110010://1519111801-$/0101017535-00|) করারও কোন প্রয়োজন নাই । এইভাবে দাওয়াত পাওয়ায় যে স্বেচ্ছায় ও সাগতহে ইসলামের প্রতি আকৃষ্ট হবে, সে-ই ইসলাম গ্রহণ করার ফয়সালা করবে এবং এরপর এই ব্যবস্থার সৌন্দর্য ও শ্রেষ্ঠত্ দেখার জন্যে ফিরে তাকাবে না । ঈমানের প্রথম বহিপ্রকাশ এটিই। এরপর আমরা বলতে চাই, কেমন করে দীর্ঘ তেরটি বছর ধরে মক্কায় অবতীর্ণ সূরাগুলো এই আকীদা গড়ে তোলার ব্যাপারে কাজ করেছে। সেখানে লক্ষ্য করলে আমরা দেখতে পাই, মানুষের আকীদাকে আল কোরআন কোনো মতবাদ হিসাবে পেশ করেনি, পেশ করেনি প্রচলিত কোনো ধর্মীয় তত্ব হিসাবে অথবা কোনো তর্কশান্ত্র বা বিতর্কও এটা নয়, যার নাম দেয়া যায় তাওহীদ-বিদ্যা অথবা তর্ক-বিদ্যা। না, এসব কোনো বাজে তর্ক-বিতর্ক নয়, বরং মহান কোরআন মানুষের মধ্যে নিহিত মানবতাবোধকে সম্বোধন করে তার অস্তিত্ব ও আশপাশে ছড়িয়ে থাকা সৃষ্টি রহস্য ও আল্লাহর অস্তিত্রে প্রমাণাদির দিকে তাকাতে আহবান জানাচ্ছে, জাগিয়ে দিচ্ছে তার বিবেককে, যাতে সকল প্রকার জড়তা পরিহার করে সে প্রকৃত সত্যকে প্রত্যক্ষ করে এবং তার মধ্যে মরচে ধরা সুপ্ত ও নিষ্ররিয় বিবেক যেন আবার গা-ঝাড়া দিয়ে জেগে ওঠে, নিজ কর্তব্য সম্পাদনের ডাকে সাড়া দেয়। আর তার বিবেকের মূল উৎস সুপ্ত জ্ঞান ভান্ডারের বদ্ধ দুয়ার খুলে দিয়ে তার সামনে অবারিত করে দেয় সৃষ্টি রহস্যের মাধূর্যকে, তখন স্বত্ফূর্তভাবে সে সত্যের ডাকে সাড়া দেয়। আলোচ্য সূরাটি এই মহান জীবন ব্যবস্থার এক মাত্র পূর্ণাংগ ও অনন্য দৃষ্টান্ত, যার কিছু বৈশিষ্ট্য ইনশাআল্লাহ আমরা এখানে একটু পরেই আলোচনা করবো ঈমানের সাধারণ ও বিশেষ দিকগুলো তুলে ধরে......অত্যন্ত বলিষ্ঠভাবে কোরআনুল করীম আলোচনা পেশ করেছে যাতে করে জাহেলী যুগের বিবেক ও বুঝ শক্তির ওপর যে জগদ্দল পাথর চেপেছিলো তা অপসারিত হতে পারে, যেন তার সম্মুখে অবস্থিত জিনিসগুলো তার মানবতাবোধে সাড়া জাগায় । এইভাবে বিবেক জেগে উঠলে, চর্ম-চোখে যা দেখা যায় না তা কোনো না কোনো | সময়ে তাদের মানস চোখে মূর্ত হয়ে উঠবেই। তাই, দেখা যায় ঈমান-আকীদা গ্রহণের দাওয়াত যিন্দা দিল মানুষের কাছে, সকল দুঃখ-দৈন্য, বাধা বিঘ্ন ও সর্বপ্রকার অন্তরায়ের মোকাবেলায় সাড়া জাগিয়েছিলো। তখন জাহেলিয়াতের হিংস্র ধ্বজাধারীরা শুধু মৌখিক বাধা দিয়েই ক্ষান্ত হয়নি আর এই সংঘর্ষের কারণে শুধু তারা মানসিক নির্যাতনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি বরং তারা চরম নিষ্ঠুরভাবে শারীরিক আক্রমণও করেছে। পরবর্তীকালে তাওহীদ বিজ্ঞান নামে এক শান্ত্র গড়ে উঠেছে এবং এ প্রসংগে নানা কুটতর্কের অবতারণাও করা হয়েছে, যার মোকাবেলায় কোরআনুল কারীম দৃঢ়ভাবে দীড়িয়েছে এবং ওইসব ভ্রান্ত যুক্তির দাতভাঙ্গা জওয়াব দিয়েছে। এইভাবে ধর্মতত্ত নামক আর এক শাস্ত্র তৈরি করে তার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করারও চেষ্টা চালানো হয়েছে অথচ ইসলাম আকীদার তত্ব পেশ করার সাথে সাথে বাস্তব কর্ম প্রণালীও পেশ করেছে এবং তাত্বিক আলোচনার সংকীর্ণ গন্তীর মধ্যে মানুষকে রাখার পরিবর্তে তাকে জীবনের প্রশস্ত কর্মক্ষেত্রে নামিয়ে দিয়েছে। ইসলাম মুসলিম জামায়াতের মন মগযের মধ্যে আল্লাহর প্রতি যে দৃঢ় বিশ্বাসের ভীত রচনা করেছে, তার ফলে তাদের মধ্যে সৃষ্টি হয়েছে এক অনমনীয় ঈমান মনোবল এবং এর ফলেই তারা সক্ষম হয়েছে একটি সুশৃংখল সমাজ গঠন করতে । আর এই বাস্তব কর্মপন্থার ঢাল দ্বারা তারা প্রতিহত করেছে জাহেলিয়াতের অলীক ও অন্ধ আবেগ প্রবণতাকে, এমনকি ইসলামী জীবন ব্যবস্থা সুদৃঢ় ভিত্তির ওপর দীড়িয়ে যাওয়ার পরও জাহেলিয়াতের যে সব রসম রেওয়ায রয়ে গিয়েছিলো ইসলাম সেগুলোরও মোকাবেলা করেছে বজ্রকঠিনভাবে, মানুষের মন মগয থেকে, তার স্বভাব চরিত্র থেকে এবং বিভিন্ন বাস্তব অভ্যাস থেকে, সে সব কুসংক্কারকে ঝেঁটিয়ে বের করে দিয়েছে যা
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।