110010://1519111801-$/01010175395-00|) “তোমার রব-এর পক্ষ থেকে যা নাধিল হয়েছে, তার অনুসরণ কর এবং মোশরেকদের থেকে মুখ ফিরিয়ে নাও ।” আন্নাহ তায়ালা যদি তাদের জন্যে হেদায়াতপ্রাপ্তি বাধ্যতামূলক করতে চাইতেন, তাহলে অবশ্যই তা তিনি পারতেন। আর যদি একেবারে গোড়া থেকে তিনি চাইতেন যে, তারা সবাই হেদায়াত (সরল-সঠিক পথ) ছাড়া আর কিছুই চিনবে না, তাহলে তাই হতো, যেমন ফেরেশতাদের অবস্থা । কিন্তু পবিত্র আল্লাহ তায়ালা হেদায়াত অথবা গোমরাহী- এ দুটি পথের যে কোনো একটি তারা পছন্দ করবে, তাই তারা নিতে পারবে-এই যোগ্যতা দিয়েই তাদেরকে সৃষ্টি করেছেন, আর তাদেরকে এই স্বাধীনতা দিয়ে ছেড়ে দিয়েছেন যে, তারা নিজেদের পছন্দমতো পথ গ্রহণ করবে এবং সেই অনুযায়ী তার ফল পাবে । শুধু মাত্র বিশ্ব-প্রকৃতির মধ্যে তিনি এই নিয়ম চালু করে দিয়েছেন যে, যে সীমার মধ্যে তাদেরকে তিনি চলার ব্যবস্থা করে দিয়েছেন, সেই সীমার মধ্যেই তারা চলবে । কিন্তু মানুষকে হেদায়াত অথবা গোমরাহী- এ দুটির কোনো একটিকেও গ্রহণ করার জন্যে বাক্য করেন নাই। তিনি এইভাবে বিশেষ এক হেকমত-এর ভিত্তিতে সৃষ্টি করেছেন, যা একমাত্র তিনিই জানেন এবং প্রত্যেকে বেঁচে থাকাকালীন নিজ নিজ সেই কাজ করবে, যা তার জন্যে আল্লাহ তায়ালা নির্ধারণ করে দিয়েছেন এবং আল্লাহ তায়ালাই জানেন কার কী যোগ্যতা ও কর্মক্ষমতা রয়েছে । এরশাদ হচ্ছে, “আর আল্লাহ তায়ালা যদি চাইতেন, তাহলে অবশ্যই ওরা শেরক করতো না।' রসূলুল্লাহ (স.) তাদের কাজের জন্যে মোটেই দায়ী নন এবং তাদের অন্তরকে পরিবর্তন করার জন্যেও তাকে দায়িতু দেয়া হয় নাই। আল্লাহ তায়ালাই একমাত্র দিল পরিবর্তনকারী ও কর্মনির্বাহক। “(হে রসূল) তোমাকে ওদের ওপর পাহারাদার নও । আর তুমি ওদের কর্ম-নির্বাহক নও" রসুলুল্লাহ (স.)-কে এইভাবে সকল কাজের.কারণ ও তীর দায়িত্ব স্পষ্টভাবে জানিয়ে দেয়ার পর তার কর্মক্ষেত্র স্বচ্ছন্দ ও প্রশস্ত হয়ে গিয়েছিলো । এইভাবে তার প্রতিনিধিত্রে দায়িত্ও তাকে আন্মাহ তায়ালা ভাল ভাবে বুঝিয়ে দিয়েছিলেন - বুঝিয়ে দিয়েছিলেন দাওয়াত দানকারীদের দায়িতৃ-সীমা প্রতিটি দেশ ও প্রতিটি এলাকায় কোথায় কতোটুকু । ছ্বীনের দায়ীদের এ সব মানুষের অন্তর, আশা-আকাংখা ও কাজকে ধরে-বেঁধে নিয়ন্ত্রণ করতে বলেননি (এবং এটা তিনি জায়েষও রাখেননি) যে, সব বিরোধীর কাছে অবশ্যই তারা দাওয়াত পৌছাবে। এ সব মানুষের অন্তর তো একমাত্র আল্লাহর হেদায়াতের আলোতেই উদ্ভাসিত হবে, হেদায়াতের যুক্তিপূর্ণ কথায় উদ্বুদ্ধ হবে এবং ঈমানের সঞ্জীবনী সুধায় উজ্জীবিত হবে । হ্যা, দাওয়াত দানকারীর কর্তব্য হচ্ছে, সে তার অন্তরকে পরিচ্ছন্ন করবে দোষক্রুটিমুক্ত করবে, যারা শুনতে ও দাওয়াত কবুল করতে চাইবে, তাদের দিকে আন্তরিকতার সাথে মনোযোগ দেবে । হ্যা, এই আগ্রহী ব্যক্তিদের জন্যেই প্রয়োজন, যে দ্বীনকে তারা মনে-প্রাণে গ্রহণ করেছে, তার ভিত্তিতে তাদের গোটা অস্তিত্কে গড়ে তুলবে, তাদের আকীদাকে সুনিয়ন্ত্রিত করবে, ইসলামী আকীদার. ভিত্তিতে তাদের চরিত্র ও ব্যবহারের বুনিয়াদ রচনা করবে। দাওয়াত দানকারীর নিজের খাসলাত-চরিত্র ও ব্যক্তিত্রে প্রভাবে সত্যপন্থীদের ছোট্ট একটি দল গড়তে হবে । আর এ সব কিছুর জন্যে প্রয়োজন হচ্ছে চরম প্রচেষ্টা, কৃপ্রবৃত্তির বিরুদ্ধে সার্বক্ষণিক সংগ্াম এবং সার্বক্ষণিক সতর্কতা । আর অপর প্রান্তে উপবিষ্ট যারা, যাদের কাছে দাওয়াত পৌছানো হচ্ছে, তারা যদি তাচ্ছিল্য করে এ মহান দাওয়াতকে, উপেক্ষা ও ওঁদাসীন্যের মাধ্যমে যদি সত্যপ্রাপ্তির এ সুযোগ তারা হারায়, তাহলে তাদের জন্যেও সমুচিত প্রতিদান রয়েছে । তারপর হক পথের প্রসার ঘটবে, তখন আল্লাহ তায়ালা তার ব্যবস্থা ও নিয়ম চালু করে দেবেন। আর তখনই সত্যকে বাতিলের -ওপর বিজয়ী করে দেবেন এবং তখন মিথ্যা ও মিথ্যার ধ্বজাধারীদের ময়দান ছেড়ে পালাতে হবে ।
— পৃষ্ঠা ২৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।