110010://1519111801-$/0101017535-00|) |___ তাফসীর ফী বিলালিল_ কোরআন _ ______ ॥ আর সূরাটির বর্ণনাধারার প্রতিটি বাক্যই বিস্তারিত বিবরণে ভরা । আর এ বিবরণের মধ্যে যে বাস্তবতা বর্তমান রয়েছে, তা জীবন্ত দৃশ্যাবলীর প্রতীক এবং যুক্তি গ্রাহ্য ও প্রামাণ্য, যার মধ্যে প্রয়োজনীয় সব কিছু সরবরাহ করার শক্তিও বিদ্যমান এবং সব কিছুকে অত্যন্ত উজ্জ্বলভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর সূরাটির বর্ণনার মধ্যে যুক্তি প্রমাণ সুস্পষ্ট, দৃশ্যাবলী ও বক্তব্যগুলো বড়ই প্রাণবন্ত, যার কারণে মানুষের অনুভূতি এমনিতেই চাংগা হয়ে ওঠে। কিন্তু একথাও জানিয়ে দেয়া হচ্ছে যে, তার মানসিক উদ্বেগ অবশেষে শান্ত হলেও শেষ হবে না। কারণ একবার এ উদ্বেগ শান্ত হয়ে আসলেও নতুন আর এক উদ্বেগ তাদেরকে অস্থির করে ফেলবে । এ অস্থিরতার বাস্তব চিত্র তুলে ধরার জন্যে ইতিপূর্বে আমরা সাধ্যানুযায়ী চেষ্টা করেছি। গোটা সৃষ্টির পাতা সার্বিকভাবে সবার জন্যে খোলা রয়েছে, যে কোনো ব্যক্তি নযর ফেললেই এই মহিমাময় দৃশ্য দেখতে পারে এবং এসব থেকে মহান আল্লাহর অস্তিত্ব ও ক্ষমতা অনুভব করতে পারে । আমার মনে হয়, এখানে ওখানে যেদিকে তাকাই যেন আল্লাহর করমণারাশি সদাই দেখতে পাই। সৃষ্টিলোকে যে সৌন্দর্য সর্বত্র ছড়িয়ে রয়েছে তা এতই মনোসুগ্ধকর যে, চিন্তাশীল যে কোনো ব্যক্তি তা দেখে চমৎকৃত হয়ে যায়। পরম পুলকে ভরে যায় তার মন। প্রাকৃতিক এই: সৌন্দর্য পরিপূর্ণভাবে ভারসাম্যপূর্ণ, এর ্রতিটি দিক এবং প্রতিটি বিভাগের সৌন্দর্য মহাসুন্দর ত্রষ্টার মহিমা ও তার অপরিসীম সৌন্দর্য প্রতিনিয়ত প্রকাশ করে চলেছে এবং এসব কিছুর পেছনে যে পরম করুণাময় আল্লাহর হাত অদৃশ্য ভাবে কাজ করে যাচ্ছে তা যে কোনো বিদগ্ধ চিত্ত বুঝতে পারে । রব্বুল আলামীন-এর সীমাহীন শক্তি ও ক্ষমতা যেসব কিছুর পেছনে সক্রিয় ভূমিকা রাখছে এটাও বুঝতে তাদের কষ্ট হয় না এবং এইভাবে সদা- সর্বদা পরম ও চরম সত্য বিকশিত হয়ে চলেছে। একই ভাবে, সৃষ্টির পরতে পরতে সঙ্জিত সৌন্দ্যরাশি মহান আল্লাহ রব্বুল আলামীনের পরিপূর্ণ ও পূর্ণাংগ সৌন্দর্যের খবর ছড়িয়ে যাচ্ছে দিবারাত্র এমনকি আমাদের জীবনের চরম উন্নতি ও অবনতির মধ্যেও মহান আল্লাহর মহিমার বিকাশ দেখা যায়। তাই এরশাদ হচ্ছে, “তাকিয়ে দেখো একবার এসব গাছের ফলের দিকে যখন ফল ধরতে থাকে আর যখন তা পাক ধরে।” এই আয়াত. দ্বারা আল্লাহর সৌন্দর্যের মনোমুগ্ধকর ব্যাখ্যা দেয়া হয়েছে যা যে কোনো চিন্তাশীল হৃদয়ে পুলক জাগায়, ভরে দেয় মনকে কানায় কানায় ।€১) তারপর মানুষ যখন সাধারণ এই প্রাকৃতিক ও জীব জগতের সৌন্দর্যের উর্ধের দিকে তাকায় করে, তখন সেখানে মহান আল্লাহর সৌন্দর্যের চূড়ান্ত রূপ দেখে এবং তখন সে আল্লাহকে আসমান যমীন তথা সারা বিশ্বের পরিকল্পনা প্রনেতা ও নির্মাতা হিসাবে দেখতে পায়, দেখতে পায় সব কিছু যেন আল্লাহর গুণ বর্ণনা করে চলেছে, জানিয়ে দেয় এমন এক বার্তা, যার বর্ণনা দিতে মানবীয় ভাষা অক্ষম। একমাত্র আল কোরআনের ভাষাতেই তা ফুটিয়ে তোলা সম্ভব । তাই বলা হচ্ছে, . “তিনি এমন সৌন্দর্যকর সত্ত্বা, যা কোনো চোখ কোনো দিন দেখতে পাবে না, বরং তিনি সকল চোখের চোখকে দেখেন এবং তিনি সুক্ষ্াতিসূন্ষ্স জিনিস সম্পর্কে ওয়াকেফহাল ।” এরপর এ পাঠের মধ্যে দেখতে পাচ্ছি, যেন আমি উনুক্ত সৃষ্টির খোলা উদ্যানে বসে আছি। এ খোলা উদ্যানের পাশ দিয়ে উদাসীন ব্যক্তিরা প্রতিনিয়ত যাতায়াত করেছে। কিন্তু এখানে তারা (১) দেখুন, এ প্রসংগের বিস্তারিত বিবররণ “| আল জামালু ফিত্তাসাউউরিল ইসলামী” এবং অন্য আর একটি অধ্যায় 'মাশাহিদু ত্তাবিয়াতু ফিল কোরআন |” মোহাম্মদ কুতুব রচিত “মিনহাজুল ফান্নিল ইসলামী ।
— পৃষ্ঠা ২৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।