110010://1519111801-$/0101017535-00|7 অধিবাসীরা । তারা এসব সত্য অস্বীকার করে, অস্বীকার করে সেই সব তুচ্ছ বস্তুগত দৃষ্টিভংগি বা | দার্শনিক চিন্তাধারার কারণে, যার স্থায়িত্ বলতে কিছুই নাই। অবশ্য, আরও কিছু সংখ্যক জাহেলিয়াতের পন্ডিত আছে, যারা এসব সত্যকে অস্বীকার করে না। বস্তুবাদী পন্ডিতদের সংখ্যা অবশ্য খুবই কম। পূর্বে একমাত্র গ্রীক দার্শনিকদের মধ্যে যে বস্তুবাদী চিন্তাধারা সীমাবদ্ধ ছিলো, তা বর্তমানে বহু দেশে ও এলাকায় প্রসারিত হয়েছে । এজন্যে দেখা যায়, ইসলাম জাহেল আরবদের এজন্যেই সমালোচনা করেছে যে, তারা অন্ধভাবে দেব-দেবীর পুজা করতো । তারা, দেব-দেবীদেরকে শুধু মাধ্যম মনে করেই ক্ষান্ত হতো। অর্থাৎ আল্লাহর কাছে পৌছানোর যোগ্যতা তাদের নাই, যেহেতু ফেরেশতাকুল আল্লাহ্র মেয়ে এবং দেব-দেবী-সূর্তি তাদের প্রতিভূ, তাদের কাছে আরয করতো যেন ওরা তাদের পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করে দেয়। প্রকৃতপক্ষে তারা আল্লাহর অস্তিতে কাউকে শরীক করতো না। আইন কানুন মানার ব্যাপারে তারা আল্লাহর কেতাবের দিকে প্রত্যাবর্তন না করে নিজেদের বুঝ মতো আইন তৈরী করে নিতো । কিন্তু | আজকের নাস্তিকদের মতো আল্লাহর অস্তিত্বকেই তারা পুরোপুরি অস্বীকার করতো না। আজকের. নাস্তিকরা তো বিনা যুক্তিতে, বিনা প্রমাণে বা সঠিক কোনো জ্ঞানের ভিত্তি ছাড়াই আন্মাহকে অস্বীকার করে এবং এতেই তারা আনন্দ পায়! অবশ্য এটাও সত্য যে, আল্লাহর অস্তিত্বকে অস্বীকারকারীদের সংখ্যা অতি অল্প এবং সর্বকালে কমই থাকবে । আসলে আল্লাহ থেকে মৌলিকভাবে ফিরে যাওয়ার মূল বিষয়টা হচ্ছে, (যা জাহেলিয়াতের যুগেও ছিলো) বাস্তব জীবনের জন্যে রচিত আন্মাহর আইন কানুনকে বাদ দিয়ে নিজেদের জন্যে তারা নিজেরাই আইন কানুন তৈরী করে নিতো । প্রকৃতপক্ষে এবং মৌলিকভাবে এটাই শেরক অর্থাৎ আইন তৈরীর কাজে, নিজেদের মধ্যে কোনো কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীকে দায়িত্বশীল মনে করাই এমন শেরক- যা জাহেলী যামানায়ও ছিলো, এখনও আছে। এর অর্থ দাড়ায় আল্লাহ প্রদত্ত আইন মানুষের প্রয়োজন মেটাতে যথেষ্ট নয় বলেই নিজেদের মধ্যে আল্লাহ থেকে যোগ্যতর ব্যক্তির হাতে তারা আইন তৈরীর কাজ সোপর্দ করে । এই শেরকের কাজে সব জাহেলরাই একজোট । আর এখানেই আল্লাহর আপত্তি। এর কারণ, যিনি সৃষ্টি করেছেন তিনিই জানেন তীর রাজ্যে তীর সৃষ্টির সেরা সৃষ্টি মানুষের প্রয়োজন কী এবং যেহেতু তিনি সমস্ত প্রয়োজন .ও স্বার্থের উর্ধে, এজন্যে সবার জন্যে নিরপেক্ষভাবে একমাত্র তিনিই আইন দিতে সক্ষম মানুষ, সে যেই হোক না কেন, বিশেষ সময়ের, বিশেষ এলাকার এবং বিশেষ জনপদের মানুষ সে। অতএব তার মধ্যে সীমাবদ্ধতা রুয়েছে এবং সে কোনো না কোনোভাবে কোনো স্বার্থের সাথে জড়িত । সুতরাং তার রচিত আইন সকল যামানার, সকল মানুষের সব প্রয়োজন মেটাতে পারে না এবং জ্ঞানের অভাবে তার রচিত আইন সর্বাংগীণ সুন্দরও হতে পারে না। তার নির্মিত আইন অবশ্যই পক্ষপাতদুষ্ট হওয়ার ক্রটি থেকে মুক্তও নয় । লাভ্তিকতান্স অআন্ধপতিলি | আজকের যামানায় যে সামান্য সংখ্যক লোক আন্নাহর অস্তিত্ সম্পর্কে তর্ক বিত্ক করে, প্রকৃতপক্ষে তারা কোনো জ্ঞান বা বিজ্ঞানের ভিত্তিতে এই বাতুলতা দেখাচ্ছে না, এটা তাদের নিজেদেরই মনগড়া দাবী । সুতরাং বলতে হবে, মানুষের জ্ঞান এ বিষয়ে কোনো ভূমিকা রাখে না, পক্ষে বা বিপক্ষে কোনো দলীলও পেশ করে না, বা প্রাকৃতিক কোনো জিনিস থেকেও তাদের মতের সপক্ষে কোনো প্রমাণ হাযির করতে পারে না। তবু যে মূল দ্বীন থেকে তারা ফিরে গেছে, তার কারণ খুঁজতে গিয়ে জানা যায় যে, তারা (রোমান ক্যাথলিকদের) এবাদাতখানা বা গীর্জার
— পৃষ্ঠা ২৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।