Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) হয়েছে। এই বিপুল সংখ্যক সিদ্ধান্তমূলক ও উদ্দীপনামূলক বক্তব্যের কিছু নমুনা নিয়ে আমি সূরার এই সংক্ষিপ্ত পরিচিতিতে আলোচনা করবো । এ দ্বারা পরবতীতে সংশ্লিষ্ট আয়াতে বিষয়টির বিস্তারিত উল্লেখের তাৎপর্য স্পষ্ট হয়ে যাবে । এই বিপুল সংখ্যক বিষয়ের সমাবেশ থেকে স্পষ্ট হয়ে যায় যে, ইসলাম মানব জীবনের যাবতীয় কর্মকান্ডকে আল্লাহর সার্বভৌমত্বের বাইরে রাখা কেন এতো দূষণীয় মনে করে, তা সে যতো ক্ষুদ্র বা বড় ব্যাপারের সাথে সংশ্লিষ্ট হোক না কেন। কেনইবা সে জীবনের প্রতিটি বিষয়কে ইসলামের প্রধান মূলনীতি আল্লাহর সার্বভৌমত্ের সাথে যুক্ত করে, তাও এই আলোচনা থেকে পরিষ্কার হয়ে যায়। বস্তুত আল্লাহর সার্বভৌমত্ব এমন একটা মৌলিক জিনিস, যা পৃথিবীতে ও সমগ্র বিশ্বজগতে আল্লাহর সর্বময় কর্তৃতি প্রতিষ্ঠার নিয়ামক। এই বিষয়টি মুসলিম জাতির জীবন এবং তাদের আশপাশের জাহেলী সমাজে উপস্থিত ছিলো ব্যাপকভাবে । সে জন্যেই তা এই সূরায় যথাযথ গুরুত্ব সহকারে আলোচিত হয়েছে, যেমনটি ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে। এই বিষয়টি আলোচ্য সূরার বাকী অংশেও স্থান পেয়েছে এবং তা নিয়ে আমি এই পারায় যথাস্থানে আলোচনা করবো। সুরার প্রথমাংশ জুড়ে প্রভূত ও দাসত্‌ সংক্রান্ত বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়েছে। অতপর তা এই বাস্তব প্রসংগে এসে শেষ হয়েছে। এখানে এসে এর সাথে সেই সর্বাধিক গুরুতৃপূর্ণ বিষয় প্রভূত ও দাসত্ে সাথে জোরদার ও প্রত্যক্ষ সম্পর্ক স্থাপন করা হয়েছে। ূ কিছু কিছু খাদ্যকে হারাম ও কিছু কিছু খাদ্যকে হালাল ঘোষণা এবং ফসল, পশু ও সন্তানদের ব্যাপারে মান্নত মানা সংক্রান্ত জাহেলী রীতি ও এঁতিহ্যের বিরোধিতা করতে গিয়ে সুরার এই অংশে সিদ্ধান্তমূলক ও উদ্দীপনামূলক বহু সংখ্যক বক্তব্য উপস্থাপিত হয়েছে, এগুলোকে ইসলামের তত্ব ও তার মৌলিক নীতিমালার সাথে যুক্ত করা হয়েছে, এগুলোর ওপর বিরাট বিরাট ভূমিকা ও তাৎপর্যপূর্ণ মন্তব্য করা হয়েছে এবং এ সব দ্বারা প্রমাণিত হয় যে, গোটা মানব জীবনকে জাহেলিয়াতের আধিপত্যমুক্ত করা ও তাকে সর্বতোভাবে আন্নাহর কর্তৃত্ব ও আধিপত্যের আওতাধীন করা ইসলামের দৃষ্টিতে কতো বেশী গুরুতৃপূর্ণ। এভাবে এক পর্যায়ে এসে জানানো হয় যে, আল্লাহর ইচ্ছা জ্বিন ও মানব নির্বিশেষে তার সকল বান্দার ওপর পরিব্যাপ্ত। তার ইচ্ছা অনুসারেই মহা বিশ্বে অনেক কিছু সংঘটিত হয়, জ্বিন ও মানব বংশোদ্ভূত নবীর দুশমনদেরকে তিনি পর্যায়ক্রমে পতনের দিকে নিয়ে যান এবং তাদেরকে অবকাশ দেন, যাতে তারা তাদের পাপাচারের পরিমাণ আরো বাড়াতে পারে । আল্লাহ তায়ালা ইচ্ছে করলে তাদেরকে জবরদস্তিমূলকভাবে হেদায়াতের পথে চালিত করতে পারতেন, গোমরাহী থেকে ফেরাতে পারতেন, সত্য পথে পরিচালিত করে তাদের মন থেকে সকল সন্দেহ-সংশয় ও অস্থিরতা দূর করে দিতে পারতেন, অথবা রসূল (স.) ও মোমেনদেরকে উৎপীড়ন করা জোর করে বন্ধ করতে পারতেন, ফলে তারা আর তাদের সাথে শত্রুতা করতো না এবং আল্লাহর ইচ্ছার বিরুদ্ধাচরণ করে পাপাচারে লিপ্ত হতো না। বস্তুত, আল্লাহর ক্ষমতা, কর্তৃত ও ইচ্ছার বিরুদ্ধাচারণ করার কোনো ক্ষমতাই কাফেরদের থাকতো না যদি আল্লাহ তায়ালা তা চাইতেন। আল্লাহ তায়ালা নিজেই স্বেচ্ছায় তাদেরকে হেদায়াত ও গোমরাহীর যে কোনো একটা বেছে নেয়ার ক্ষমতা দিয়েছেন। অথচ তারা সর্বাবস্থায় আল্লাহর মুঠোর মধ্যে রয়েছে । (আয়াত ১১২-১১৩) সুতরাং যখন প্রমাণিত হলো যে, জিন ও মানুষ বংশোদ্ভূত শয়তানদের পক্ষ থেকে রসূলদের শক্রতা করাকে আল্লাহর পক্ষ থেকে ছাড় দেয়া একটা রীতিতে পরিণত হয়েছে এবং এই সমস্ত শয়তান, যাই কিছু করুক না কেন, তারা আল্লাহর মুঠোর মধ্যে রয়েছে, তখন রসূল (স.) আল্লাহ তায়ালা ছাড়া অন্য কাউকে বিচারক হিসাবে গ্রহণ করতে অস্বীকার করলেন। অর্থাৎ কোনো বিষয়েই কাউকে বিচারক হিসাবে মানতে রাধী হলেন না। কেননা এই সব খাদ্যবস্তু সম্পর্কে

— পৃষ্ঠা ২৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।