110010://1519111801-$/0101017595-00|) আর মানুষকে সঠিক পথে পরিচালনা করা ততোক্ষণ পর্যন্ত সম্ভব নয়, যতোক্ষণ তাদেরকে একমাত্র আল্লাহর দাসত্বের বন্ধনে আবদ্ধ না করা হয় এবং বান্দার বন্দেগী থেকে তাদেরকে বের করে না আনা হয়, তাদেরকে দুনিয়ার জীবনে একমাত্র আল্লাহর আইনের অনুগত না বানানো হয় এবং দৈনন্দিন জীবনের সব ব্যাপারে তারা একমাত্র আল্লাহর নিয়ম বিধান না মেনে চলে । আল্লাহর কর্তৃত্বকে উপেক্ষা করে যারা নিজেদের কর্তৃত্ প্রতিষ্ঠার জন্যে সর্বত্র নিজেদের ক্ষমতা প্রয়োগ করে নি জানানোর মাধ্যমে নিজেদের স্বার্থই চরিতার্থ করতে চেয়েছে, এ জন্যে মানব জীবনে স্থায়ীভাবে নিজেদের শাসন ব্যবস্থা চালু রাখতে চেয়েছে। প্রকারান্তরে এইভাবে তারা নিজেরাই ক্ষমতার মিথ্যা দাবীদার সেজে নিজেরাই তারা দেব দেবীর আসন দখল করে নিয়েছে এবং আল্লাহর দাসত্ে বাইরে মানুষকে টেনে নিয়ে এসে নিজেরাই তাদের মনিব বনে গেছে। ফলে গোটা জীবনকে করে ফেলেছে সম্পূর্ণ বিপর্যস্ত ও বিধ্বস্ত! | মানুষ যখন এইভাবে অক্ষম হয়ে যায় সমাজপতি ও ক্ষমতাসীনদের চাপে পড়ে অন্যায় করতে বাধ্য হয়ে পড়ে, সেই অবস্থায় তাদেরকে সংশোধন করার উদ্দেশ্যে ডাক দেয়া হচ্ছে, যাকে তোমরা সৃষ্টিকর্তা আল্লাহ বলে জেনেছ, তিনিই তোমাদের বাদশাহ- আইনদাত, সিভিল নিন হারাতে েএছিত গুনে হাঁকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ? সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালা বলে যাকে তোমরা জেনেছো, একমাত্র তিনিই তোমাদের প্রতিপালনের অধিকারী । তিনিই শাসন ক্ষমতার একচ্ছত্র অধিকারী, আর তিনিই আইনদাতা । এতে বুঝা যায় যে, এ সকল অর্থে আল্লাহ ছাড়া আর কেউ “রব' হতে পারে না। “রাতের অন্ধকারের পর্দা চিরে শুভ্র প্রভাতের সূচনাকারী তিনি এবং তিনিই বানিয়েছেন রাত্রিকে আরামদায়ক এবং (তোমাদের সময়ের) হিসেবের জন্যে তিনিই চাদ ও সূর্যকে বানিয়েছেন। এটাই তো মহাজ্ঞানী মহাশক্তিমান আল্লাহর নির্ধারিত ব্যবস্থা ।” যিনি শষ্যের দানা বিদির্ন করে তা থেকে আরো শশ্য সৃষ্টি করেন, তিনিই তো আঁধারের পর্দা চিরে সুন্দর স্নিগ্ধ প্রভাত আনেন । আর তিনিই নিশ্ুপ নিঝুম রাতকে বানিয়েছেন আরামদায়ক ও শান্তি আনয়নকারী । আরও তিনি বানিয়েছেন সূর্য ও চাদকে এবং তাদেরকে রেখেছেন মহাশূন্যে নিরন্তর সীতার কেটে বেড়ানো অবস্থায় তারই নির্ধারিত গতি-পথে আবর্তন করা অবস্থায় । একমাত্র তারই কুদরত বা ক্ষমতাবলে তাদেরকে সচল রেখে একমাত্র তিনিই তাদের তদারকি করে চলেছেন। আর এসব কিছু তাঁর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং সব কিছুই তীর জ্ঞানের মধ্যে রয়েছে- অর্থাৎ সব কিছু, কোথায় কে কী করছে, সবই তীর জানা রয়েছে। আর রাতের আঁধার চিরে প্রভাতের সূচনা করার এই অবস্থাটি বীজ-দানা ও আঁটির খোলস ভেংগে অংকুর ও চারা বের করার সাথে যথাযথভাবে তুলনীয় । আর এই দুটি অবস্থার মধ্যে বহু বিষয়ে চমৎকার মিল রয়েছে, যেমন নড়াচড়া, জীবন্ত হওয়া এবং সজীব ও সুন্দর হওয়ার দিকগুলো । আরও যে দিকগুলো এ দুই-এর মধ্যে বর্তমান রয়েছে তা হচ্ছে, রাতের নিস্তব্ধতা, যেমন মাটির নীচে বীজের মধ্যে চারার অংকুর নিস্তব্ধ হয়ে থাকে । এ বিশ্বের মধ্যে সকাল সন্ধ্যা হওয়া, নড়াচড়া, স্থির হয়ে থাকা, ১০০০০৮৮৮০০০ ৪০০৫ নিবিড় সম্বন্ধ বর্তমান ।
— পৃষ্ঠা ২৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।