110010://1519111801-$/0101017535-00|) পরিশেষে, এ দারসটি এখানে শেষ হতে চলেছে, যার মধ্যে গোটা সৃষ্টিকুলের ওপর আলোচনা এসেছে । মহাবিশ্বের মহাবিস্ময়ের ওপর কথা বলতে গিয়ে সেগুলোকে আল্লাহ তায়ালার নিদর্শন ও অলৌকিক বিষয়াদি হিসাবে তুলে ধরা হয়েছে। রাত-দিন প্রতি মুহুর্তের অবস্থাকেই তুলে ধরা হয়েছে মহান আল্লাহর নিদর্শন স্বরূপ। এ দারস শেষ করতে গিয়ে মোশরেকদের প্রসংগ তুলে বলা হচ্ছে যে, তারা বলে, যদি তাদের সামনে আল্লাহর শক্তি-ক্ষমতার নিদর্শন স্বরূপ কোনো অলৌকিক ঘটনা বা কাজ দেখানো হতো, তাহলে তারা অবশ্যই ঈমান আনতো । তারা সেই প্রকারের অলৌকিক ঘটনা (মোজেযা) দাবী করতো, যেমন পূর্ববর্তী নবী-রসূলদেরকে দেয়া হয়েছিলো । এ ব্যাপারটা ছিলো এমন যে, এসব কথা শুনে কোনো কোনো ঈমানদাররাও রসূল (স.)-কে অনুরূপ মোজেযা দেখানোর পরামর্শ দিচ্ছিলো । বলছিলো, তিনি যেন আল্লাহকে.বলেন, পূর্ববর্তী রসূলদেরকে যে সব অলৌকিক ক্ষমতা দেয়া হয়েছিলো, তাকেও যেন এ রকম কিছু দেয়া হয়। এর জবাবে মোমেনদেরকে চূড়ান্ত কথা জানিয়ে দেয়া হচ্ছে যে, এসব হচ্ছে মিথ্যাবাদী কাফেরদের হীন প্রকৃতি- ওরা কিছুতেই ঈমান আনবে না। এরশাদ হচ্ছে, “ওরা অত্যন্ত কঠিন ভাবে কসম খেয়ে বলে যে, যদি এ রকম মোজেযা দেখানো হয়, তাহলে অবশ্যই তারা ঈমান আনবে । (হে রসূল!) বলে দাও নিদর্শনাবলী সবই আল্লাহর কাছে রয়েছে। জেনে রেখো, ওদের দাবী অনুযায়ী যদি মোজেযা দেখানোও হয়, তবু ওরা ঈমান আনবে না। আমি ওদের অন্তর এবং ওদের চোখগুলোকে তেমনি করে ঘুরিয়ে দেবো যেমন তারা পূর্বে ঈমান আনে নাই এবং তাদেরকে তাদের অহংকার ও বিদ্রোহাত্মক কাজের মধ্যে হাবুডুবু খাওয়া অবস্থায় ছেড়ে দেবো । আর আমি যদি ওদের কাছে ফেরেশতাও নাধিল করতাম, মৃত ব্যক্তিরাও যদি ওদের সাথে কথা বলতো এবং ওদের দাবী অনুযায়ী সব কিছুই তাদের নিকট একত্রিত করে দিতাম, তাহলেও ওরা ঈমান আনতো না। তবে যদি কারও বিষয়ে আল্লাহ তায়ালা চান যে, সে ঈমান আনবে, তবে সে ভিন্ন কথা । আসলে ওদের অধিকাংশই জেহালতের মধ্যে ডুবে রয়েছে গোটা সৃষ্টির বুকে ছড়িয়ে থাকা আল্লাহ তায়ালার নিদর্শনাবলী দেখেও যে অন্তর ঈমান আনে না, বিশ্বাস করে না এই মহান বিম্ময়ে ভরা ধরাধামের নিদর্শনাবলীতে পরিপূর্ণ এ মহান কেতাবের ওপর, আর মানুষের মধ্যে এবং দিগন্ত বলয়ের চতুর্দিকে ছড়িয়ে থাকা অজস্র নিদর্শনাবলী দেখেও যে অন্তরে আল্লাহর দিকে ছুটে যাওয়ার প্রেরণী আসে না এবং তার মেহেরবানী পাওয়ার আকাংখা জাগে না, সে হদয়ের দুয়ার বন্ধ হয়ে গেছে। আর তাদের সম্পর্কে আল্লাহর তরফ থেকে মোমেনদের পরামর্শ দেয়া হয়েছে যে মোজেযা দেখালেই তারা ঈমান এনে ফেলবে এটা সম্পূর্ণ ভূল ধারণা। নিশ্চয়ই আল্লাহ তায়ালা তাদের অন্তরের আসল অবস্থা জানেন। তিনি এ সব মিথ্যাবাদী ও সত্য প্রত্যাখ্যানকারীদেরকে তাদের নাফরমানী ও অহংকারের মধ্যে থেকে বিভ্রান্ত হয়ে বেড়ানোর জন্যে ছেড়ে দিয়েছেন। কারণ তিনি জানেন এ সব মিথ্যারোপকারীর উচিত সাজা হওয়া প্রয়োজন, যেমন করে তিনি এও জানেন যে, তারা সত্যের ডাকে সাড়া দেবে না, কিছুতেই তারা সাড়া দেবে না, এমনকি তাদের দাবী অনুযায়ী তাদের কাছে যদি ফেরেশতাদেরকেও পাঠানো হয়, অথবা তাদের কাছে যদি মৃত ব্যক্তিরা উঠে এসেও কথা বলতে থাকে, তবু তারা সাড়া দেবে না- যেমন এ দাবীও তারা করেছিলো। আর যদি সৃষ্টির সকল কিছু একত্রিত হয়ে এসেও তাদের সামনে হাযির হয় এবং ঈমানের দিকে আহবান জানায়, তবু তারা ঈমান আনবে না। তবে যদি কারও সম্পর্কে আল্লাহ তায়ালা (নিজেই) চান যে, সে ঈমান আনুক, তাহলে সে ভিন্ন কথা । তবে এই হঠকারীদের জন্যে আল্লাহ তায়ালা চাইবেন না যে, তারা ঈমান আনুক, যেহেতু ওরা আল্লাহর পথে আসার জন্যে কোনো প্রকার চেষ্টাই করে না এবং ওরা চায় না যে, আল্লাহ তায়ালা ওদের হেদায়াত করেন। আর এই সত্যটিকেই মানুষ তাদের অন্তরের মধ্যে ভুলে যায় ।
— পৃষ্ঠা ২৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।