110010://1519111801-$/0101017535-00|) বলা হয়েছে, মানুষের চোখ তাকে দেখতে পায়না । বরং তিনি সকল মানুষের চোখকে দেখেন। ছোট থেকে আরও ছোট জিনিসের খরবও তিনি রাখেন । পরবর্তী আয়াতেই বলা হয়েছে, “অবশ্যই তোমাদের কাছে এসেছে তোমাদের রব-এর পক্ষ থেকে চোখ খুলে দেয়ার মতো বহু নিদর্শন । অতএব, যে এসব নিদর্শন দেখবে নিজের উপকারের জন্যেই সে তা দেখবে । আর যে এর থেকে মুখ ফিরিয়ে অন্ধ হয়ে থাকবে, তার ফল তাকেই ভোগ করতে হবে। এখানে চোখ ও চোখ উন্নীলনকারী এবং চোখ ও অন্ধ শব্দগুলো এক সুতায় গাথা ৷ তাই সবার কাছ থেকে একই প্রকার খেদমত নেয়া হয়ে থাকে । অবাভ্তর শভহ্বের মুখে আল্লাহক্র পখে আহবানকাক্লীা এরপর, আলোচনার গতি ফিরে যাচ্ছে রসূল (স.)-এর দিকে । বলা হচ্ছে, এসব আয়াতের ব্যবহার সম্পর্কে নবী (স.)-এর নিরক্ষরতার (যে অবস্থা, তার) সাথে করা হয়েছে, এই জ্ঞানগর্ভ আয়াতগুলোতে তার উল্লেখ যেন বে-মানান মনে হয়। অবশ্য, অপরদিকে এটাও বুঝা যায় যে, অবশ্যই এমন চমৎকার ভাষা ও জ্ঞানগর্ভ কথার উৎস বিশ্ব-প্রভু ছাড়া আর কেউ হতে পারে না। এ কথা সেই বুঝবে যার চোখ আল্লাহর ইচ্ছায় খুলে যাবে। কিন্তু মোশরেকরা এই আয়াতগুলো ধৈর্য ধরে শুনতে পারেনি, যার কারণে তারা বলে উঠেছে, মোহাম্মদ এইসব বিশ্বাসগত কথা, বিশ্ব রহস্য সম্পর্কিত মূল্যবান এসব বাণী নিশ্চয়ই কোনো একজন আহলে কেতাবের সাথে থেকে পড়াশুনা করে শিখেছে। অথচ ওরা জানে না যে, আহলে কেতাবরা এসব বিষয় কিছুই জানে নাযা মোহাম্মদ পেশ করছেন । শুধু তাই নয়, সারা দুনিয়ার অন্য কোনো ব্যক্তিই এসব কথার খবর রাখে না। আর কেউ এই দীর্ঘ বক্তব্য রেখেছে বা রাখার চেষ্টা করেছে বলে কেউ জানেও না। আর রসূল (স.)-কে সেই সব জিনিস অনুসরণ করতে বলা হয়েছে যা তার কাছে নাধিল হয়েছে। আর সেখানে মোশরেকদের থেকে তাকে মুখ ফিরিয়ে নিতেও বলা হয়েছে । এরশাদ হচ্ছে, “আর এমনি করে আমি মহান আল্লাহ বিস্তারিতভাবে আয়াতগুলো বর্ণনা করি । আর (আমি চাই) যেন ওরা বলে, “তুমি পড়েছ'। (এসব আয়াত থেকে) আরও আমি জানাতে চাই সেই জাতিকে যারা জানে (জ্ঞানকে কাজে লাগায়)। তোমার কাছে তোমার রব-এর নিকট থেকে যা কিছু নাধিল হয়েছে, তুমি (আপোষহীনভাবে) তার অনুসরণ করো এবং মোশরেকদের থেকে মুখ ফিরিয়ে নাও। আর আল্লাহ তায়ালা যদি চাইতেন, তাহলে ওরা শেরক করতো না। আর তোমাকে | তাদের ওপর পাহাড়াদার নিযুক্ত করিনি এবং তুমি কার্যনির্বাহক হিসাবে ওদের জন্যে দায়ী নও ।' বর্ণনা করছেন, যা অন্য কোনো আরব করেনি, বা কেউ এ দায়িত্ব বোধও করে নাই৷ কারণ, কোনো আরববাসীর আরবের সাধারণ অধিবাসীর ওপর এমন কোনো প্রভাব ছিলো না, যার বলে এইভাবে সে কথা বলতে পারতো, যেমন মোহাম্মদ (স.)-এর গোটা মানব জাতির জন্যে (প্রথম প্রথম) সাধারণ গ্রহণযোগ্যতা ছিলো না। এরপর দেখা যায় তখনকার এ এলাকার গোটা পরিবেশে সংঘর্ষশীল দুটি অবস্থার সৃষ্টি হয়। এক ৪ যারা হেদায়াত পেতে চায় না, কোনো জ্ঞানের পথও অনুসরণ করতে চায় না এবং সত্য-সঠিক পথ পাওয়ার জন্যে কোনো চেষ্টাও করে না তাদেরকেই তুমি দেখতে পাবে যে, তারা এ মহান লক্ষ্যে পৌছানোর ব্যাপারে শুধু কারণ তালাশ করবে যে, কোন দিকে এবং কেন মোহাম্মদ (স.) তাদেরকে দাওয়াত দিচ্ছেন। অথচ তারা তো ভাল ভাবেই জানে যে, তিনি তাদেরই একজন। আর যেটা সত্য বলে তারা জানে তবু সে ব্যাপারে বিরোধ করতে থাকবে। রেসালাত-এর পূর্বে বা পরে মোহাম্মদ (স.)-এর জীবনের কোনো একটা দিকও তাদের কাছে ( গোপন ছিলো না। কিন্তু তবু তারা বলতো, “কোনো আহলে কেতাবের কাছে তুমি এগুলো পড়েছো
— পৃষ্ঠা ২৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।