Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110110://1519171801-$0101017555-00117 অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদের ধর্ম থেকে পালিয়ে গিয়েছিলো এবং পরিশেষে নাস্তিক হয়ে | গিয়েছিলো- যেহেতু ধর্মগুরু ওই পোপরা মূল দ্বীনকে বাদ দিয়ে সাধারণ মানুষকে নিজেদের ইচ্ছার গোলাম বানিয়ে নিয়েছিলো । তারপর ওই ধর্মত্যাগীরা স্বভাবতই হীনমন্যতার শিকার হয়ে নিজ নিজ পেশা থেকে বঞ্চিত হতে থাকে এবং সর্বক্ষেত্রে তারা পরিত্যক্ত হয়ে যায় 16১) ৃ এর সাথে বর্তমান প্রসংগে আল কোরআন সৃষ্টি ও তাকদীরের তাৎপর্য বর্ণনা করেছে, যেমন করে বর্ণনা করেছে জীবনের বিস্তৃতি সম্পর্কে । এসব কিছুর মূল উদ্দেশ্য আল্লাহর অস্তিত্ প্রমাণ করা। কারণ আল্লাহর অস্তিত্বের কথা বাদ দিলে আল কোরআনের অন্যান্য আলোচনার কোনো গুরুতৃই নাই। এ পাক কালামের উদ্দেশ্য, মানুষকে সঠিক পথের দিকে এগিয়ে নেয়া, যেন তাদের জীবনে তারা একমাত্র আল্লাহর প্রভূত কায়েম করে। প্রতিষ্ঠিত করে তীকে তাদের জীবনের সর্বক্ষেত্রে রব, প্রতিপালক, বাদশাহ, পরিচালক এবং বিচারক হিসাবে । সর্বোপরি তারা যেন একমাত্র তারই গোলামী করে এবং তার বন্দেগীতে অন্য কাউকে অংশীদার না বানায়। এর সাথে আল কোরআন সৃষ্টির তাৎপর্য এবং তাদের পূর্ব নির্ধারিত ভাগ্য সম্পর্কে আলোচনা করেছে এবং বিতর্ককারীদের দিকে এমন সব যুক্তি-প্রমাণ ছুঁড়ে মেরেছে যার জওয়াব দিতে ব্যর্থ তারা হয়েছে। কারণ ভাসা ভাসা চিন্তা করা ছাড়া কোনো কিছুর গভীরে পৌছানোর ক্ষমতা তাদের নাই। আর বেশীর ভাগ ক্ষেত্রেই দেখা যায় যে, অহংকারের কারণে তারা সঠিক জিনিসটা বুঝে না, বরং সেখানে কোনো ভাবনা-চিন্তা না করে অন্ধভাবে কোনো কিছুর অনুসরণ করে । “এ নশ্বর বিশ্বে মানুষ'২) এবং “মানুষ নিজে নিজেই অস্তিত্বে এসেছে'- এ দুটি পুস্তকের লেখক জুলিয়ান হাক্সলে হচ্ছেন, ওই সব অহংকারী ও অন্ধ অনুসারীদের একজন, যিনি মনগড়া কিছু কথা নিজ খুশী মতো লিখেছেন, যার মধ্যে না আছে কোনো যুক্তি, আর না আছে তার মধ্যে কোনো দলীল-প্রমাণ। “আল ইনসান ফী আলামিল হাদীস" (এ নশ্বর বিশ্বে মানুষ) পুস্তকের একটি অধ্যায় “আদ্দীনু কামাসআলাতি মওয়ুয়িয়্যাহ' ধের্ম মনগড়া একটি বিষয়) নামক অধ্যায়ে উক্ত কথাটা লিখেছেন। আর অবশ্যই আমরা বিজ্ঞান, তর্কশান্ত্র ও জীব বিজ্ঞানের যুক্তিগুলো যেভাবে তুলে ধরার চেষ্টা করেছি তাতে আল্লাহ্‌র পরিচয় দান আশা করি একেবারে নিক্ষল হয়ে যায়নি এবং আমাদের অন্তর থেকে বিজ্ঞানের খোঁড়া যুক্তিগুলোও দূরীভূত হয়ে গেছে। তবে এ সত্যটা ভেসে উঠেছে, বৈজ্ঞানিকদের অনেকে স্বেচ্ছাচারী কোনো শাসকের মতো প্রকৃত সত্যটা গোপন করে গেছে এবং প্রথম কারণ, বরং বলা যায় মৌলিক বিষয়ের দিক থেকে তারা চোখ বন্ধ করে নিয়েছে এবং মুখ ফিরিয়ে সত্য থেকে সরে গেছে। আর অলডেওরান্ট নামক একজন লেখক তার পুস্তক “মাবাহিজুল ফালসাফা” দের্শন শাস্ত্রে চমক) বইটিতে লেখেন (৩) “নিশ্চয়ই দর্শন শাস্ত্র আল্লাহ সম্পর্কে আলোচনা করে । তবে যিনি সকল, বাদশার বাদশাহ, ধার সম্পর্কে সবার ধারণা যে তিনি প্রাকৃতিক জগতের উর্ধে বাস করেন, সেই | বাদশাহ সম্পর্কে দর্শন শাস্ত্র গবেষণা চালায় না। বরং দার্শনিকদের পূজনীয় মনিব সম্পর্কে চিন্তা ভাবনা করে। আর এ মনিব হচ্ছে বিশ্বের নিয়ম কানুন এবং তারই অনুরূপ বিধান দাতা গীর্জা। দর্শন শাস্ত্র চিন্তা করে পৃথিবীবাসীর জীবন মৃত্যু নিয়ে এবং পৃথিবীতে বসবাস করা কালীন তাদের জীবন ব্যবস্থা কী হবে তা নিয়ে। এটা এমন একটা বিষয়, যা কেউ স্থির ভাবে ধরে রাখতে পারে না। কিন্তু বিষয়টা এমন যার ওপর সাধারণ ভাবে কথা বলা হয়ে থাকে। ও (১) আরও বিস্তারিত ব্যাখ্যার জন্যে দেখুন, “খাসাইসুস্তাসাববুরিল ইসলামী ওয়া মুকাব্বিমাতিহী' ন্থের ২য় খন্ড, “উলুহিয়্যাত ওয়া উবুদিয়্যাত' অধ্যায় । €২) ইনি হচ্ছেন বিবর্তনবাদ-এর প্রবক্তা ডারউইন-এর সমকালীন ও সহযোগী ইংরেজ লেখক। (৩) ডারউইন এর সমসাময়িক দর্শন শাস্ত্রের একজন আমেরিকান । আত্মপ্রকাশ নামক বই থেকে।

— পৃষ্ঠা ২৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।