110010://1519111801-$/0101017535-00|) যে ক্ষমতা এমন ক্ষমতা দ্বিতীয় আর কারো নেই। কাজেই তীর জ্ঞানের অধিকারীও আর কেউ হতে পারে না। যারা আল্লাহর জ্ঞান থেকে কিছু পেয়েছে বলে দাবী করে, তাদের এ দাবী নির্জনা মিথ্যা ও অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়। “আর তিনি সৃষ্টি করেছেন সব কিছুকে এবং তিনি সব কিছু সম্পর্কেই ওয়াকেফহাল।" মোশরেকদেরকে সম্বোধন করে আল কোরআন যে মহা সত্যটি জানাচ্ছে, তা হচ্ছে, “আল্লাহ তায়ালাই সৃষ্টি করেছেন সব কিছুকে ।' একথা দ্বারা আল্লাহ তায়ালা ওই হতভাগাদের কল্পনার অযৌক্তিকতা ও অসারতা প্রমাণ করতে চান যে, আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার পুত্র কন্যা ও বহু সন্তান আছে, অথবা জ্বিনদের মধ্য থেকে তার বহু শরীকদার আছে। আশ্চর্যের বিষয় হচ্ছে, যারা এসব কথা বলে তারা একথাও স্বীকার করে যে, ওই জ্িনদের আল্লাহ তায়ালাই সৃষ্টি করেছেন। বর্তমান আয়াতগুলো এ সত্যটাকে পুনরায় ব্যক্ত করছে, যাতে করে একথাটার যৌক্তিকতা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করে দেয়া যায় যে, পূর্ণাংগ, চূড়ান্ত ও বিনা কৈফিয়াতে আনুগত্য করা যায় একমাত্র তীরই, মাথা নত করা যায় একমাত্র তার সামনেই এবং একমাত্র তারই আইন কানুন বিনা দ্বিধায় মেনে নেয়া যায়- যিনি সব কিছুর শ্রষ্টা। সুতরাং মালিক মনিব ও সর্বময় ক্ষমতার মালিক একমাত্র তিনি ছাড়া আর কেউ নয় এবং তিনি ছাড়া প্রতিপালক ও বাদশাহও আর কেউ নাই। তাই এরশাদ হয়েছে, | “এই আল্লাহ তায়ালাই হচ্ছেন তিনিই তোমাদের রব । তিনি ছাড়া সার্বভৌম ক্ষমতার অধিকারী (ইলাহ) আর কেউ নাই। অতএব তারই এবাদাত করো এবং তিনিই সব কিছু করতে সক্ষম ।” সৃষ্টির কাজে যদি একমাত্র আল্লাহ তায়ালাই কর্তা হয়ে থাকেন, তাহলে সকল কিছুর ওপর বাদশাহী একচ্ছত্র আধিপত্য করার অধিকারীও একাই তিনি। এইভাবে সৃষ্টি করা ও আধিপত্য করার ক্ষমতা এককভাবে যার, রেযেক দান করার (জীবনের যাবতীয় সামী সরবরাহ করার) মালিকও একমাত্র তিনিই । তিনিই তীর সৃষ্টির যেমন সৃষ্টিকর্তা, তেমনি তাদের মালিকও বটে। তার সেই রাজ্য থেকে একই কারণে একমাত্র তিনিই তাদের রেষেক সরবরাহ করেন, যার মধ্যে অন্য কারো অংশীদারিত্ নাই। সুতরাং গোটা সৃষ্টি যে সব খাদ্য গ্রহণ করে এবং অন্যান্য যে সব জিনিস ব্যবহার করে, সে সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহরই । সুতরাং এসব সত্য যখন প্রতিষ্ঠিত অর্থাৎ যখন জানা গেলো সৃষ্টি, বাদশাহী ও রেষেক দান করার ক্ষমতা একমাত্র তার, তখন সাথে সাথে একথাও প্রমাণিত হয়ে গেলো যে, রবৃবিয়্যাত (প্রতিপালন ও আইন দান করার অধিকার)-ও একমাত্র সেই পবিত্র আল্লাহর । একমাত্র তার হাতেই রয়েছে রবৃবিয়্যাতের কাজ পরিচালনার দায়িত্ব । তিনি সব কিছুর ওপর পরিচালক, তিনি কৈফিয়ত নেয়ার মালিক এবং সেই ক্ষমতারও মালিক যার সামনে সবাই মাথা নত করতে বাধ্য এবং স্বতস্কৃর্তভাবে যার অনুগত্য করা হয়। আর সেই সংগঠনের মালিক ও পরিচালকও তিনি, যার কাছে মানুষ একত্রিত হয়ে যায়, হতে বাধ্য হয় এবং সকল যুক্তি প্রমাণ সহকারে চূড়ান্তভাবে তার হুকুম মানে । আর এইভাবে পরম ভক্তি ভরে তার আনুগত্য করে, তার সামনে নত হয়ে থাকে এবং তার কাছে আত্মসমর্পণ করে। সমাজ ব্যবস্থাক্স মোড়কে শেলেকেক্স ভদ্পজ্তিত্তি আল্লাহ তায়ালাই যে একমাত্র সৃষ্টিকর্তা একথা জাহেলী যুগের আরবরাও অস্বীকার করতো না। তারা জানতো ও মানতো যে, তিনি মানুষের সৃষ্টিকর্তা এবং তীর সেই রাজ্য থেকে তাদের রেষেক সরবরাহকারী, যার বাইরে এমন আর কোনো রাজ্য নাই যেখানে গিয়ে কেউ আশ্রয় নিতে এমনিভাবে আরও কিছু জাহেলিয়াত আছে যার ধারক বাহকরা হচ্ছে গ্রীসের
— পৃষ্ঠা ২৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।