Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) এসেছে। এমনভাবে তাদের থেকে তারা পালিয়েছে যেন তারা “বাঘের ভয়ে পলাতক একদল গর্দভ' । তারপর তৎকালীন তাদের ধর্মের এই যুলুম থেকে তারা এই শতাব্দীর শুরু পর্যন্ত সর্বদাই দূরে সরে থাকতে চেয়েছে। এ সময়ে তারা বরাবর সতর্ক দৃষ্টি রেখেছে যেন আবার গীর্জার কর্তৃক | তারা ঘেরাও না হয়ে যায়।€১) সর্বহারা ও বিপদগ্রস্ত এসব মানুষ তাদের বৈজ্ঞানিক গবেষণার তিক্ত ফল আজকে তাদেরকেও ভোগ করতে হচ্ছে, এখন তারা এর প্রতিক্রিয়া থেকে পালিয়ে যাবে কোথায়? প্রকৃতি বিজ্ঞানী ফ্রাংক এ্যালেন বলেনঃ জীবনের ক্রমবিবর্তনের ওপরে রচিত পুস্তকের মধ্য থেকে আমরা মাত্র কয়েকটা ছত্রই পড়াশুনা করেছি, যার বিবরণী ইতিমধ্যেই কিছু এসেছে। পৃথিবীকে মানুষের বসবাসের উপযোগী বানানোর জন্যে যে সব বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছিলো, তার কোনো ব্যাখ্যা দেয়া এই জন্যে সম্ভব নয় যে, তাতে আকস্থিক ঘটনার ফলে পৃথিবীর সৃষ্টি এবং নিছক আন্দায অনুমানের ভিত্তিতেই সৃষ্টির সূচনা হয়েছিলো বলে বলা হয়েছে। ওই ব্যাখ্যায় বলা হয়েছে যে, পৃথিবী হচ্ছে মহাশূন্যের মধ্যে এক ঝুলত্ত গোলক, যা রাতদিন নিজ অক্ষরেখার ওপর ঘুরছে এবং পরিক্রমণ করছে সূর্ষের চারপাশে বছরে একবার । এইভাবে চিরদিন এই একই নিয়মে চলছে এসব গ্রহ-উপগ্রহ ও নক্ষত্রের পরিভ্রমণ এবং এসব কিছুর প্রভাব এসে পড়ছে এই পৃথিবীবাসীর প্রতি । এগুলো যদি স্থির হতো, তাহলে যে নানা প্রকার গাছপালা পয়দা হতো, আবর্তন-বিবর্তনের ফলে তার থেকে আজ অনেক বেশী প্রকারের গাছপালা ও প্রয়োজনীয় ফসলাদি পয়দা হচ্ছে। শুধু তাই নয়, এসবের ফলে জীবনের জন্যে প্রয়োজনীয় গ্যাসের স্তর উৎপন্ন হচ্ছে এবং এ গ্যাসের উচ্চতা বৃদ্ধি পেয়ে বহু উচ্চে উত্ক্ষপ্ত হচ্ছে (যার পরিমাণ অন্যুন ৫০০ মাইল উর্ধে)। | ঘনত্বের দিক দিয়ে হিসাব করলে গ্যাসের এই ভান্ডার গ্যাস কৃপ থেকে নির্গত কোটি কোটি | বাতি থেকেও বেশী হবে যা প্রতিদিনই মাটি ভেদ করে বেরিয়ে আসছে। এর পরিমাণ নিরূপণ করা সন্ভব না হলেও মোটামুটি যে আন্দাজ করা যায় তাতে প্রতি সেকেন্ডে বেরিয়ে আসা গ্যাসের তীব্রতা ৩০ মাইল উর্ধে উঠে যায়। আর পৃথিবীর অভ্যন্তরে যে গ্যাসের ভান্ডার এখনও ঘুমন্ত অবস্থায় মজুদ রয়েছে যার তাপে পৃথিবী বাসোপযোগী হয়ে রয়েছে। এ গ্যাসের কারণে মহাদেশগুলোতে পৃথিবীর অভ্যন্তরে যে বাম্প সৃষ্টি হয় তা উর্ধে উঠে মেঘের সৃষ্টি হয় এবং এই মেঘের পাতলা স্তর ঘনীভূত হয়ে প্রয়োজনীয় বৃষ্টিপাত হয়, যার ফলে শু পৃথিবী প্রাণ ফিরে পায় এবং নানা প্রকার গাছপালা ও ফসল উৎপন্ন হয়ে জীবজন্তুর প্রয়োজন মেটায় । আরও খেয়াল করুন, বৃষ্টির পানি থেকেই মিষ্টি পানি পাওয়া যায়, অর্থাৎ সুপেয় পানির যাবতীয় উৎসই হচ্ছে এই বৃষ্টির পানি। বৃষ্টি না হলে গোটা পৃথিবী মরুভূমি হয়ে যেতো এবং গাছপালা, তরুলতা ও মানুষ সহ সকল জীবজন্তুর কোনোটাই আর বেঁচে থাকতো না। এর থেকে আমরা বুঝতে পারি যে, আত্যন্তরীণ মজুদ ও পৃথিবীর উপরিভাগে যা কিছু বর্তমান রয়েছে এ দুই-এর মধ্যে (প্রকৃতপক্ষে) পারস্পরিক নির্ভরশীলতা এমন ভারসাম্যের সাথে বিরাজ করছে যার মধ্যে সামান্যতম তারতম্য হলেও গোটা জীবজগতই ধ্বংস হয়ে যেতো । সৃষ্টি জগতের বাস্তবে আসা এক আকম্মিক ঘটনার ফল- এই মতবাদ যে সম্পূর্ণ অন্তসারশূন্য এটা বহু বৈজ্ঞানিক প্রমাণিত করেছেন এবং সৃষ্টির টিকে থাকা এবং পরবর্তীতে যতো প্রকার অগ্রগতি হয়েছে তাও হঠাৎ করে হয়ে যায়নি এটাও প্রতিষ্ঠিত সত্য । তারপর, সব কিছুর মধ্যে যে এক নিপুণ ভারসাম্য বিরাজ করছে এটাও যে অপরিকল্পিত কোনো খেয়ালিপনার ফসল নয়, তাও €১) “আল মুসতাকবিলু লি-হাযাদ্দীন' নামক পুস্তকের 'আলফিসামুন্নাকিদু' নামক অধ্যায়

— পৃষ্ঠা ২৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।