Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-৬0101017955-0017 আয়াতগুলো ত্রুটিপূর্ণ হওয়ার কারণে ঈমান গ্রহণ করা পিছিয়ে ছিলো তা নয়, বরং একমাত্র না-ফরমানীর কারণে ও দুনিয়ার স্বার্থকে অগ্রাধিকার দেয়ার কারণেই তারা অন্ধ হয়ে গিয়েছিলো, সত্যকে দেখেও দেখতে পাচ্ছিলো না। যদি তারা এই ভাবে বিরোধিতা না করতো এবং সত্য থেকে পিছিয়ে না থাকতো, তাহলে গোটা সৃষ্টির চেহারা বদলে যেতো, মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে সমবেত হয়ে যেতো । সৃষ্টি সম্পর্কে নাম্তিকদের ভাবনা ও ০কারআতেনর বক্তব্ত নিশ্চয়ই আল্লাহ তায়ালা দানার আবরণ ভেদ করে অংকুর বের করার মালিক এবং খেজুরের আটির শক্ত খোলসের মধ্য থেকে প্রাণ প্রবাহী চারা নির্গতকারী | তিনি মৃত থেকে জীবিত (প্রাণ) বের করেনেওয়ালা এবং মুর্দা থেকে বের করেন যিন্দা (প্রাণী)-কে। এই সব ক্ষমতার অধিকারী যিনি তিনিই আল্লাহ, তাহলে বলো কোন্‌ (অন্ধকারের) দিকে তোমাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে? আল্লাহর সার্বভৌম ক্ষমতার রহস্য কেউ জানে না । আর তার কাজ করার যে ক্ষমতা তা অন্য কারো যে থাকতে পারে না তা বলারই অপেক্ষা রাখে না। জীবন সৃষ্টি করার ক্ষমতাই হচ্ছে অলৌকিক ক্ষমতা- আর এর অর্থ হচ্ছে, প্রাণীকে সৃষ্টি করা এবং সে সৃষ্টিকে নড়া-চড়ার ক্ষমতা দান করে সচল করে দেয়া । আর পৃথিবীর বুকে এটা প্রতিনিয়ত ঘটছে যে, বীজ-দানা ফেটে যাচ্ছে এবং তার মধ্য থেকে অংকুর বের হয়ে আসছে এবং পুরানো আটি ভেদ করে বেরিয়ে আসছে তাজা গাছের চারা, আর দানা এবং আঁটির মধ্যে লুকিয়ে থাকা জীবন কিভাবে চলছে এবং কার ইশারায় বেরিয়ে আসছে সুন্দর শ্যামল চারা এবং পরিশেষে পরিণত হচ্ছে সুন্দর, সুঠাম ও মযবুত গাছে এ রহস্যের সন্ধান একমাত্র আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ দিতে পারে না। আর আন্নাহ ছাড়া এসব জীবনের উৎস কোথায় তা আর কেউ বলতে পারে না। জানেও না কেউ এ রহস্য। মানবজাতি যা বাহ্যিক ভাবে দেখে তারই ওপর চিন্তা-ভাবনা করে এবং তারপর নির্ভর করেই কোনো সিদ্ধান্তে উপনীত হয় । আর এর বৈশিষ্ট্য ও প্রকৃতি সম্পর্কে যা কিছু পড়াশুনা তারা করে, তারই ওপর ভিত্তি করে তারা 'গায়েবের' রহস্য উদঘাটন করতে চায়। যেমন করে প্রথম মানুষটি নিজের পেশা এবং আত্মপ্রকাশের পথ বেছে নিয়েছিলো এবং ভুলে গিয়েছিলো নিজের জন্মের উৎস এবং যে বস্তুকণা থেকে সে সৃষ্টি হয়েছিলো তার কথা । এভাবে বরাবর জীবন সৃষ্টির কাজ এগিয়ে চলেছে এবং এইভাবে প্রতিনিয়তই মোজেযা বা অলৌকিক ক্ষমতার প্রকাশ ঘটছে। আর যে দিন আল্লাহ সোবাহানাহু ওয়া তায়ালা মৃত থেকে ঘিন্দা প্রাণী বের করার শুরু করলেন, তখন তো জগতের অস্তিত্ব বর্তমান ছিলো, অথবা কমপক্ষে এ পৃথিবী তো বর্তমান ছিলোই, তবে সেখানে কোনো প্রাণীর অস্তিত্ব ছিলো না। তারপর প্রাণীর বসবাস শুরু হয়- যাকে আল্লাহ তায়ালা মুর্দা থেকে পয়দা করলেন। এখন বলুন কেমন করে তিনি পয়দা করলেন? এর জবাব আমরা কেউ দিতে পারবো না, বরং এটাই সত্য কথা, এর জবাব আমাদের কারোই জানা নেই। আর, প্রকৃতপক্ষে এ দিন থেকে মৃত থেকেই তো যিন্দা বেরিয়ে আসছে। তারপর প্রতি মুহূর্তে ওই মুর্দা অণুগুলোর রূপান্তর ঘটছে, ঘটে চলেছে জীবন সঞ্চারের মাধ্যমে এবং জীবন্ত ₹শগুলো সংযোজিত হয়ে পরিপূর্ণ জীবন্ত দেহ সৃষ্টি হচ্ছে। তাহলে বুঝা গেলো জীবনের রূপান্তর ঘটে, কিন্তু তার মূল সৃজনী উপাদান হচ্ছে মৃত অণুসমূহ। এরপর তৈরী হয় জীবন্ত কোষ, তারপর তৈরী হয় তার বিপরীত বস্তু, মুর্দা কোষ ও জীবন্ত কীট। এইভাবে প্রতি মুহুর্তেই পরিবর্তনের এই কাজ এগিয়ে চলেছে মুর্দা থেকে ঘিন্দা, যিন্দা থেকে মুর্দা এবং কোনো এক সময় এসব মিন্দা প্রাণী সব মুর্দাতে পরিণত হয়ে যাবে । তাই আন্মাহ তায়ালা এরশাদ করছেন,

— পৃষ্ঠা ২৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।