110010://1519111801-$/010101535-00|) আর আমরা আমাদের কোরআনে ওই কল্পনাবিলাসী দার্শনিকদের বাজে বকাবকির ব্যাপারে কোনো মাথা ঘামাতে চাই না। যেহেতু তারা অন্ধকারে টিল ছৌড়ার মতো চিন্তা ভাবনা করে এবং আমাদের অবস্থা হচ্ছে এই যে, আমরা আল কোরআনের প্রদর্শিত পথে যে বুদ্ধি পেয়েছি তা দিয়ে আমরা ওদের বিষয়ে কোনো ফয়সালা করতে চাই না। আমরা তাদেরকে তাদের বৈজ্ঞানিক দোসরদের কাছে ছেড়ে দিতে চাই এবং ওদের বিষয়টাকে সেই বিজ্ঞানীদের কাছে সোপর্দ করতে চাই যারা এ বিষয়ে গভীরভাবে গবেষণায় নিয়োজিত রয়েছে । রসায়ন বিজ্ঞানী ও অংকবিদ জন ক্লিফল্যানর্ড কোতরান কের্নেল বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেট করেছেন এবং ডাল্লাস বিশ্ববিদ্যালয়ে তিনি এক সময় প্রকৃতি বিজ্ঞান অনুষদের ভীন ছিলেন) তার “অবশ্যন্তাবী ফল' নামক একটি কথিকায় (১) বলেছেন, “এখন কোনো বুদ্ধিমান ব্যক্তি কি কল্পনা করবে, অথবা চিন্তা করবে, অথবা বিশ্বাস করবে যে, আমাদের দেখা সকল দিক দিয়ে পরস্পর সামঞ্জস্যশীল ও সম্পূর্ণ ভারসাম্যপূর্ণ এ জগত নিজে নিজেই কোনো এক ঘটনাচক্রে বাস্তবে এসেছে? অথবা কোনো এক আকস্মিক ঘটনা গোটা এ |. সৃষ্টিকে এবং সর্বত্র বিরাজমান এসব নিয়ম-কানুনকে বাস্তবে এনেছে? তারপর কোনো পরিচালক ছাড়া নিজে নিজেই এগুলো চলছে? নিসন্দেহে এর জবাবে যে কেউ না-সূচক কথা বলবেন বরং বলতে বাধ্য হবেন যে, বস্তু যখন রূপান্তরিত হয়ে শক্তিতে পরিণত হয় অথবা শক্তি যখন বস্তুর রূপ নেয়, তখন বুঝতে হবে সব কিছু নির্দিষ্ট একটি বিধানের অধীন পর্যায়ক্রমে নিজ দায়িত্ব পালন করে যাচ্ছে। আর শক্তি বস্তু রূপে পরিণত হয়ে সেই নিয়ম কানুন অনুসারেই কাজ করে যাচ্ছে, যার কাছে ইতিপূর্বে গঠিত যে কোনো বস্তু নতি স্বীকার করে চলেছে। দেখুন, রসায়ন শাস্ত্র আমাদেরকে একথা জানাচ্ছে যে, কোনো কোনো বস্তু ক্রমাৰয়ে ক্ষয়প্রাপ্ত হচ্ছে অথবা ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু কোনো কোনোটা এমনও আছে যে, খুব দ্রুতগতিতে ধ্বংসের দিকে এগিয়ে চলে এবং কোনো কোনোটা খুব ধীরে ধীরে এগোয় । এর দ্বারা বুঝা যাচ্ছে যে, বস্তু স্থায়ী নয়। আর এর অর্থ অবশ্যই এটাও হতে বাধ্য যে, এটা অন্তহীনও নয়। কারণ এর তো শুরু আছে। আর রসায়ন শাস্ত্র ও বিজ্ঞানের অন্যান্য বিষয় এ বিষয়ে. সাক্ষ্য দেয় যে, যে বস্তুর শুরু আছে তা পর্যায়ক্রমে আসেনি, বরং তা এসেছে হঠাৎ করে এক দিনে । আর এসব বস্তু ঠিক কোন্ সময় পয়দা হয়েছিলো তার সুনির্দিষ্ট সময়ও কেউ বলতে পারে না। এই সব তথ্যের ভিত্তিতে এটা অবশ্যই বুঝা যায় যে, এসব বন্তু অবশ্যই সৃষ্টি। যে দিন এই বস্তু সৃষ্টি হয়েছে সেই দিনই এটা একটা নিয়ম ও সৃষ্টির সীমা বা নিয়ামক কোনো একটা বিধানের কাছে অনুগত হয়েই এসেছে। কাজেই হঠাৎ করে কিছু চলে আসার সুযোগ এখানে নাই ।”২) | “তারপর যখন বস্তুজগত নিজেকে সৃষ্টি করতে অক্ষম হয়ে গেলো এবং যে সব আইন-কানুনের কাছে এটা নত থাকতে বাধ্য তাকে সীমাবদ্ধ করতে পারলো না, তখনই তার জন্যে জরুরী হয়ে গেলো এমন কোনো সত্ত্বার কাছে নিজেকে সোপর্দ করা যিনি বস্তুর উর্ধে। আর সৃষ্টির মধ্য থেকে সকল প্রকার সাক্ষী এ কথা স্পষ্ট করে জানাচ্ছে যে, এই সৃষ্টির যিনি সৃষ্টিকর্তা তিনি অবশ্যই বুদ্ধিমান ও সর্ব প্রকার জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী । তবে বস্তুজগতেও সবখানে বুদ্ধি কাজ করে না, যেমন শারীরিক ও মানসিক চিকিৎসার ক্ষেত্রে শুধু সদিচ্ছা কাজে লাগে না। যা ইচ্ছা করা হবে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। (১) কথিকাটি নেয়া হয়েছে 'আধুনিক বিজ্ঞানে আল্লাহর আত্মপ্রকাশ' নামক বই থেকে। (২) ইতিপূর্বে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে, বিজ্ঞানের উদ্ভাবিত শেষ পরিণতি সবটুকুই অনুমান ভিত্তিক । আর আমরা এ কথা থেকে ইসলামের সত্যতার দলীল গ্রহণ করতে পারি না। আমরা তো এর দ্বারা তাদের দিকেই মুখ ফেরাচ্ছি, যারা নিজ্ঞানের ওপর নির্ভর এবং তার থেকে যুক্তি- প্রমাণও পেতে চায় ।
— পৃষ্ঠা ২৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।