110010://1519111801-$/0101017535-00|) আর এমনি করে, যুক্তি-বুদ্ধির দিক দিয়ে অবশ্যই যদি এই পরিণতি আসে যে, যুক্তি-বুদ্ধি আমাদেরকে বলে দেয় যে, বিশ্বের সৃষ্টিকর্তা একজন আছেন, তাহলেই যথেষ্ট । তবে যিনি সৃষ্টিকর্তা তিনি অবশ্যই জ্ঞান-বুদ্ধি, প্রজ্ঞা- সব কিছুরই অধিকারী হবেন এবং অবশ্যই তিনি সব কিছু করতে সক্ষম হবেন। এমন কি তার এ গোটা বিশ্বকে হুকুম বলে সৃষ্টির ক্ষমতা তার থাকতে হবে, একে সুসংগঠিত এবং সুসংহত ভাবে চালানোর যোগ্যতাও তীর থাকতে হবে এবং চিরস্থায়ী ভাবে এ যোগ্যতা বর্তমান থাকতে হবে, যার শক্তি-ক্ষমতার নিদর্শন ছড়িয়ে থাকবে সর্বত্র । এরপর আল্লাহ তায়ালার অস্তিত্ব না মেনে পালাবার কোনো জায়গা নাই। তিনিই এ বিশ্ব-চরাচরের শ্রষ্টা এবং তার দিকেই সবাইকে ফিরে যেতে হবে- ইতিপূর্বে এই বক্তব্যের শুরুতে এই দিকেই ইংগিত করেছি। লর্ড কেলফিন-এর যুগ থেকে বিজ্ঞানের অর্বাচীন দাবী থেকে প্রত্যাবর্তনের যে মতবাদ উদ্ভব হয়েছে, তা আমাদেরকে এমন কিছু করতে উদ্ুদ্ধ করছে যার কোনো নযীর ইতিপূর্বে নাই। এর আগে কেউ এ ধরনের কথা বলে নাই । এ বিষয়ের ওপর আমরা গভীরভাবে চিন্তা-ভাবনা করেছি। তাই আমরা আশা করছি, খুব শীঘ্ব 'আল্লাহ্র ওপর বিশ্বাসের' কাছে বাধ্য হয়ে সবাইকে ফিরে আসতে হবে ।, বিশিষ্ট বিজ্ঞানী ফ্রাংক গ্যালেন তার রচিত গ্রন্থের একটি অধ্যায়ে বলেন, “বিশ্ব সৃষ্টি কি আকম্মিক কোনো ঘটনার ফল- না কোনো সুচিন্তিত ইচ্ছার ফসল? খুব বেশী বেশী যে কথাটা বলা হয়, তা হচ্ছে নিশ্চয়ই এই বস্তুগত সৃষ্টির জন্যে কোনো শ্রষ্টার প্রয়োজন নাই। কিন্তু যখন আমরা মেনে নিয়েছি যে, এই সৃষ্টিটা বর্তমান আছে, তাহলে এর বর্তমান থাকার ব্যাখ্যা কিভাবে করবো? এ প্রশ্নের জবাবে চারটি সম্ভাবনার কথা বলা যায়। প্রশ্ন ঃ এ বিশ্ব কি শুধু কাল্পনিক এবং খেয়ালী বস্তু- এ বিশ্ব সম্পর্কে আমাদের মনেও এ সব প্রশ্ন জাগে । অথবা এ বিশ্ব নিজে নিজেই “না” থেকে এমনিতেই “হা'-তে এসেছে, অথবা এ বিশ্ব চিরন্তন । কাজেই এটা পয়দা হওয়া বা শুরু হওয়ার কোনো প্রশ্নই আসে না, অথবা এর কোনো অরষ্টা আছে- এ প্রশ্নও আসে না। প্রথম সম্ভাবনা হচ্ছে, আমাদের সামনে যে জটিলতা রয়েছে, তা একমাত্র অনুভূতির পর্যায়েই বিরাজ করছে। এ বিষয়ে আমাদের অনুভূতি হচ্ছে, এ বিশ্ব যখন বাস্তবে এসেছে এবং আমরা নিজেদের চোখে একে দেখতে পাচ্ছি, তখন এটা শুধু ধারণা-কল্পনার বস্তু নয় এবং বাস্তবতার কোনো প্রতিচ্ছবিও এটা নয়। আমাদের সাথে প্রকৃতি বিজ্ঞানী স্যার জেমস জীনস এই বিষয়ে একমত 16১) এদের মত হচ্ছে এ বিশ্বের বাস্তব কোনো অস্তিতৃই নাই। এটা আমাদের মন-মগজে প্রতিষ্ঠিত কিছু খেয়ালী চিত্র ছাড়া আর কিছু নয়। স্বভাবতই এই মতকে কেন্দ্র করে আমরা বলতে পারি, আমরা একটা খেয়ালী বিশ্বে বসবাস করছি। যেমন, এই যে অসংখ্য উটের ওপর আমরা সওয়ার হয়ে দেশ-বিদেশে ভ্রমণ করি এবং এগুলোকে স্পর্শ করি, ধরে নিতে হবে যে এগুলো সবই কল্পনা এবং যারা এগুলোতে আরোহণ করি, তারা সবাই খেয়ালী মানুষ । এরপর যে নদী-নালা আমরা পার হই- এগুলোর বাস্তব কোনো অস্তিত্ব নাই এবং পুলের ওপর দিয়ে যে চলাফেরা করা হয়- এগুলো কোনো বস্তু নয় ............. শেষ অবধি । -এসবই হচ্ছে খেয়ালী রায় বা পাগলের প্রলাপ- এ নিয়ে আলোচনা করা বা তর্ক-বিতর্ক করার কোনো প্রয়োজন নাই। (১) এই জেমস জীনস হচ্ছেন প্রকৃতি বিজ্ঞানী এবং আধুনিক কালের একজন অংকবিদও বটে । তিনি “রহস্যময় প্রকৃতি' পুস্তকটির লেখক- বা আরবী ভাষায় অনৃদিত হয়েছে। এ বিষয়ে তার অভিমত একমাত্র তিনিই ব্যক্ত করেছেন তা নয়, বরং ইতিপূর্বে গ্লেটোও তার দর্শনে একথাটা বলেছেন। অতপর বিভিন্ন দর্শন-গবেষণাগারে প্রায় দেড়শত বছর ধরে এ বিষয়ের ওপর চিন্তা-ভাবনা চলেছে। এ বিষয়ে আদর্শবাদী প্রাচীনপন্থী ও রক্ষণশীলদের মধ্যে বিতর্ক চলেছে এবং তারা একমত্যে আসতে পারেননি!
— পৃষ্ঠা ২৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।