11010://1519111801-0101017935-007 পারে না। আর এ সম্পর্কে নির্ভরযোগ্য ও তৃপ্তিজনক কোনো ব্যাখ্যাই বিজ্ঞান দিতে সক্ষম নয়। কোনো এক আকম্মিক ঘটনার ফলে এই বস্তুকণাগুলো থেকে কি ভাবে জীবন সৃষ্টি হয়ে গেলো তারও বুদ্ধিগ্রাহ্য জবাব বিজ্ঞান দিতে পারেনি । আর নিসন্দেহে এই যে মতবাদ যে, ক্রমবিবর্তনের ফলে প্রতিটি কণা উন্নতি করতে করতে আজ উন্নতির এই চূড়ান্ত অবস্থায় পৌছেছে- একথাটা হচ্ছে হীনতার জালে আবদ্ধ কান্ডজ্ঞানশূন্য নির্বোধ লোকদের অন্ধকারে ঝাঁপ দেয়ার সাথে তুলনীয় । আমরা বলবো, অন্ধ ভাবে মেনে নেয়া ছাড়া এ মতবাদ গ্রহণ করা কোনো যুক্তি-বুদ্ধিসম্পন্ন ব্যক্তির পক্ষে সন্ভব নয়। কোনো যুক্তিতর্কের পরিসীমার মধ্যে এ মতবাদটি পড়ে না এবং এ মতবাদ কেউ তৃপ্তির সাথে গ্রহণ করতে পারে না। অর্থাৎ যুক্তিবিদ্যা ও অল্পে তুষ্টির মূল বুনিয়াদের মধ্যে এটা পড়ে না।(১) আহি যারোর রি রলনিজিবিডি রিভনা হস রিজা উনি অনার রিযাযিনে সুদৃঢ় করছে' নামক কথিকায় বলেছেন, “তিনি বিজ্ঞান অধ্যয়নে একনিষ্ঠভাবে মগ্ন হয়ে গেছেন, উর ডিনিভপিরিভা কা ছাত্র । কিন্তু তিনি স্বচ্ছ দৃষ্টিভংগীর অধিকারী, সত্যকে সত্য এবং দুর্বলতা ও অক্ষমতাকে ত্রুটি বলে মেনে নিতে তার কোনো দ্বিধা নাই । তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে উত্ভিদবিদ্যা অধ্যয়ন করেছেন। তিনি মনে করেন, আন্রাহর সৃষ্টি জগতের মধ্যে আমরা যে জগতে বাস করি, তার থেকে ভালো ও সুন্দর আর কোনো জগত নাই। একবার তাকিয়ে দেখুন ওই গাছ ও তরুলতার দিকে, বিনয়াবনত হয়ে ও খোলা মন নিয়ে এবং চিন্তা ভাবনার পর আপনাকে যে কোনো একটি পথই ধরতে হবে । এমতাবস্থায় আপনি ভেবে দেখুন, মানুষ যতো সুন্দর সুন্দর জিনিস ও যন্ত্রপাতি তৈরী করেছে, সেগুলোর কোনো একটি কি বৈশিষ্ট্রে দিক দিয়ে আল্লাহর সৃষ্ট কোনো বস্তুর সাথে তুলনীয়? আল্লাহর সৃষ্টি যাবতীয় সরঞ্জাম সবই যিন্দা ও সচল। এগুলোর কোনোটির গতিও রাত দিনের মধ্যে কোনো সময় থেমে যায় না। দেখুন মানব সৃষ্টির দিকে, কতো হাজারো প্রকার রাসায়নিক প্রক্রিয়া তার মধ্যে কাজ করে যাচ্ছে, তার প্রকৃতি কতো বিচিত্র এবং প্রটোপ্রাজমের উন্নতি ও অগ্গতির ফলে দেহের পরিপূর্ণতা আসে । এ প্রটোপ্লাজম তো হচ্ছে এমন একটি বস্তুকণা, যা সমগ্ জীবত্ত সৃষ্টির মধ্যে বর্তমান রয়েছে। এখন বলুন, কোথেকে এলো এই জীবন্ত উপাদানটি, যা সব কিছুর সাথে জড়িত রয়েছে? অবশ্যই এ বস্তুটিকে আল্লাহ তায়ালা এককভাবে সৃষ্টি করেননি । তিনি পূর্ণাংগ জীব সৃষ্টি করেছেন। যার মধ্যে উক্ত প্রটোপ্রাজম একটি উপাদান মাত্র । যদিও জীবনকে বাঁচিয়ে রাখার জন্যে ও সক্রিয়ভাবে কাজ করার জন্যে এ উপাদান গুরুতৃপূর্ণ ভূমিকা পালন করে এবং যুগের পর যুগ ধরে সদা সর্বদা জীবনকে সক্রিয় রেখে চলেছে । আর খেয়াল করার বিষয় হচ্ছে, গাছ পালা ও অন্যান্য জিনিস থেকে ভিন্ন বৈশিষ্ট্য ও যোগ্যতা দান করে সেগুলোকে তিনি সযত্বে সংরক্ষণও করে চলেছেন। জীব জগতের প্রতি প্রাণীর মধ্যে বেশী চাওয়া-পাওয়ার প্রতিযোগিতা এই জীব জগতের অন্যান্য সকল বৈশিষ্ট্য থেকে বেশী উজ্জ্বল, যার অধিকাংশ আল্লাহর কুদরতের কথা স্মরণ করিয়ে দেয়। বংশ বৃদ্ধির জন্যে নির্ধারিত রয়েছে বিশেষ কিছু কোষ, যার দ্বারা নতুন চারার উদ্ভব হয়, ছোট অবস্থা থেকে ধীরে ধীরে বড় হয়ে গাছ শক্ত হয়ে যায়। তখন এই গাছকে কাজে লাগাতে বেশ কষ্ট করা লাগে । আর আশ্চর্যের বিষয় হচ্ছে যে, যখন এ গাছ বিরাট মহীরুহে পরিণত হয়, (২) তার এই কথিকায় তিনি ইতিপূর্বে বার্ট্রীন্ভ রাসেল-এর ক্রমবিবর্তনবাদ ও বর্তমান সৃষ্টি আকস্মিক ঘটনার ফল- এই মতবাদের দিকে ইশারা করেছেন । এরপর উল্লেখ করেছেন শিল্প বিপ্লবের কথা ।
— পৃষ্ঠা ২৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।