110010://1519111801-$/0101017535-00|7 “তিনি বের করেন মুর্দা থেকে যিন্দা এবং যিন্দা থেকে মুর্দা 1 আর এ কাজটি আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ করতে পারে না। শুরু থেকে সৃষ্টি করে মৃত পর্যন্ত পৌছে দেয়ার এ কাজটি আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারো করার ক্ষমতা নাই । অন্য কেউ তো দূরের কথা এ কাজ কোনো মানুষও করতে পারে না। আর আন্মাহ তায়ালা ছাড়া গোটা সৃষ্টিকে মৃত অণুগুলোর মধ্য থেকে জীবন্ত কোষে রূপদান করা এটাও আন্মাহ ছাড়া অন্য কারো এখতিয়ারের মধ্যে নেই এবং যিন্দা কোষগুলো থেকে আবার মুর্দা অণুতে রূপান্তরিত করা- তাও আল্লাহ তায়ালা ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। এ এক চক্র, কেউ নিশ্চিত করে বলতে পারে না, কখন এ সৃষ্টি কাজ শুরু হয়েছিলো এবং কেমন ভাবেই বা এ কাজ শেষ হবে। এ বিষয়ে যা কিছু বলা হয়ে থাকে সে সব অনুমান, সম্ভাবনা ও কল্পনা-বিলাস ছাড়া আর কিছুই নয়! জীবনের প্রকাশ্য বা বাহ্যিক এই অবস্থা সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে মানুষের সকল চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। অর্থাৎ, মানুষকে আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন এই বুনিয়াদকে বাদ দিয়ে যখন অন্য কোনো ব্যাখ্যা দিতে চাওয়া হয়েছে, তখনই সে চেষ্টা ব্যর্থ হয়েছে, বিশেষ করে ইউরোপে মানুষ যখন গীর্জা থেকে পালিয়ে গিয়ে ধর্মনিরপেক্ষ হওয়ার চেষ্টা করেছে বা নাস্তিক হয়ে গেছে, তখনই তাদের অবস্থা এই হয়েছে যে, “তারা যেন একদল বাঘের তাড়া খেয়ে ফিরছে।' এরা ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে আন্মাহর অস্তিত্বকে অস্বীকার করে সৃষ্টিজগতের সৃষ্টির সূচনা কখন হয়েছে এবং কখন শুরু হয়েছে জীবন সৃষ্টির কাজ, তার ব্যাখ্যা দেয়ার চেষ্টা করলেও সে সকল চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। বিংশ শতাব্দীতে ওই সকল নাস্তিকের অবস্থা হয়েছে এই যে, তারা নিজেরাই ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে পড়েছে, যার ফলে মানুষে মানুষে ঘৃণা বিদ্বেষ ছড়ানো ছাড়া মানুষের মধ্যে সম্প্রীতি বাড়ানোর কোনো কাজই তারা করতে পারেনি । আল্লাহর অস্তিত্বকে স্বীকার না করে যারা সৃষ্টি রহস্য উদঘাটনের ব্যর্থ চেষ্টা করেছে সেই পত্ডিতদের মধ্যে কেউ কেউ এই ব্যর্থতা থেকে তাদের জ্ঞানের অসারতার কথা চিন্তা করেছেন। আমরাও ওই সব হতভাগ্য তরুণ ইউরোপীয়কে সঠিক পথে টেনে আনতে চাই, যারা অষ্টাদশ ও উনবিংশ শতাব্দীতে এখনও ওই ভ্রান্ত চিন্তার মধ্যে হাবুডুবু খাচ্ছে। তারা এই সঠিক 'ছ্বীন'কে ত্যাগ করেছে। তারা নিজেদেরকে কেতাবধারী পরিচয় দেয়, অথচ তারাই আবার গায়েবের ব্যাখ্যা দিতে চায়। আরো মজার ব্যাপার হলো যে, তারা নিজেদেরকে তারা ধর্মের বাইরে মনে করে না। এ জন্যেই তাদেরকে আমরা সঠিক চিন্তার দিকে টানতে চাই। আমেরিকার বৈজ্ঞানিকরাও এইভাবে স্বাধীন চিন্তা করে এবং আল্লাহর হস্তক্ষেপ ছাড়াই আপনা থেকে সৃষ্টিজগত বাস্তবে এসেছে বলে মনে করে। কানাডার কর্ণেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফ্রাংক এ্যালেন তার রচিত “বিশ্ব সৃষ্টি- এ কি আকম্মিক কোনো ঘটনা না সুপরিকল্পিত কোনো সৃষ্টি?' কথিকায় বলেন, (কথিকাটি নেয়া হয়েছে “আল্লাহু যাতাজাল্লা ফী আস্রিল এলম' নামক পুস্তক থেকে । বইটি অনুবাদ করেন ডক্টর দামারদাশ আবদুল মজীদ সারহান ।) ... তবে, যদি কোনো সুপরিকল্পনা ও পূর্ব পরিকল্পিত কোনো সংকল্পের ভিত্তিতে জীবন ও জগত সৃষ্টি না হয়ে থাকে, তাহলে হঠাৎ করেই এবং ঘটনাক্রমে এসব সৃষ্টি অস্তিতেে এসেছে। তাহলে চিন্তা করা দরকার, কোন সে ঘটনা যা আকম্সিকভাবে সংঘটিত হলো ও যাতে করে আমরা একটু বুঝার চেষ্টা করতে পারি এবং চিন্তা করে দেখতে পারি যে, কেমন করে এই আকস্মিক ঘটনা বাস্তবে এলো?
— পৃষ্ঠা ২৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।