Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) রেষেকদাতা, মালিক এবং সর্বময় ক্ষমতা, কর্তৃত ও মুক্তির আধার, তিনিই যখন অজানা ও অদৃশ্য যাবতীয় রহস্যের একমাত্র সবজান্তা, দিন ও রাতকে এবং দৃষ্টি ও মনকে যখন তিনিই আপন ইচ্ছামতো আবর্তন করান, তখন বান্দাদের জীবনের ওপর একমাত্র তারই সর্বময় কর্তৃতৃ ও নিরংকুশ শাসন চলা উচিত, তিনি ছাড়া আর কারো অধিকার থাকতে পারে না তার বান্দাদের ওপর কোনো আদেশ ও নিষেধ জারী করার, কোনো আইন ও শাসন চাপিয়ে দেয়ার এবং কোনো জিনিসকে তার জন্যে হারাম বা হালাল তথা সিদ্ধ বা নিষিদ্ধ করার। কেননা এ কাজগুলো সম্পূর্ণরূপে ইলাহসুলভ বৈশিষ্ট্যের আওতাভুক্ত । যেহেতু আল্লাহ ছাড়া আর কেউ ইলাহ (এবাদাত ও আনুগত্য লাভের যোগ্য এবং আইন ও শাসন জারী করার অধিকারী) নয় এবং ইলাহসুলভ ক্ষমতা, বৈশিষ্ট্য ও কর্তৃত্বের অধিকারীও নয়, যেহেতু আল্লাহ ছাড়া আর কেউ সৃষ্টিকর্তা, জীবিকাদাতা, জীবনদাতা ও জীবন সংহারক নয়, তিনি ছাড়া আর কেউ উপকারী ও অপকারী নয়, তিনি ছাড়া আর কেউ দাতাও নয়, বঞ্চনাকারীও নয় এবং দুনিয়া ও আখেরাতে নিজের বা অন্য কারো মংগল বা অমংগল সাধনকারী নয়, তাই তিনি ছাড়া আর কেউ বান্দার সর্বময় অভিভাবক, শাসক ও মনিব হবার যোগ্যও নয়। সুরা এই বিষয়ে অকাট্য প্রমাণাদি উপস্থাপন করে সব রকমের সন্দেহ-সংশয়ের অবসান ঘটায়। 'সবচেয়ে বড় যে প্রশ্নটির সমাধান এই সূরা থেকে পাওয়া যায়, তাহলো আকাশ ও পৃথিবীসহ সমগ্র বিশ্ব লোকের' 'একক ও সর্বময় খোদা এবং তার আনুগত্য ও গোলামীর" প্রশ্নটি । তবে তৎকালীন মুসলমানদের জীবনে এই বিরাট ও সর্বব্যাপী মূলনীতির বাস্তবায়নকে কেন্দ্র করে যে প্রেক্ষাপটটি সৃষ্টি হয়ে গিয়েছিলো, সেটি ছিলো জাহেলিয়াতের অধীনে বসবাসকারী আরব সমাজ কর্তৃক খাদ্য ও জীব জন্তুর ক্ষেত্রে হালাল হারামের বিধি রচনার ক্ষমতা ও অধিকার প্রয়োগ এবং যবাই করা জন্তু, ক্ষেতের ফসল ও সন্তানাদির মধ্য থেকে নিজেদের ইচ্ছামত মান্নত মানার অধিকার প্রয়োগ । সুরার শেষ ভাগের ১১৮ থেকে ১২১ নং এবং ১৩৬ থেকে ১৪০ নং পর্যন্ত আয়াতগুলোতে এই প্রসংগ নিয়েই আলোচনা করা হয়েছে। মুসলিম জাতি ও তার আশপাশে বিরাজিত জাহেলী সমাজের জীবনের যে প্রেক্ষাপটে এ সূরা নাযিল হয়েছিলো, এটাই সেই প্রেক্ষাপট । এই প্রেক্ষাপটে যে অতীব গুরুতৃপূর্ণ ছন্দটা সেদিন সমাধানের অপেক্ষায় ছিলো, তা ছিলো সার্বভৌমত্ব ও আইন প্রণয়নের ক্ষমতা ও অধিকার সংক্রান্ত দন্দ। আর এই ছন্দের আড়ালে নিহিত সবচেয়ে গুরুতৃপূর্ণ সমস্যাটা ছিলো “একক ও সর্বময় আল্লাহ এবং তাঁর আনুগত্য ও গোলামী' সংক্রান্ত । এ সমস্যার সমাধানে সমগ্র সূরা আনয়াম শুধু নয়, বরং কোরআনের সমগ্র মন্ধী অংশই ব্যাপৃত। এমনকি কোরআনের মাদানী অংশেও যখনই শাসন ও আইন প্রণয়নের প্রসংগ এসেছে, তখন সেই অংশেও এ বিষয়টি নিয়ে গুরুত্পূর্ণ আলোচনা হয়েছে। ... পালিত পশু, যবাই করা পশু এবং মাননতের ব্যাপারে জাহেলী সমাজের বিধিব্যবস্থা প্রসংগে এই সূরায় যে বিপুল সংখ্যক সিদ্ধান্তমূলক ও উদ্দীপনামূলক বক্তব্যের সমাবেশ ঘটানো হয়েছে, তা ইসলামের স্বভাব প্রকৃতিতে বিদ্যমান আসল তত্ত্টি মানুষের অন্তরে বদ্ধমূল করে দেয়। সেই আসল তত্ত্টি এই যে, মানব রচিত যে কোনো ক্ষুদ্রাতিক্ষুদ্র বিধিকে আন্রাহর প্রত্যক্ষ সার্বভৌমত্বের পূর্ণ অনুগত হতে হবে। এই সার্বভৌমত্ব আল্লাহর তৈরী আইনে বিদ্যমান । তা না হলে সেই ক্ষুদ্র বিধিতে আল্লাহর সার্বভৌমত্‌ লংঘিত হওয়ার কারণে গোটা বিধিটি ইসলামের বিরুদ্ধে সর্বাতক বিদ্রোহের শামিল বলে গণ্য হবে। পশু ও মান্নত সংক্রান্ত জাহেলী রসম রেওয়াষের বর্ণনা থেকেই সার্বভৌমত্ব ও আইন প্রণয়নের অধিকারের প্রসংগটি এ সূরায় আলোচিত হয়েছে। শুধু আলোচিতই হয়নি, বরং তাকে আকীদা বিশ্বাসের সাথে অর্থাৎ প্রভুত্‌ ও দাসতৃ সংক্রান্ত বিশ্বাসের সাথেও জড়িত করা হয়েছে এবং তাকে ঈমান ও কুফরের এবং ইস্লাম ও জাহেলিয়াতের সমস্যার রূপ দেয়া বিলাল শষ্ঠ ৩৮

— পৃষ্ঠা ২৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।