Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$৬/0101017535-00|) তখনও এর মধ্যে চারাগাছের বৈশিষ্ট্যগুলো থেকে যায়, থাকে এর মধ্যে আর্দ্রতা, আঁশ, শাখা প্রশাখা, কান্ড এবং প্রত্যেকটি শেকড় ও পাতা সব কিছু মিলে গাছটিকে পূর্ণতা দান করা হয় । মনে হয়, দক্ষ কিছু সংখ্যক প্রকৌশলীর সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক অত্যন্ত জটিল অধ্যবসায়ের সাথে এ গাছটির পরিচর্যা করা হয়েছে, যার কারণে এ গাছের কোটরগুলোর মধ্যে প্রয়োজনীয় রস সিঞ্চন করা হয়েছে যাতে করে চারা গাছটি আজ বৃদ্ধি পেয়ে এই পূর্ণতু লাভ করেছে। বৃক্ষের মধ্যে বিদ্যমান এই ক্রোমজোম একজন প্রকৌশলী হিসাবে কাজ করে একটি বৃক্ষ হতে অন্য আরও বহু বৃক্ষ উৎপন্ন করার জন্যে প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে এবং এ কাজটি সচল জীবদের বংশ বৃদ্ধি ও ওয়ারিসদের প্রদত্ত মীরাস বা উত্তরাধিকারের অনুরূপ । (উত্তরাধিকার হস্তান্তরকারী) 16১) আর এখানে তাকদীরের নিয়ম অনুসারে আমরা আল কোরআনের মধ্যে রক্ষিত শুভ্র সমুজ্বল পথে ফিরে আসতে সক্ষম হয়েছি। “ তোমাদের যিনি আল্লাহ, তিনিই তোমাদের রব'-(বাদশাহ_ আইনদাতা)। আল্লাহ তায়ালাই গুপ্ত ও অদেখা এবং অলৌকিক বস্তৃসমূহ সৃষ্টিকারী । তিনিই আল্লাহ, তিনিই আমাদের সেই রব, একমাত্র ধার সামনে বিনয়ের সাথে ও আনুগত্যভরা মন নিয়ে তোমরা মাথা নতো করবে ।(২) “অতএব, তোমাদেরকে কোথায় পথভ্রষ্ট করে নিয়ে যাওয়া হচ্ছে? সুতরাং কেমন করে তোমরা সেই স্পষ্ট সত্য থেকে সরে যাচ্ছ যা তোমাদের বুদ্ধি, তোমাদের অন্তর এবং তোমাদের দৃষ্টিশক্তির কাছে সম্পূর্ণ পরিষ্কার! নিশ্চয় প্রাণহীন বস্তু থেকে জীবিত প্রাণী বেরিয়ে আসা- এ বিষয়ের ওপর বহু আলোচনা কোরআনুল কারীমে এসেছে। যেমন “সৃষ্টির প্রথম সূচনা কিভাবে হলো? এ বিষয়ে শীঘ্রই আরও বিশদ আলোচনা আসছে। এ পর্যায়ে “উলৃহিয়্যাত'-এর ওপরও আলোকপাত করা হবে এবং জানানো হবে আল্লাহর সার্বভৌমত্থের সেই সমস্ত বহিঃপ্রকাশের কথা যা তীর সৃষ্টিকর্তা হওয়া সম্পর্কে সাক্ষ্য বহন করে, যাতে করে একমাত্র তার মাবুদ -মওলা হওয়ার কথা চূড়ান্ত ভাবে প্রমাণ হয়। যেন সেই মাবুদ-মওলার সামনেই দুনিয়ার সকল মানুষ সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ এ কথা বুঝতে পেরে তার সামনে মাথা নতো করতে পারে । তিনিই একমাত্র বাদশাহ, দিকে ভালোবাসার সাথে এগিয়ে যেতে পারে, জীবনের যাবতীয় নিয়ম-পদ্ধতি পালনের মাধ্যমে তার দিকেই সবাই রুজু করে এবং একমাত্র তারই বিধান অনুযায়ী জীবন যাপন করতে পারে। আল কোরআনে এ সব প্রমাণাদি অনুমানভিত্তিক অথবা অবাস্তব কোনো দার্শনিক চিন্তাধারা আকারে পেশ করা হয়নি! এই ইসলামী জীবন ব্যবস্থা অনুমান ভিত্তিক বা অবাস্তব দার্শনিক চিন্তাধারা থেকে বহু উর্ধের জিনিস। এ জীবন ব্যবস্থার লক্ষ্য হচ্ছে সঠিক আকীদা বিশ্বাস দান করে মানুষের ধারণা কল্পনাকে সুনির্দিষ্ট ও মযবুৃত ভিত্তির ওপর পরিচালনা করা, যাতে করে তার জীবনের গোপন ও প্রকাশ্য বিষয়গুলো মযবৃত হতে পারে। €১) আল্লাহরই অনুমতিক্রমে, ধিনি প্রতি জিনিসকে তার বিশেষ রূপ দিয়েছেন, তারপর তাকে তার চলার পথ জানিয়ে দিয়েছেন। আর আল্লাহ তায়ালা তার নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রত্যেকটি জিনিসকে সমগ সৃষ্টির মধ্যে নড়াচড়ার ক্ষমতাও দিয়েছেন। (২) “রব শব্দটির অর্থ আরও পরিস্কারভাবে জানার জন্যে দেখুন, সাইয়েদ আবুল আলা মওদুদী রচিত “আল মুসতালেহাতুল আরবায়াতু লিল কোরআন"- 'আল কোরআনের চারটি মৌলিক পরিভাষা? ।

— পৃষ্ঠা ২৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।