Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-/0101017935-007 অস্বাভাবিক বা অলৌকিক কিছু দেখতে পাচ্ছে না, না দেখতে পাচ্ছে আল্লাহর নিদর্শনগুলোকে। এর পাশ দিয়ে যাতায়াত অজ্ঞানান্ধকারে আচ্ছন্ন-ব্যক্তিরাও, তাদের সামনে আল্লাহর এসব রহস্য ভান্ডার কোনো চমক জাগায় না, না দেয় তাদেরকে. কোনো অভিনব বার্তা । আর এই হচ্ছে সে আল কোরআনের বিস্ময়কর প্রসংগ, যা আমাদের হৃদয়কে টেনে নিয়ে যায় মহাবিশ্বের এই মহা বিস্ময়ের দিকে। আর তখন যেন আমরা তাঁর দিকে এগিয়ে যাই এবং দেখতে পাই তাঁর আশ্চর্যজনক নিশানাগুলো। খুলে যায় আমাদের চোখ ওই মনোমুগ্ধকর সৌন্দর্য সন্র্শনে এবং আমরা চরমভাবে অভিভূত হয়ে যাই, অথচ প্রতিনিয়ত উদাসীন লোকেরা এসব বিস্ময়কর জিনিস দেখছে। কিন্তু তাদের মনে কোনো দাগ কাটে না। বহু অস্বাভাবিক ও বিস্ময়কর ঘটনাবলী দিবারাত্র আমাদের সামনে ঘটে চলেছে এবং আমরা 1" | তা দেখছি, দেখছি এমন কিছু বিস্ময়কর জিনিস এই প্রাণহীন প্রকৃতির মধ্যেও যা অবশ্যই কোনো কোনো সময়ে আমাদের চেতনায় সাড়া জাগায় । কিন্তু আমরা বুঝতে পারি না কেমন করে, কার ইশারায় এসব ঘটছে, এ সবের উৎস কোথায়! তবে যখন একথা আমরা বুঝতে পারি যে, মহান আল্লাহর পক্ষ থেকেই এগুলো আসছে এবং তারই কুদরতী ইশারায় এসব কিছু পরিচালিত হচ্ছে, তখন আমাদের অস্থির মন প্রশান্ত হয়ে যায়; কিন্তু কোনো মানুষ এ পরিমাপ করতে পারে না যে, কোন, মহা-পরিকল্পনার ভিত্তিতে এসব কিছু গতিশীল রয়েছে। এরপর আমরা থমকে দীড়াই আকাশের মধ্যে গ্রহ-উপগ্রহগুলোর বিস্ময়কর আবর্তনের সামনে । এ এমন এক অস্বাভাবিক অবস্থা, যার কোনো বিকল্প মানুষের কাছে নাই, বা অন্য কিছুর সাথে মানুষ এগুলো তুলনা করতে পারে না। রাত দিন বরং প্রতি মুহূর্তে এ আবর্তন চলছে। আবার আমরা তাকাই মানব সৃষ্টির দিকে; একটি মাত্র মানুষ থেকে আজ বিশ্ব ভরা এই কোটি কোটি মানুষ । তারপর তাকাই গাছ পালা ও তরুলতার দিকে, দেখতে থাকি মুষলধারে বর্ষণ মুখর বৃষ্টির দিকে এবং মাঠতরা ফসলের দিকে, মুদ্ধ নয়নে তাকিয়ে থাকি মধুর রসে ভরা পাকা পাকা নানা বর্ণ ও নানা গন্ধের ফলরাশির দিকে । আরও দেখি এ পৃথিবীটি ভরে রয়েছে অসংখ্য প্রজাতির জীবজন্তু ও কীটপতংগে, রয়েছে এর মধ্যে আরও কতো অভিনব দৃশ্য, অন্তরের চোখ দিয়ে যার দিকে খেয়াল করে তাকালে গভীর চিন্তার উদ্রেক করে। | এইভাবে গোটা সৃষ্টির দিকে যখন আমরা পর্যবেক্ষকের দৃষ্টি দিয়ে তাকাই, তখন আমরা পৃথিবীকে এক নতুন আর্থগকে দেখতে পাই এবং তখন মনে হয় যেন আমরা এই প্রথম এসব কিছুকে দেখতে পাচ্ছি। এসব জীবন্ত জগৎ, সবাই আমাদের অস্তিত্বে সাথে সম্পৃক্ত, আর আমরাও ওদের সাথে ওতপ্রোতভাবে জড়িত । এগুলো সবই কিন্তু গতিশীল এবং আমরা দেখতে পাই আর না পাই জীব জগতের পাশাপাশি জড় জগতের সব কিছুই ধীর ও মন্থর গতিতে সদা সর্বদা কাজ করে চলেছে। তাদের সবার মধ্যে এমন অদ্ভুত যোগাযোগ রয়েছে যার দিকে তাকালে মন অভিভূত হয়ে যায়, চেতনায় জাগে এক বিস্ময় যার কারণে বাক রুদ্ধ হয়ে যেতে চায়। এসব কিছু এদের হিনরাজ লরীরিরিভোছি। হত ভান ভিননিরসাযা পির মিনির বের রড কুদরত সম্পর্কে আমাদেরকে ওয়াকেফহাল করে। এ পর্যন্ত আলোচনা শেষে দেখা যাচ্ছে, আল্লাহর সাথে যে শেরেক করা হয়, তার ওপরই এই অধ্যায়ে বিশেষভাবে আলোকপাত করা হয়েছে এবং প্রসংগ এগিয়ে চলেছে শেরেক ও মোশরেকদের পর্যালোচনা নিয়ে- সেই সব বিস্ময়ের ওপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে যা এ মহাসৃষ্টির স্বভাব ও প্রকৃতিকে ঘিরে রয়েছে সর্বক্ষণ । একমাত্র সেই সব মানুষ এগুলোর রহস্য বুঝতে পারে,

— পৃষ্ঠা ২৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।