Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) আর আল কোরআনের বেশীর ভাগ জায়গায় জীবন ও গাছপালার পাশাপাশি প্রচুর বর্ষণমুখী পানির কথা এসেছে। এরশাদ হচ্ছে, “তিনিই ত সেই সত্তা, যিনি বর্ষণ করেছেন আকাশ থেকে পানি, যার দ্বারা তিনি বের করেছেন সর্বপ্রকার গাছ পালা ।' সাধারণ জ্ঞানসম্পন্ন মানুষও গাছপালা উৎপন্ন করায় পানির ভূমিকাটা ভালোভাবেই বুঝে । মূর্খ ও জ্ঞানী সবাই এর প্রয়োজন সম্পর্কে জানে । কিন্তু এই সাধারণ ব্যবহার ছাড়া এর প্রকৃত প্রয়োজন আরও কতো গুরুতুপূর্ণ এবং আরও কতো ব্যাপক । যার কারণে কোরআনুল করীম পানি সম্পর্কে সকল মানুষকে সম্বোধন করে বলেছে। প্রথমত পানির ব্যাপারে সরাসরি আল্লাহর নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে, যার দ্বারা গাছপালা উৎপন্ন করার উদ্দেশ্য জানানো হয়েছে। পৃথিবীর মৃত মাটি কাঠফাটা রৌদ্রে যখন মাটি ঠনঠন করে সেই মাটি-কে তিনি এই বৃষ্টির পানি দ্বারা নতুন জীবন দান করেন এবং মাটিকে উর্বর করে ফসল তৈরীর উপযোগী করে দেন৭ একবার কল্পনার চোখে যদি দেখা হয় কেমন করে পৃথিবী পৃষ্ঠ যখন উত্তপ্ত হয়ে আগুনের চাংড়ার মতো হয়ে যায় এং মসৃণ পাথরের রূপ নেয়! এর মধ্যে এমন কোনো মাটি থাকে না যাতে কোনো গাছপালা বা ফসল উৎপন্ন হতে পারে। কিন্তু এ অবস্থার অবসান তখনই হয়ে যায়, যখন পানি ও আকাশের মধ্যে বিরাজমান আবহাওয়ার সহযোগিতায় নরম হয়ে যায় ওই কঠিন মাটি । তারপর এই পানির সহযোগতিয় প্রচুর ফসল ও ফল মূলে যমীন ভর্তি হয়ে যায়। এটা কেন এবং কেমন করে হয়? এর কারণ হচ্ছে নাইট্রোজেন যা শুন্যলোকে বিজলী চমকানোর সাথে সাথে তার থেকে বৈদ্যুতিক প্রবাহ আলো আকারে নির্গত হয়। এই নাইট্রোজেন উর্ধাকাশেই থাকে । নাইট্রোজেন পানিকে দান করে আর্্রতাই বৃষ্টির পানির সাথেই এই নাইট্রোজেন ভূমিতে যমীনে পড়ে, যাতে ভরে যায় যমীন ফল মূল ফসলাদিতে । এই সার বা উর্বরতা (ফসল উৎপাদনের যোগ্যতা)-ই মানুষকে তার সমস্ত কাজ কর্মের মধ্যে কিছু ক্ষমতা প্রদান করেছে, যার কারণে নিজে সে কিছু কিছু পদ্ধতি বের করতে সক্ষম হয়েছে। কিন্তু এই উর্বর মাটি থেকে যদি পৃথিবী পৃষ্ঠ শূন্য হয়ে যায়, তাহলে কোনো ফসলাদি আর জন্মাবে না। তাই দেখুন এরশাদে রব্বানীর ইংগিত, “তারপর আমি বের করেছি এই যমীন থেকে থরে ...... অসদৃশও বটে! মজার ব্যাপার হচ্ছে, এসব গাছপালা যখন চারা আকারে গজায়, তখন এগুলো সবই থাকে সবুজ । 'খাযেরুন' শব্দটির মধ্যে যে শ্যামলিমার অর্থ আসে, তা “আখযার' শব্দটি থেকে 'হালকা সবুজ' অর্থ ব্যক্ত করে। কিন্তু তার মধ্যে রয়েছে ন্নেহভরা গভীর এক মাধুর্য । এই নয়নাভিরাম কোমল সবুজ চারা গাছ বড় হয় এবং যখন ফলদায়ক হয়, তখন তার থেকে আল্লাহ তায়ালা বের করেন থরে থরে সজ্জিত বীজ-দানা, যেমন যব, ধান বা গমের শীষ এবং এই রকম আরও অনেক কিছু । 'আরও দিয়েছি কীদি ভরা খেজুর, যার ফলের ভারে কীদিটা নুয়ে পড়ে নীচের দিকে ।' আর “কেনওয়ানুন” কেনবুন শব্দের বহু বচন। কেনবুন-এর অর্থ খেজুরের ছোট কীদি বা ছোট শাখা। খেজুর গাছে কীদি ভরে খেজুর আসে । এখানে “কেনওয়ানুন' (কৌদিসমূহ) এবং এগুলোর বিশেষণ বা গুণ বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে 'দানিয়াতুন'- অর্থাৎ এগুলো নুয়ে পড়া অবস্থায় থাকে । এ দুটি শব্দের মধ্যে একাধারে দুটি অর্থ ব্যক্ত হয়েছে, “সুকোমল হালকা সবুজ' এবং “দেখতে বড়ই নাযুক'। এই কচি কচি খেজুরের হালকা হালকা সবুজের দৃশ্য এমনই সুন্দর যে, দেখতে চোখ জুড়িয়ে যায়, আরও দেখতে ইচ্ছা হয়। কেমন যেন এতে ন্নেহের এক কোমল পরশ মাখানো রয়েছে। এরপর বলা হয়েছে “আংগুরের বাগিচাসমূহ”

— পৃষ্ঠা ২৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।