Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-0101017935-007 যারা আল্লাহর দেয়া প্রমাণাদি ও তারই দেয়া চিন্তাশক্তি প্রয়োগ করে। বিস্ময়কর এ অস্তিত্ সম্পর্কে ঈমানের নিরিখে যারা দেখতে চায় তাদের সামনে শেরেক ও মোশরেকদের যুক্তি-তর্ক চরম ভাবে ব্যর্থ হয়ে যায়। আল কোরআনের মধ্যে যে বর্ণনাধারা অনুসরণ করা হয়েছে তার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সর্বশক্তিমান আল্লাহ তায়ালা সম্পর্কে চেতনা দেয়ার জন্যে গোটা মানবমন্ডলীকে সম্বোধন করা হয়েছে এবং দাসতৃ কি এবং দাসদের কর্তব্য কি সে বিষয়ে তাদেরকে যথাযথ. জ্ঞান দান করা হয়েছে। জানানো হয়েছে সৃষ্টির তাৎপর্য ও যে উদ্দেশ্যে গোটা সৃষ্টি জগতকে অস্তিত্বের আনা হয়, তার রহস্য সম্পর্কে । আরও জানানো হয়েছে সেই মালিক মনিব সম্পর্কে, প্রকৃতপক্ষেই যিনি সবার খাদ্য খাবার থেকে নিয়ে জীবনের জন্যে প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করার দায়িতৃ বহন করে এবং আরো জানানো হয়েছে যে, আল্লাহ তায়ালা তার রাজ্যের মধ্যে তাদের রেষেক আরোহণের পথকে সর্বতোভাবে করে দিয়েছেন সহজ ও সুগম । এ মহান কালামের মধ্যে আরও জানানো হয়েছে সেই মহামহিম ক্ষমতাবান আন্মাহর কথা, যিনি সবাইকে সৃষ্টি করেছেন, তাদের রেষেক দেন এবং গোটা সৃষ্টি জগতে তীর নিজের ক্ষমতার পুরোপুরি ব্যবহার করেন এবং এ সব কাজে সহায়তার জন্যে তিনি কাউকে সহযোগী হিসাবে গ্রহণ করেন না। এ সব তথ্যকে তিনি বানিয়েছেন প্রাণবন্ত ও হৃদয়স্পর্শী । এগুলোকে সুদৃঢ় প্রমাণের ভিও্িতে মযবুত আরও বানিয়েছেন, যাতে করে মানব জাতিকে এ মহাসত্যের দিকে ডাকার প্রয়োজন এগুলো যথাযোগ্যভাবে মিটাতে পারে । আর এর জন্যে সর্ব প্রধান প্রয়োজন হচ্ছে দাসত্‌ করতে হবে একমাত্র আল্লাহরই, পরিপূর্ণ নিষ্ঠা ও বিনয়ের সাথে নিরংকুশ ভাবে ও বিনা প্রশ্নে শুধু তারই আনুগত্য করতে হবে (এ ভাবে কোনো চিন্তা ভাবনা না করে বা ভালো মন্দ না বুঝে, অন্য কারো কথা মানা যাবে না।) এই সৃষ্টির পাতা সবার সামনে খুলে দিয়ে, সৃষ্টির উদ্দেশ্য ও তাৎপর্য জানানোর পর এবং তাদের জীবনের প্রয়োজনাদি মেটানো তাদের দেখাশুনা এবং কে কোন পদ্ধতিতে তাদের ওপর কর্তৃত্ব করবে তা জানানোর পর তাদেরকে একমাত্র আল্লাহরই দাসতৃ করতে আহবান জানানো হয়েছে। অর্থাৎ তাদেরকে আহবান জানানো হয়েছে যেন তারা সবাই একমাত্র আল্লাহরই গোলামী করে আর কারো নয় এবং সকল শক্তি, ক্ষমতা ও গুণাবলীর আধার একমাত্র তাকেই মনে করে এবং তারই কাছে সাহায্যপ্রার্থী হয়। আরও জানানো হয়েছে তারা যেন অবশ্যই তাঁকেই একমাত্র শাসন ক্ষমতার মালিক আইনদাতা ও যাবতীয় বিষয়ের বিচার ফয়সালার মালিক মনে করে । আর এ ভাবেই এই দারসের মধ্যে আল্লাহরই বাণীতে উপরোক্ত বিষয়াদির ওপর আমরা একচ্ছত্র অধিপতি, আইনদাতা ও নিজ স্বাধীন ইচ্ছা মোতাবেক শাসন কাজ পরিচালনার যোগ্য আর কেউ নাই । তিনিই সব কিছুর সৃষ্টিকর্তা। অতএব একমাত্র তারই নিরংকুশ দাসত্ব করো এবং (তীর ক্ষমতা হচ্ছে) তিনি সব কিছুই, তদারকী ও নিবহি করেন” আল্লাহর সাথে বান্দার দাসতৃ বন্ধনকে একান্তভাবে মযবুত বানানোর জন্যে এই হচ্ছে আল কোরআনের বর্ণনা ভংগির দৃষ্টান্ত । এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে, সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সাথে সাথে এও বলা হয়েছে যে, তিনি মহা-পবিভ্র, যাবতীয় দুর্বলতা বা অক্ষমতার উর্ধে । “সকল কিছুর সৃষ্টিকর্তা (একমাত্র) তিনি।" “আর তিনি সকল কিছুর পরিচালক ও নির্বাহী ক্ষমতার অধিকারী ।" এ দারসের পরিসমাপ্তিতে গোটা সৃষ্টিজগত সম্পর্কে কথা বলার পর অলৌকিক ক্ষমতা প্রদর্শন (মোজেযা) করার জন্যে দাবী জানানো যে কত বড় অপরাধ তা স্পষ্টভাবে জানানো হয়েছে। একই ভাবে নাহফরমান ও মিথ্যা বাদীদের প্রকৃত উন্মোচন করা হয়েছে। তারা প্রমাণাদির অভাব বা হিলাল শশ্ত ৩৪

— পৃষ্ঠা ২৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।