Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/01010175595-00|) গোটা মানব জাতির তিনিই একমাত্র পরিচালক । অবশ্য শুধু মানুষই নয়, বরং একইভাবে অন্যান্য সকল সৃষ্টিরও একমাত্র তিনিই পরিচালক, যেহেতু সবার ত্রষ্টা একমাত্র তিনি । মূলনীতি আলোচনা হলো এই গুলোই হচ্ছে বর্তমান আলোচিত আয়াতগুলোর উদ্দেশ্য । এ উদ্দেশ্যকে জাহেলী যুগের মোশরেকরাও অস্বীকার করতো না। কিন্তু এই উদ্দেশ্যে পৌছানোর দাবী তারা বাস্তবে মানতে পারতো না। আর সে দাবী হচ্ছে, আল্লাহ তায়ালা একমাত্র মালিক। তীরই শাসন-ক্ষমতা মেনে নিয়ে তার কাছে নতি স্বীকার করতে হবে এবং তীর দেয়া জীবন পদ্ধতি অনুসারে জীবন যাপন করতে হবে । এক্ষেত্রে অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করা যাবে না- অর্থাৎ আল্লাহ তায়ালার আইন মানা এবং কোনো কোনো ক্ষেত্রে আল্লাহর আইনকে বাদ দিয়ে অন্য কারো আইন মানা- এটা চলবে না। আর্লাহক্র শুনের কিবিও বিবরণ এরপর আসছে আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার গুণাবলীর বিবরণ । তার গুণাবলীর কথা চিন্তা করলে কীধ ও পাঁজরের হাড্ডিগুলো যেন দুমড়ে-মুষড়ে পড়তে চায় । কোনো মানুষের ভাষাও তার গুণাবলীর বর্ণনা যথাযথভাবে দিতে পারে না। সুতরাং বিনয়ের সাথে আমাদের এ সমস্ত গুণ সম্পর্কে চিন্তা করার প্রয়াস পরিহার করা দরকার তবে তার সৃষ্টির যে সব দৃশ্য আমাদের সামনে ভেসে রয়েছে, সেগুলোর মধ্যে আমরা তার শক্তি-ক্ষমতার যে সব চমৎকার নিদর্শন দেখতে পাই, তাই আমাদেরকে তৃপ্ত করে, নিশ্চিন্ত করে দেয় আমাদের মনকে এবং অন্তরে এনে দেয় প্রশান্তির বারিধারা, যেহেতু এসবের মধ্যেই আমরা দেখি তার নূরের ঝলক । তাই এরশাদ হচ্ছে, (মানবীয়) দৃষ্টিগুলো তাকে দেখতে পায় না, অবশ্য তিনি সকল) চোখগুলোকে দেখেন। আর তিনিই সুক্ষদর্শী এবং সব বস্তু সম্পর্কে খবর রাখেন। নিশ্চয়ই যারা সকল প্রকার সাধারণ বস্তুর মধ্যে আল্লাহ তায়ালাকে দেখতে চায়, তারা হচ্ছে এ সব ব্যক্তি, যারা তাকে জানার জন্যে অতি নগণ্য জিনিস থেকে বস্তুগত প্রমাণ পেতে চায়। ওরা এবং এ অর্বাচীনরা যা বলে আসলে তা পায় না এবং তা পাবেও না। মানুষের চোখ, অনুভূতি ও মানসিক গ্রহণ-শক্তি অতি দুর্বল, প্রত্যেকটিকে এমনই দুর্বল ও অক্ষম করে রাখা হয়েছে যে, এই সৃষ্টির মধ্যে যে কর্মতৎপরতা ও সঞ্তালন-শক্তি রয়েছে, সেইগুলোর পরিপ্রেক্ষিতে তারা চিন্তা-ভাবনা করতে পারে এবং সেগুলোকে কেন্দ্র করেই তারা কোনো কিছুকে জানতে ও বুঝতে চেষ্টা করতে পারে এবং এই ভাবেই তারা পৃথিবীতে খেলাফতের (আন্রাহর প্রতিনিধিত্রে) দায়িত্ব পালন করতে পারে। আর আন্মাহ তায়ালাকে অনুভব করার জন্যে বিশ্ব-প্রকৃতির বুকে ছড়িয়ে থাকা আল্লাহ তায়ালার সৃষ্ট যে অজজ্্ জিনিস রয়েছে তাই যথেষ্ট । তবে স্বয়ং আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালাকে সরাসরি দেখার ক্ষমতা মানুষকে দেয়া হয়নি। কারণ নশ্বর দেহ-বিশিষ্ট প্রাণীকে অবিনশ্বর অষ্টার দর্শন পাওয়ার শক্তি দেয়া যেতে পারে না। তাছাড়া মালিকের প্রতিনিধিদের জন্যে মালিককে দেখা কোনো জরুরী বিষয় নয়। খেলাফত এমন এক দায়িতৃ বা পেশা, যার হক যদি কেউ আদায় করতে চায়, তাহলে অবশ্যই তাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে এবং যে কাজ তাকে দেয়া হয়েছে, তা পালন করার যোগ্যতাও তাকে দেয়া হবে । প্রাচীনকালে যারা শেরক করতো তাদের মধ্যে কিছু সরলতাও ছিলো- এটা মানুষ বুঝতে বুঝা মুশকিল। কারণ যে সব জিনিস নিয়ে তারা দন্ত করে, তা তাদেরকে সাময়িকভাবে দেয়া হয়েছে। প্রকৃতপক্ষে তাদের কে কতোটুকু নিজ চোখে দেখেছে? বুকে হাত দিয়ে তারা বলুক, এই যে অণু-পরমাণু, বিদ্যুৎ, প্রোটন, নিউট্রন ইত্যাদি সম্পর্কে তারা বলে, এগুলোর কোনোটাকেই কি বিলাল ভশ্ত ৩৭,

— পৃষ্ঠা ২৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।