Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) অবশ্যই যারা গোমরাহীর মধ্যে থাকা পছন্দ করে, সত্যকে তালাশ করে না এবং সত্যকে পাওয়ার ব্যাপারে কোনো চেষ্টা-সাধনাও করে না, তাদের ভ্রান্তিকে আল্লাহ তায়ালা কিছুতেই কম করবেন না এবং তাদের সামনে সত্যের পক্ষে যতো দলীল প্রমাণই থাকুক না কেন, তারা সত্যকে গ্রহণ করবে না, গ্রহণ করতে পারবে না। আল্লাহ তায়ালা তাদের অন্তরের ওপর এনে দেবেন এক মহাবিপদ, তাদের স্বাভাবিক প্রকৃতিকে অকেজো করে দেবেন এবং তাদের বিবেককে করে দেবেন অবরুদ্ধ। আর হেদায়াত হচ্ছে একটি পুরস্কার । তারাই এ পুরস্কার পায়, যারা এর জন্যে মনোযোগী হয় এবং যারা এ প্রতিদান পাওয়ার জন্যে নিরন্তর চেষ্টা-সাধনা করে। ৮ম পারার রক্ষিত আলোচনা এ পারা দুটি অংশ নিয়ে গঠিত। প্রথমাংশে রয়েছে সূরা আনয়ামের শেষাংশ। এ সূরার প্রথমাংশ ৭ম পারায় অতিক্রান্ত হয়েছে। ৮ম পারার দ্বিতীয় অংশ জুড়ে রয়েছে সূরা আরাফের প্রথমাংশ । সূরা আনয়ামের পরিচিতি দেয়া হয়েছে ৭ম পারায়। ৮ম পারার তাফসীর অধ্যয়নকারীদের জন্যে ওই পরিচিতি এখানে সংক্ষেপে পুনরালোচিত হলো । আর সূরা আরাফের পরিচিতি যথাস্থানে আলোচিত হবে। সূরা আনয়ামের শেষাংশের আলোচ্য বিষয় কী, তাও ৭ম পারায় সুরার পরিচিতিতেই বিশ্লেষণ করা হয়েছে। এখানে সংক্ষেপে তার বিছু কিছু অংশের উদ্ধৃতি তুলে ধরা হচ্ছে, সামগিকভাবে “আল্লাহর সার্বভৌমতৃ* এ সুরার প্রধান আলোচ্য বিষয়। প্রাকৃতিক জগতে, সামাজিক জীবনে, মনমানসিকতায়, বিবেকবুদ্ধিতে, দৃশ্য ও অদৃশ্য জগতের অজানা অচেনা পরিমন্ডলে, অতীত জাতিসমূহের মৃত্যুর ঘটনাবলীতে এবং তাদের উত্তরসূরীদের স্থলাভিষিক্ত হওয়াতে আল্লাহর এই সার্বভৌমত্বের অভিব্যক্তি ঘটে । অনুরূপভাবে, বিশ্ব প্রকৃতি, তার ঘটনাবলী, তার দুঃখ দুর্বিপাকের বর্ণনা এবং তার বাস্তব দৃশ্যাবলীও আল্লাহর নিরংকুশ কর্তৃত্ব ও সার্বভৌমত্বকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলে । মানুষের গোপন ও প্রকাশ্য জীবনের ওপর আন্মাহর অপ্রতিরোধ্য ক্ষমতা ও কর্তৃত্রে লক্ষণগুলোর ভেতর দিয়ে এবং মানুষের বাস্তব ও সম্ভাব্য অবস্থার মধ্য দিয়েও প্রতিফলিত হয় আল্লাহর সার্বভৌমতৃ । সর্বোপরি, এ সুরা কেয়ামতের দৃশ্য এবং দৃশ্য বর্ণনা করার মধ্য দিয়েও ফুটিয়ে তোলে দোর্দন্ড প্রতাপ বিশ্ব সম্রাট আল্লাহ রব্বুল আলামীনের সার্বভৌমত্্র চিত্র । এভাবেই সূরাটি মানুষের মনকে ক্রমাগত পরিভ্রমণ করায় ভূগর্ভে, ভূপৃষ্টের মুক্ত প্রান্তরে ও মহাশূন্যের অসীম দিগন্তে । এই সমস্ত আলোচনায় সে কোরআনের মন্কী সূরাগুলোর বাচনভংগি অনুসরণ করে । এ সম্পর্কে আমি ইতিপূর্বেই আলোচনা করেছি। এ সূরা আকীদা বিশ্বাস সংক্রান্ত কোনো মতবাদ আলোচনা করে না বা অদৃশ্য জগত সংক্রান্ত কোনো দ্বান্দিক তত্র ব্যাখ্যা দিয়ে মন মগয ও চিন্তা চেতনাকে ভারাক্রান্ত করে না। এ সূরা মানুষের কাছে সাবলীল ভাষায় তার সত্যিকার প্রতিপালকের পরিচয় তুলে ধরে, যাতে করে সে এই পরিচয়ের মাধ্যমে মানব জাতিকে তাদের সত্যিকার প্রতিপালকের অনুগত গোলাম হয়ে থাকতে উদ্বুদ্ধ করতে পারে । তাদের বিবেক ও আত্মাকে তাদের চেষ্টা সাধনা ও কর্মতৎপরতাকে, তাদের চেতনা ও এঁতিহ্যকে এবং তাদের সমগ্র বাস্তব ও কর্মময় জীবনকে আসমান ও যমীনের একক ও অদ্ধিতীয় সমতা আল্লাহর সর্বময় ক্ষমতার অনুগত করে দিতে পারে। শুরু থেকে শেষ পর্যন্ত সূরার গোটা আলোচনা সামগ্রিকভাবে এই সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে অগ্রসরমান। সূরার সাদামাঠা বক্তব্য এই যে, আল্লাহ একাই যখন সব কিছুর সৃষ্টিকর্তা,

— পৃষ্ঠা ২৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।