110010://1519111801-$/0101017555-00|7 সামগ্রিক জীবনে যেহেতু ওই সমাজের প্রতিটি ব্যক্তি তার জীবনকে এই তাওহীদের ভিত্তির ওপর স্থাপন করেছিলো এবং তারা মেনে নিয়েছিলো যে, তাদের জীবনকে একমাত্র আল্লাহ তায়ালাই পরিচালনা করবেন। পরবতীকালে যখনই ইসলামী সমাজ পৃথিবীর বুকে মাথা উচুকরে দীড়াতে চাইবে, তখন তাকে এই বুনিয়াদের ওপরেই দাঁড়াতে হবে এবং তার বাস্তব জীবনকে পুরোপুরিভাবে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করতে হবে । এটিই হচ্ছে ইসলামী জীবন যাপন করার ও ইসলামী পদ্ধতি চালু করার একমাত্র সঠিক পদ্ধতি । কিছু সংখ্যক ব্যস্তবাগীশ ব্যক্তির কাছে মনে হয়েছে যে, ইসলামের জীবন ব্যবস্থা মানুষের সামনে পেশ করে দেয়া আর ইসলামী বিধান চালু করা একই কথা- যদিও এ লোকগুলো মনের দিক দিয়ে মোখলেস। এই সব ব্যক্তি খুব গভীর ভাবে দ্বীন ইসলামের প্রকৃতি ও আল্লাহর সুদৃঢ় জীবন ব্যবস্থার প্রকৃতি সম্পর্কে চিন্তা করেনি। মহাজ্ঞানী ও চির বিজ্ঞানময় আল্লাহ তায়ালা এ মহান দ্বীনের ইমারত কেন যে স্থাপন করলেন তা ভালো ভাবে তারা বুঝতেও চেষ্টা করেনি। মানুষের স্বভাব চরিত্র ও তার জীবনের জন্যে কতো কি প্রয়োজন তাও তারা অনুধাবন্ব করতে সক্ষম নয় । হী, যা বলছিলাম, ওরা ভাবে যে, অবশ্যই আল্লাহ তায়ালা তীর দ্বীনকে সহজ করে দিয়েছেন। সুতরাং শুধু দ্বীনের দাওয়াত পৌছে দিলেই মানুষ দ্বীন ইসলামকে ভালোবাসবে । যেহেতু মেযাজের দিক দিয়ে এসব ব্যক্তি ব্যস্ততাপ্রিয়। এই জন্যেই তারা মনে করে এতে সহজভাবে দ্বীন প্রতিষ্ঠা হয়ে যাবে । এদের মনের মধ্যে দ্বীনের প্রতি ভালোবাসা থাকলেও এরা ওই সব কল্পনা বিলাসী মানুষের মতো, যারা মনে করে যে, রসূল (স.) আরব জাতীয়তাবাদের পতাকাতলে সমবেত হওয়ার জন্যে মানুষকে ডাক দিয়েছিলেন । অথবা তিনি সংঘবদ্ধ জীবন যাপন করার বা নৈতিক জীবন যাপন করার জন্যে মানুষকে সংগঠিত করেছিলেন এবং এইভাবে এ পথে চলা তিনি মানুষের জন্যে সহজ করে দিয়েছিলেন । কিন্তু আমাদের অবশ্যই প্রকৃত অবস্থাটি বুঝতে হবে। মানুষের প্রথম কর্তব্য হচ্ছে নিজেকে একনিষ্ভাবে আল্লাহর কাছে সোপর্দ করা এবং সর্বাস্তকরণে ও নিশর্তভাবে একমাত্র তারই দাসত্ব করার কথা ঘোষণা করা এবং এরপর অন্য সকল ক্ষমতার নাগপাশ থেকে নিজেকে মুক্ত করতে পারলেই একমাত্র আল্লাহ্র বিধান কবুল করা যথার্থ বলে গন্য হবে। আর এই সাথে মানব নির্মিত যাবতীয় নিয়ম কানুন বর্জন করার কথা জানাতে হবে । এ কাজটিই হবে প্রথম, এরপর আসবে বিস্তারিতভাবে আল্লাহর বিধান জানা ও মানার পালা এবং মানুষকে দ্বীন ইসলামের ব্যাপক জ্ঞান দান করে তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার কাজ। দ্বীন ইসলামের প্রতি আগ্রহ তো তখনই পয়দা হয়, যখন মানুষ একান্তভাবে নিজেকে আল্লাহর গোলাম বলে মেনে নেয় এবং তখনই সে অন্যদের ক্ষমতা অস্বীকার করতে পারে। এর জন্যে প্রথমেই তার মধ্যে ইসলামী সকল ব্যবস্থা চালু হতে হবে এবং এর জন্যে বিস্তারিত তাবে সব কিছু জেনে বুঝে তবে গিয়ে সে ইসলাম কবুল করবে এটা মোটেই জরুরী নয়। আল্লাহর ব্যবস্থা নিসন্দেহে সর্বোত্তম, যেহেতু এ ব্যবস্থা সর্বজ্ঞানী আল্লাহ তায়ালাই দিয়েছেন সুতরাং ভালো না হয়ে এর কোনো উপায় নেই । আর চাকরের তৈরি করা বিধান কিছুতেই মুনিবের তৈরি করা বিধানের মতো হতে পারে না- এটা অবশ্যই যে কোনো মানুষ বুঝবে। কিন্তু, তবু এইভাবে কথা বলা ইসলামী দাওয়াতের পদ্ধতি নয়। দাওয়াতের সঠিক পদ্ধতি হচ্ছে একমাত্র আন্রাহ প্রদত্ত জীবন বিধান মেনে নেয়ার জন্যে সর্বসাধারণকে আহবান জানানো এবং অন্য সবাইকে এবং সবার নিয়ম বিধানকে অস্বীকার করার জন্যে মানুষকে উদ্বুদ্ধ করা । এছাড়া, ইসলামের জন্যে চোখে আংগুল দিয়ে দেখিয়ে দেয়ার মতো কোনো প্রমাণ নাই, অথবা পেশ
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।