11100://1912111501-/010101959-0011 সত্য পথ ও সত্যপন্থীদের কাজ হচ্ছে সমমনা লোকদেরকে খুঁজে বের করা । যখন সত্যকে তার পরিপূর্ণ সুন্দর রূপে একবার জনগণের মধ্যে নিয়ে আসা সম্ভব হবে, তখন মিথ্যা”ব্যবস্থার কদর্যতা ও অকল্যাণকারিতা পরিস্ফুট হয়ে উঠবে এবং এইভাবে তার কাজের মেয়াদ শেষ হয়ে যাবে । সশালীনভ্াতে €মাশন্রেকদের পরিত্যাগ করো এর সাথে রসূলুল্লাহ (স.) মোশরেকদের থেকে মুখ ফিরিয়ে নেয়ার জন্যে এবং তাদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করার জন্যে নির্দেশ দিয়েছিলেন। অবশ্য এই সম্পর্কচ্ছেদ হবে একটি নিয়ম-শৃঙ্খলার মধ্য দিয়ে মর্যাদাপূর্ণভাবে এবং সুন্দরভাবে যা মোমেনদের মর্যাদার সাথে ংগতিপূর্ণ। মোমেনদেরকে নির্দেশ দেয়া হয়েছে যেন মোশরেকদের দেব-দেবীদেরকে গালিগালাজ না করে। কারণ এতে আল্লাহ তায়ালার শ্রেষ্ঠত্ ও মর্যাদা সঠিকভাবে না বুঝার কারণে তারাও প্রতিশোধ নিতে গিয়ে আল্লাহ তায়ালাকেই গালি দিয়ে বসবে। ফলে ওদের দেব-দেবীদের নিন্দা-মন্দ বলাটাই আল্লাহর প্রতি নিন্দার কারণ হয়ে যাবে। তাই এরশাদ হচ্ছে, “আর আল্লাহ ব্যতীত যাদেরকে ওরা (সাহায্যের জন্যে) ডাকে, তাদেরকে গালি দিয়ো না। তার ফল দীড়াবে এই যে, ওরা না জানার কারণে আল্লাহকে গালি দিয়ে বসবে । এমনি করে আমি প্রত্যেক জাতির কাছে তাদের কাজকে সুন্দর করে দিয়েছি। তারপর তারা তাদের রব-এর ফিরে যাবে, তখন তিনি তাদেরকে জানিয়ে দেবেন সেই সব বিষয়ে যা ওরা পৃথিবীর বুকে করত। মানুষের প্রকৃতিই হচ্ছে, সে যা করে, তা ভালো মনে করেই করে এবং এর বিরুদ্ধে কেউ কিছু বললে তা প্রতিরোধ করার চেষ্টা করে। ভালো কিছু করলে তাকেই ভাল মনে করে এবং তার বিরুদ্ধাচারীদেরকে প্রতিরোধ করতে চায় এবং মন্দ করলেও অনুরূপভাবে তাকেই ভালো মনে করে এবং তার বিরোধীদেরকে প্রতিরোধ করতে চায়। তবে সঠিক পথে কাজ করলে তাকে সে ভালোই জানে আর ভুল পথে কাজ করলেও সেটাকে সে ভালোই জানে । এটাই হচ্ছে মানুষের প্রকৃতি । আর ওরাই তো আল্লাহর সাথে অন্যদেরকে অংশীদার বানিয়ে নিয়েছিলো, যদিও তারা জানতো ও মানতো যে, আল্লাহ তায়ালাই সৃষ্টিকর্তা ও সকল কিছুর রেযেকদাতা ৷ তবু মুসলিমরা ওদের মাবুদদের গালি দিলে তারা ক্ষেপে যেতো এবং ভীষণ শক্রতে পরিণত হয়ে যেতো, যেহেতু তাদের মাবুদদের প্রতি তারা ভক্তি-শ্রদ্ধার আকীদায় ভরপুর ছিলো । যেহেতু, তাদের পুজা-অর্চনা করাকে তারা পছন্দ করতো, তাই তার ধ্যান-ধারণা ও কার্যকলাপও অনুসরণের ব্যাপারে জাহেলী বিশ্বাসে সুতরাং মোমেনদের কর্তব্য হচ্ছে, তারা যে অবস্থায় আছে, তার ওপর “তারপর তাদের (আসল) রব-এর কাছেই তাদের প্রত্যাবর্তন-স্থল আর তখনই তিনি তাদেরকে তাদের অতীতের সকল কাজ সম্পর্কে জানিয়ে দেবেন ।” এটাই মোমেনদের জন্যে উপযুক্ত ব্যবহার এবং তাদের মর্যাদার সাথে সংগতিপূর্ণ আদব, যেহেতু সে তার নিজ দ্বীন-এর ওপর টিকে থেকে সে নিশ্চিন্ত । যে হকের ওপর সে টিকে আছে, তার ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। তার অন্তর তাকে সঠিক পথে পরিচালিত করছে। সে জানে যে, এর বাইরে চলে যাওয়াতে তার কোনো ফায়দা নাই। সুতরাং ওদের মাবুদদেরকে গালি দেয়ায় তার নিজের বা তার দ্বীন-এর জন্যে কোনো উপকার হবে না, বরং উল্টা ক্ষতি হবে- ওরা যখন আল্লাহকে গালি দেবে, তখন কষ্ট লাগবে । আর তার নিজের গালিই. শেষোক্ত গালির কারণ হয়ে দীড়াবে। সুতরাং মোমেনদের এটা কখনও করা উচিত নয় এবং এটা তাদের মর্যাদারও খেলাফ কাজ। এতে মোশরেকরা শেরক ত্যাগ করবে না, বরং তাদের বিদ্বেষ আরও বাড়বে । অপরদিকে মোমেনদেরও এই আচরণের মধ্যে কোনো কল্যাণ নাই, বরং এই আচরণ তাদেরকে এমন কিছু শুনতে বাধ্য করবে, যা তাদের ভাল লাগবে না এবং তা হবে মোশরেকদের পক্ষ থেকে মহান আল্লাহ রব্বুল আলামীনের জন্যে গালি ।
— পৃষ্ঠা ২৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।