Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

11100://15121101701-40101017555.001া আর ওই অসভ্যদের এটাই যে একমাত্র দাবী ছিলো তাই নয়, যখন কারো মধ্যে পৌত্তলিকতার মনোভাব এসে যায়, তখন সে সত্য থেকে কতোটা দূরে চলে যাবে তার কোনো সীমা নিরূপণ করা যায় না, বরং তারা তো আরো অগ্রসর হয়ে যে নিকৃষ্ট অলীক ধারণা করতো তা হচ্ছে, পাক পরওয়ারদেগারের বহু ছেলেমেয়ে আছে- “নিছক অজ্ঞানতার কারণেই তারা এসব বাজে ও মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলতো যে, তিনি নিজের জন্যে কিছু ছেলেমেয়ে বানিয়ে নিয়েছেন।' এখানে “খারাকৃ' শব্দের অর্থ হচ্ছে, ওরা বানিয়ে বানিয়ে মিথ্যা বলতো । শব্দটির মধ্যে এক বিশেষ ঘৃণা বিজড়িত রয়েছে- যার মধ্যে রয়েছে সত্যের পর্দা ছিড়ে ফেলে মানুষকে ধোকা দেয়ার জন্যে জেনে-বুঝে মিথ্যা তৈরী করে বলা! তার জন্যে মিথ্যা দাবী করতো যে, তিনি নিজের জন্যে ছেলে বানিয়ে নিয়েছেন। ইহুদীরা বলত, ওযায়র আল্লাহর ছেলে, নাসারাদের কথা ছিলো মসীহ ঈসা আল্লাহর ছেলে । ওরা তার জন্যে আবার কিছু কন্যা সন্তানও ঠিক করে ফেলেছিলো। মোশরেকদের ধারণায় ফেরেশতারা আল্লাহর মেয়ে। তারা মনে করতো মেয়ে হিসাবেই তিনি ফেরেশতাদের গ্রহণ করেছেন। কিন্তু কেন যে আল্লাহর জন্যে ওরা মেয়ে বাছাই করলো- এটা তাদের কেউ জানে না। কাজেই বুঝা যাচ্ছে যে,যে সব দাবী তারা করতো, তার মূলে কোনো ভিত্তিই ছিলো না। এসব কিছুই ছিলো, না জেনে বলার কথা। “সুমহান আল্লাহ তায়ালা তারা যা বলতো, তা থেকে সম্পূর্ণ পবিত্র ।" তারপর তাদের ধোকাবাজির কথা এবং প্রকৃত মালিক সম্পর্কে তারা যে ধারণা রাখতো সে বিষয়ে আলোকপাত করা হচ্ছে এবং যে ভয়-ভীতির কারণে তারা ওই সব তুল ধারণার মধ্যে পড়েছিলো তার অসারতার কথাও জানানো হচ্ছে। এরশাদ হচ্ছে, “তিনিই আকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা, তার তো কোনো সংগিনী নাই।' তার আবার সন্তান আসবে কোথেকে? তিনিই তো সৃষ্টি করেছেন সব কিছুকে আর তিনি সকল কিছুই জানেন। যিনি অস্তিত্ব দান করলেন সেই সব জিনিসের যাদের কোনো অস্তিত্ই ছিলো না তার আবার উত্তরাধিকারীর কী প্রয়োজন? উত্তরাধিকারী তো তারই প্রয়োজন, যার ধ্বংস আছে, যাতে করে তার মৃত্যুর পরও কাজটাকে চালিয়ে যাওয়া সম্ভব হয়, প্রয়োজন হয় দুর্বলদের জন্যে এবং তাদের আনন্দ বর্ধনের জন্যেও প্রয়োজন যারা সৃষ্টি করতে পারে না। তারপর এই সব মিথ্যা ক্ষমতার দাবীদাররা বেশী বেশী পাওয়ার প্রতিযোগিতার নিয়ম কানুন। তারা মনে করে যে, অধিক কিছু লাভ করার প্রয়োজনে নিজ প্রকৃতির মধ্য থেকে সৃষ্ট নারীকুল থেকে তাদের কোনো সংগিনী হওয়া প্রয়োজন। সুতরাং যার কোনো সংগিনী নাই তার আবার সন্তান হয় কেমন করে? তিনি সকল দুর্বলতা থেকে উর্ধে, তিনি একক- তিনি একা । তার মতো কেউ নেই, কিছুই নেই। সুতরাং বৈবাহিক সম্পর্ক ছাড়া বংশ বৃদ্ধির কথা কেমন করে আসে? আর এটা হচ্ছে একটা অকাট্য সত্য, কিন্তু নিছক কল্পনার ওপর ভরসা করেই এসব বাজে কথা বলা হয়েছে। আর তাদেরকে তাদের জীবন এবং তাদের অভিজ্ঞতার উদাহরণ দ্বারা বুঝানো হয়ে থাকে। এখানে সৃষ্টির তাৎপর্য ও রহস্য তাদের সামনে তুলে ধরা হচ্ছে যাতে করে তারা শেরকের অসারতা সঠিকভাবে বুঝতে পারে। সুতরাং এটা সুস্পষ্ট যে, কোনো সৃষ্ট জীব স্রষ্টার সাথে কখনও কোনো ব্যাপারেই অংশীদার হতে পারে না। অর্থাৎ, যে নিজে সৃষ্টি সে কখনো অ্রষ্টা হতে পারে না- একমাত্র শরষ্টাই সৃষ্টি করেন সব কিছুকে । সুতরাং একমাত্র স্রষ্টাই সব কিছুর সৃষ্টিকর্তা । সৃষ্টিকর্তার

— পৃষ্ঠা ২৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।