110010://1519111801-$/0101017535-00|) না? এবং তাদের কাছ থেকে তুমি শিখেছো নাঃ অথচ আহলে কেতাবদের কেউ এসব বিষয়ে কিছুই জানতো না। আর আহলে কেতাবদের মধ্যে যে সব কেতাব বর্তমীন ছিলো, সে সব তো তাদের সামনেই ছিলো, যেমন আজকে আমাদের. সামনে সেগুলো বর্তমান রয়েছে। কিন্তু এসব কেতাব ও আল কোরআনের মধ্যে কতো বিরাট পার্থক্য তা যে কেউই জানে । তাদের কাছে যা কিছু আছে, তা কিছু বর্ণনামূলক কথা ও ঘটনাপঞ্জী মাত্র। এগুলো নবীদের ইতিহাসের সাথে মোটেই সামঞ্জস্যপূর্ণ নয়। সেখানে দেখা যায় রাজা-বাদশাহদের গল্প এবং এমন সব লোকের অলীক কল্প-কাহিনীর সমাবেশ, যাদেরকে কেউ চেনে না, জানে না। প্রাচীনকালের কেতাবগুলোর এই ছিলো বৈশিষ্ট্য । আধুনিক যুগে যে কেতাবগুলো তারা দেখায় তা হচ্ছে নিউ টেষ্টামেন্ট বা। নতুন নিয়ম । এগুলো ঈসা মসীহ (আ.)-এর শিষ্যদের বর্ণিত কিছু কথা, যা ঈসা আ.) -এর অন্তর্ধানের দশ বছর পরে রচিত হয়েছিলো । আবার সেগুলোও যেভাবে রচিত হয়েছিলো সেভাবে আজকে নাই । বহু শতাব্দী ব্যাপী সেগুলো পরিবর্তন হতে হতে আজ সেগুলো মূল অবস্থা থেকে অনেক দূরে সরে গেছে। কখনও পরিবর্তন করা হয়েছে, কখনও করা হয়েছে পরিবর্ধন, আবার কখনও কিছু ভুল-ভ্রান্তিও তার মধ্যে এসে গেছে। এগুলো এ সময়ের আহলে কেতাবদের হাতে যা পাওয়া গেছে, তারই সমাহার । এমনি করে এগুলো পরিবর্তন হতেই থাকবে, যেহেতু এসব পরিবর্তনের পথ বন্ধ করার মতো কোনো রক্ষাকবচ নাই। তাহলে বলুন, আল কোরআনুল করীমের সাথে এগুলোর কোনো তুলনা হতে পারে কি? তবু এ জাহেলী যামানায় মোশরেকরা এইভাবে বলতো, আর সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে আজকের প্রাচ্যবিদরা এবং যারা নিজেদেরকে মুসলমান বলে দাবী করে, তারাও এসব কথা বলে এবং বলে এসব নাকি এখন বিজ্ঞান বা বৈজ্ঞানিক কথা, নাকি তর্ক শাস্ত্রের কথা বা এগুলোই নাকি গবেষণালবধ সত্য, যা প্রাচ্যবাদীরা ছাড়া আর কেউ বুঝে না। অতপর যারা প্রকৃতপক্ষে জ্ঞান রাখে, তারা এই আয়াতের তাফসীর করতে গিয়ে সত্যের দিকেই এগিয়ে যায় এবং সত্যকে তারা চিনতে পারে । এরশাদ হচ্ছে, “আর যাতে করে এ মহাগ্রন্থকে বর্ণনা করতে পারি সেই জাতির জন্যে, যারা জানে এবং জ্ঞানকে কাজে লাগায় ।” এরপর যারা সঠিক জ্ঞান রাখে এবং স্থচ্ছ দৃষ্টিশক্তির অধিকারী, তাদের এবং অন্ধ ও অজ্ঞান জাতির মধ্যে পার্থক্য দেখানো হচ্ছে। আর নবী করীম (স.)-এর নিকট সব থেকে বড় ও মহা গুরুতৃপূর্ণ বিষয়টি পেশ করা হচ্ছে এবং আন্মাহ পাক সমস্ত আয়াতকে বিস্তারিত ভাবে বর্ণনা করেছেন। অতপর তিনি মানুষকে তাদের দৃষ্টিতধগি বিবেচনায় দু'ভাগে ভাগ করেছেন। তিনি যে গুরুত্পূর্ণ বিষয়টি নবী (স.)-কে জানাচ্ছেন, তা হচ্ছে তিনি যেন (নিজে) তাই অনুসরণ করেন, যা তার কাছে নাধিল হয়েছে এবং মুখ ফিরিয়ে নেন মোশরেকদের থেকে । তাদের সাথে যেন ওঠা-বসা না করেন এবং যে সব বাজে কথা তারা বলাবলি করে তা নিয়ে যেন কোনো চর্চা না করেন। আর তারা তীকে মিথ্যাবাদী বলছে, তার বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে এবং তাকে নানা প্রকার কুট তর্কে লিপ্ত করার চেষ্টা করছে- এসবের মধ্যে তিনি যেন জড়িয়ে না পড়েন। তাঁর পথ হচ্ছে, তার কাছে তার রবের কাছ থেকে যা নাধিল হয়েছে, ব্যস, তিনি তারই অনুসরণ করবেন। তার জীবন পরিচালিত হবে এই মূলনীতির ভিত্তিতেই এবং সেইভাবেই তা চলতে থাকবে এবং তীর অনুসারীরাও এইভাবেই জীবন যাপন করবে । এতে মোশরেকরা কী ভাবল, বা কী করল, সেগুলো তার দেখার দরকার নাই । তার কাজ হচ্ছে আল্লাহর ওহীর অনুসরণ করা, যিনি ছাড়া চূড়ান্ত ক্ষমতার মালিক আর কেউ নাই । এতে কোনো গোলাম কী ভাবলো তাতে কী আসে-যায়?
— صفحة ٢٩٣ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.