Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) সুদীর্ঘকাল থেকে তাদের মন মগয ও আচার আচরনের মধ্যে শেকড় গেড়েছিলো । এইভাবে ইসলামী আকীদার বাস্তবতা ফুটে উঠেছে এবং মানুষ সুস্পষ্টভাবে জেনে নিয়েছে যে, ইসলামী আকীদা কোনো কল্প কুসুম স্বপ্ন নয় অথবা হাওয়ার ওপর কৌন বেওকুফের প্রাসাদও নয়। এ গভীরে এবং তার শাখা প্রশাখা বিস্তৃত হয়ে রয়েছে জীবনের সকল দিক ও বিভাগে । এ বিশ্বাসের প্রত্যক্ষ সংযোগ মানুষের বাস্তব জীবনের সাথে । সুতরাং এই আকীদা যতো মযবৃত হবে, ততোই তার প্রভাবে জীবন হবে আরও সুন্দর, আরও গোছালো, আরও সমৃদ্ধশালী এবং আরও মধুর! সুতরাং ইসলামী দাওয়াত দানকারী ব্যক্তিদের এই ছ্বীন (জীবন ব্যবস্থা)-এর প্রকৃতি সম্পর্কে খুব ভালো করে জানতে ও বুঝতে হবে, এ ব্যবস্থা প্রতিষ্ঠার পদ্ধতি সম্পর্কে এবং ওপরে বর্ণিত সকল প্রকার কর্মপ্রণালী সম্পর্কে স্বচ্ছ ধারনা থাকতে হবে, যাতে করে তারা বুঝতে পারে, মন্কী জীবনে মুসলমানদের মধ্যে যে আকীদা বা যে মযবুত বিশ্বাস গড়ে উঠেছিলো পরবর্তী কালে কোনো সময়েই সে বিশ্বাসের ভীত নড়বড়ে হওয়া চলবে না। কোনো মুসলমান যেন ওই দৃঢ় বিশ্বাস থেকে চুল পরিমাণে সরে না দাঁড়ায়। তবে, একথাও স্মরণ রাখতে হবে, এ বিশ্বাস শুধু মনের মধ্যে পুষে রাখলেই চলবে না, বরং এর ভিত্তিতে গড়ে'উঠতে হবে এক সুন্দর ও স্বয়ংসম্পূর্ণ জীবন, এমন জীবন যা মানুষের জন্যে হবে কল্যাণকর এবং যা গড়ে তুলবে সংবেদনশীল ও পারস্পরিক সহযোগিতাপূর্ণ ও দরদী এক দল সোনার মানুষ, যারা গড়ে তুলবে একটি সত্যিকারে সোনালী সমাজ, যারা হবে বিশ্বে আন্রাহর প্রভুত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এক সুশৃংখল জামায়াত। এই দলটি বিশ্বীসে, কাজে, কথায়, চিন্তায়, ব্যবহারে সকল দিক দিয়ে হবে সবার সেরা । আর এ জন্যে | বারবার তাদের মধ্যে বিশ্বাসের বুনিয়াদকে ঝালাই করতে হবে । এমনিভাবে আকীদার ভিত্তি গড়ার সময় শুধু তাত্তিকভাবে মানুষকে কিছু শিক্ষা, দিলেই চলবে, তা হতে পারে না। বরং এই আকীদার ভিত্তিতে তাদের বাস্তব জীবনে অবশ্যই কিছু পরিবর্তনও আনতে হবে । ব্যবহারিক জীবনে এ বাস্তব পরিবর্তন থেকেই বুঝা যাবে যে, তাদের অন্তরের মধ্যে এক নতুন বিশ্বাস দানা বেঁধে উঠেছে। এমনকি তাদের সামাজিক জীবনেও এ আকীদার কারণে অবশ্যই কিছু উন্নতি পরিলক্ষিত হবে, জাহেলী যামানায় তাদের যে স্বভাব-প্রকৃতি ছিলো এবং যে ভাবে তারা জীবন যাপনে অভ্যস্ত ছিলো সে জীবনধারায় দেখা দিতে হবে আমূল পরিবর্তন । পূর্বেকার মন্দ অনেক কিছুর সাথে তাদের সংঘর্ষ বেধে যাবে । এ সংঘর্ষের মধ্য দিয়ে মানবতার বিকাশ ঘটবে ও এমন সব সদগুণাবলী সৃষ্টি হবে, যা হবে সাধারণ মানুষের জন্যে কল্যাণকর । কিন্তু মুসলমান সমাজের মধ্যে মারাত্মক যে ভুলটি সংক্রামিত হয়েছে তা হচ্ছে তাওহীদের মতবাদটি জমাট পাথরের মতো তাদের মধ্যে স্থির হয়ে রয়ে গেছে। এ বিশ্বাসের বহিপ্রকাশ হিসাবে বাস্তব জীবনে যে পরিবর্তন আসা দরকার ছিলো তা আসেনি বা আসছে না। এর ফলে মুসলমান সমাজ নানা প্রকার সমস্যায় ভুগছে এবং এটা অবশ্যই একটি বড় বিপদ। প্রথম বারে তাওহীদের আকীদা সম্পর্কে যে কথাগুলো নাধিল হয়েছিলো শুধু সেই কথাগুলো শেখানোর জন্যেই যে দীর্ঘ তেরোটি বছর কাটানো হয়েছে তা নিশ্চয়ই নয়। আসলে আল্লাহ তায়ালা যে কথাগুলো শেখাতে চেয়েছিলেন এবং জীবনের সকল সমস্যার যে সমাধান দিতে চেয়েছিলেন সে সব বিষয় সম্পর্কিত নির্দেশাবলী তো তিনি একই সাথে এবং একই সময়ে নাধিল করতে পারতেন, যা হয়তো মোহাম্মদ সে.) ও তার সাহাবায়ে কেরাম এই তের বছর অথবা এর থেকে কম বেশী সময় ধরে গড়তে পারতেন এবং ইসলামী চিন্তাধারাকে রপ্ত করতে পারতেন । কিন্তু না, আল্লাহ তায়ালা তা চাননি। আল্লাহ তায়ালা চেয়েছেন ভিন্ন আর একটি জিনিস। তিনি একই সময়ে একটি দল গড়তে চেয়েছেন, চেয়েছেন একটি আন্দোলনের ভিত্তি স্থাপন করতে

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।