110010://1519111801-/0101017935-007 তারা দেখেছে? কখনই তারা এগুলোর কোনোটাকে সারা যিন্দেগীতেও দেখেনি । তারপরও তারা মনে করে, তারা সৃষ্টির অনেক কিছুকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। তাদের এ দন্ত কি প্রকৃতপক্ষে সত্য? বরং তারা নিজেরাই প্রাকৃতিক বিষয়াদির কাছে অসহায় । তারা ধরে নেয় যে, অমুক অমুক জিনিসের ওপর তারা নিয়ন্ত্রণ রাখে । এটা সত্য হলে, প্রাকৃতিক দুর্যোগকে তারা নিয়ন্ত্রণ করতে পারতো; কিন্তু কেউ তা পারে না | বরং যখন এসব বিপদ আসে, তখন এ সবের কাছে সে সম্পূর্ণ অসহায় হয়ে যায়। তারা তাদের সাধ্য মতো চেষ্টা করে এসব বিপদকে নিয়ন্ত্রণ করার জন্যে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে বাচার জন্যে সর্ব প্রকার প্রস্তুতিও নিতে, কিন্তু তাই হয়- যা রব্বুল আলামীন-এর মনযুর হয় । এতদসন্েও যখন তাদেরকে আল্লাহ তায়ালার অস্তিত্ব সম্পর্কে বলা হয়, এবং বিশ্ব-প্রকৃতির বুকে ছড়িয়ে থাকা অসংখ্য নিদর্শনের দিকে তাকিয়ে চিন্তা করতে বলা হয়, তখন তারা সঠিক জ্ঞান, যুক্তি-প্রমাণ ও সঠিক কোনো দিক-নির্দেশনা না থাকা সত্তেও নানা প্রকার বাজে তর্ক করতে থাকে । তারা চোখে দেখা যায় এই ধরনের নানা প্রকার বস্তুগত প্রমাণ দিতে চায়। ভাবখানা এই যে, তাদের এই অস্তিত্ই সব আর সকল বৈচিত্রসহ এই জীবন যেন দলীল হিসাবে যথেষ্ট নয় । . সমগ্র অস্তিত্রে পাতায় পাতায় এবং মানুষের মন-মগজের মধ্যে অতি সংগোপনে যে সব ভাবধারা এগিয়ে চলেছে, সে সবের মধ্যে আল্লাহ তায়ালার শক্তি-ক্ষমতার যে সব নির্দশন দেখা যায়, সেগুলোর বর্ণনা দিতে গিয়ে আল কোরআনের ভাষণ এগিয়ে চলেছে। এসব কিছুর মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার অস্তিত্ব সম্পর্কেও মনের মধ্যে নিশ্চিন্ততা জাগে । তাই এরশাদ হচ্ছে, 'চোখগুলো তাকে দেখে না, বরং তিনিই দেখেন এসব চোখকে ।' আর তিনিই সুক্ষ্দশ্শী এবং তিনিই সবকিছু সম্পর্কে খবর রাখেন সৃষ্ম থেকে আরও সূক্ষ্ম বন্তু সম্পর্কে ।' মানুষের তৈরি কোনো অভিধান, এই ছোট্ট আয়াতটির মধ্যে যে ব্যাখ্যা ব্যক্ত হয়েছে, তা দিতে পারে না। সেই প্রসংগেই আন্রাহ তায়ালার বাণী জানাচ্ছে, “অবশ্যই তোমাদের কাছে, তোমাদের চোখ খুলে দেয়ার মতো বহু নিদর্শন এসেছে। যে এগুলো খেয়াল করে দেখেছে, অবশ্যই এই দেখা তার নিজের উপকারে লেগেছে । আর যে দেখেও দেখে নাই, অন্ধ হয়ে থেকেছে সে তার নিজেরই ক্ষতি করেছে। এমতাবস্থায় আমি (এই আচরণের অবশ্যন্তাবী ক্ষতি, থেকে) বীচানেওয়ালা নই ।" এই যে কথাটা হচ্ছে, “বাসায়ের' (চোখ খুলে দেয়ার মতো নিদর্শনাবলী)। এইসব নিদর্শনকে যে খেয়াল করে দেখে, তার যেমন অন্তর্দৃষ্টি খুলে যায়, তেমনি সে অপরকেও পথ দেখাতে পারে । আর এ বিশ্ব নিজেই চক্ষু উন্নীলনকারী, যা পথ দেখায় । এখন এসব নিদর্শন থেকে যে ব্যক্তি শিক্ষা নেয়, নিজের কল্যাণার্থেই সে এ শিক্ষা নেয়। সে এসব থেকে সঠিক পথের দিশা এবং অজ্ঞানতার অন্ধকারে সত্য পথের আলো দেখতে পায়।, আর বাইরে যা কিছু আছে, এগুলো যে দেখে না বা দেখতে চায় না, সে চোখ থাকতেও অন্ধ । এ নিদর্শনাবলী (বাসায়ের) এসে যাওয়ার পর একমাত্র অন্ধ ছাড়া অন্য কেউ পথহারা হয় না। এগুলো থেকে শিক্ষা যে না নেয়, তার অনুভূতি-শক্তি বিলুপ্ত হয়ে গেছে মনে করতে হবে । বন্ধ হয়ে গেছে চেতনা এবং চাপা পড়ে গেছে তার বিবেক । নবী (স.)-কে সম্বোধন করে ঘোষণা দিতে বলা হয়েছে যে, এসব দেখেও যারা সঠিক পথ গ্রহণ করবে না, ঈমান-ইসলামের পথে এগিয়ে আসবে না, তারা হবে পরিত্যক্ত । তাই কঠোর “আর আমি তোমাদের হেফাযতকারী নই ।” আমরা অবশ্য পরিবেশ-পরিস্থিতি ফী-যিলালিল কোরআন-এর এই প্রসংগে এবং ইতিপূর্বেকার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার গুণাবলী বুঝতে ব্যর্থ হই নাই। সেখানে
— পৃষ্ঠা ২৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।