110010://1519111601-$/0101017535-00|) জানা গেছে। যে সব জিনিসের মধ্যে পারস্পরিক মিল রয়েছে, সে বিষয়ে একজন প্রকৃতি বিজ্ঞানী বলেছেন এটা কখনোই অপরিকল্পিত হতে পারেনা এবং এর চতুর্দিকে রয়েছে বহু প্রকার জিনিস। সুতরাং এসব কিছুই রক্ষা করছেন একমাত্র মহাশক্তিমান ও সর্বজ্ঞ আল্লাহ তায়ালা ,যিনি সব জিনিসের আকৃতি দান করেছেন, এরপর তাদেরকে সঠিক পথ দেখিয়েছেন আর যিনি সব কিছুকে সৃষ্টি করার পর সুনির্দিষ্ট একটি সময় পর্যন্ত তাদেরকে বাঁচিয়ে রাখবেন বলে স্থির করেছেন। “আর তিনিই তো বানিয়েছেন তোমাদের জন্যে তারকারাজি, যাতে করে এগুলোর সাহায্যে তিনি স্থল ও পানি ভাগের অন্ধকারের মধ্যে তোমাদেরকে পথ দেখাতে পারেন । অবশ্যই আমি মহান আল্লাহ বিস্তারিতভাবে বর্ণনা করেছি আয়াতগুলোকে সেই জাতির জন্যে, যারা জ্ঞানকে কাজে লাগায়।” ওপরের আয়াতটিতে সম্পূরক হিসাবে ঘোষণা দেয়া হয়েছে যে, এই মহাকাশকে আল্লাহ তায়ালা চাদ-সূর্য ও গ্রহ-নক্ষত্র দ্বারা পরিপূর্ণতা দান করেছেন। শুধু তাই নয়, চমৎকার এই মহাবিশ্বের সব কিছুর পূর্ণতৃপ্রাপ্তির উদ্দেশ্য হচ্ছে মানুষের জীবনকে টিকিয়ে রাখা ও তার যাবতীয় প্রয়োজন মেটানোর ব্যবস্থা করা এবং সার্বিক ভাবে তার জীবনকে উন্নতি ও কল্যাণের বিষয়াদি দান করা । তাই এরশাদ হচ্ছে, “যিনি তোমাদের অসংখ তারকারাজি বানিয়েছেন যার দ্বারা জলে-স্থলের আঁধারে তোমরা সঠিক পথ খুজে পেতে পারো ।' জনমানবহীন বিয়াবানে, ভূধরে, সাগরে ও অজানা অচেনা পথে মানুষ যখন পথ হারিয়ে ফেলে, রাতের অন্ধকারে অথবা মেঘলা দিনে যখন সে গতি নির্ণয় করতে পারে না, তখন বিশেষ বিশেষ তারার সাহায্যে সে সঠিক ভাবে দিক নির্ণয় করতে সক্ষম হয় । প্রাচীনকালে এবং এখনও একই ভাবে পথহারা, দিকহারা মানুষকে তারকারাজি পথ দেখিয়ে আসছে। অবশ্য বিশেষ বিশেষ তারা দ্বারা দিক নির্ণয়ের কাজ বিভিন্ন উপায়ে গ্রহণ করা হয় এবং যতোই জ্ঞান বিজ্ঞানের উন্নতি হচ্ছে, ততই বৈজ্ঞানিক আবিষ্কার ও নানা প্রকার অভিজ্ঞতার মাধ্যমে তারকামন্ডলীর ব্যবহার আরও. তবে যে বিষয়টি অপরিবর্তিত অবস্থায় টিকে থাকছে তা হচ্ছে এই যে,. জল ভাগ ও স্থল ভাগে অন্ধকারের মধ্যে দিক-নির্ণয়ের কাজে এ সৌরমণ্ডল ও তারকারাজির ব্যবহার। এ অন্ধকার হতে পারে অনুভূতিতে, ধারণায় অথবা চিন্তা-চেতনায়। পূর্ণাংগ কেতাব মহাগ্রস্থ আল কোরআনের আয়াতসমূহ গোড়া থেকেই এ বিষয়ে পথ নির্দেশ দিতে গিয়ে মানুষকে সরাসরি সম্বোধন করেছে । সুতরাং আল কোরআনের এ দিক নির্দেশনার সত্যতা বাস্তবে সত্য বলে দেখতে পেয়েছে। আল কোরআনের বক্তব্যের মাধ্যমে মানুষের নিজেদের মধ্যে এবং দিগন্ত বলয়ের সবখানে মূল যে বিষয়টি জানতে চাওয়া হয়েছে, সে রহস্যের দ্বার পুরোপুরি খুলে গেছে, যার কারণে আলোচিত বিষয়টিকে তারা তাদের জীবনে সত্য বলে প্রত্যক্ষ করতে সক্ষম হয়েছে। বিশ্ব প্রকৃতির মধ্যে যে অজস্র রহস্যপূর্ণ জিনিস রয়েছে এক এক করে সেগুলো তুলে ধরে আল্লাহ তায়ালা কিছু তত্ব দিয়েছেন তাই নয়, বরং বাস্তব আকারে সেগুলো তুলে ধরেছেন। এমন মন মোহিনী সে চিত্র যার ইংগিতে সৃষ্টিকর্তা আল্লাহর ক্ষমতা পরিস্ফুট হয়ে ওঠে । তীর নির্ধারিত নিয়তি, তার রহমত এবং তীর ব্যবস্থাপনা, সবই বুদ্ধি ও অন্তরের ওপর গভীরভাবে. 'রেখাপাত করে। আল্লাহর'এ রহস্য ভরা বিশ্বের সব কিছু বিদগ্ধ ও চিন্তাশীল চিত্তকে উজ্জীবিত করে ও তার অনুভূতিকে চাংগা করে তোলে । এর ফলে সে আরও বেশী চিন্তা ভাবনা করতে ও শিক্ষা গ্রহণ
— পৃষ্ঠা ২৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।