায়াত গড়ার সাধনায় এবং সেই সব আন্দোলন ধর্মী তৎপরতায় যা বলিষ্ঠভাবে তাকে যে কোনো সংঘর্ষে লিপ্ত হতে প্রস্তুত করবে এবং তার চতুর্দিকের জাহেলিয়াতের বিরুদ্ধে এবং সকল প্রকার রসম রেওয়ায ও সংক্কারের বিরুদ্ধে রুখে দীড়াতে তৈরী করবে, যা প্রাচীন কাল থেকে চলে এসেছে এবং ইসলাম গ্রহণের পরে এখনও বহু মুসলিম সমাজের মধ্যে বিষফৌড়ার মতো বিরাজ করছে। এসব জাহেলী রীতি নীতি মানুষের অন্তর ও বুদ্ধিকে এমনভাবে
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।