110010://1519111801-$/0101017535-00|) তাফ-ীল আযম়াতি-৯৫০-১১৪ এ সূরাটির বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আমরা এর যেসব গুণাবলীর উল্লেখ করেছি এখানে সেগুলোকে এক এক করে বর্ণনা করার দরকার মনে করছি। হাযির করতে চাই আমরা সেই প্রাণ স্পন্দনকারী বিষয়গুলো যা চেতনায় এক বিপ্রব সৃষ্টি করে এবং প্রতিটি ধমনীতে আনে উত্তাল প্রবাহ। কেয়ামতের ওই ভয়ংকর দিনে বিস্ময়কর ও ভয়ানক যে সব দৃশ্যের অবতারণা হবে, তার বিশদ বর্ণনা ও কল্পনা যেন জীবন্ত রূপ দিয়েছে ওই কঠিন বাস্তবতাকে । এ সূরাটি এর মধ্যে আলোচিত মূল বিষয়টিকে এক অনবদ্য ভগিতে পেশ করেছে। এ আলোচনার প্রতিটি মুহূর্তে, প্রতিটি পদক্ষেপে এবং এর মধ্যে ব্যক্ত প্রতিটি দৃশ্যে যে ভীতিজনক অবস্থা উপস্থাপন করা হয়েছে, তা অন্তরকে ভীত-সন্ত্রস্ত করে তোলে, অনুভূতিকে চাংগা করে দেয়- হৃদয়কেও করে অভিভূত । মনে হয় যেন বর্ণিত দৃশ্যগুলো সামনে ভাসছে এবং যে সব ঘটনা কেয়ামতের দিন ঘটবে তা যেন এ বর্ণনাভংগিতে জীবন্ত রূপ নিয়ে পাঠকের সামনে হাযির হয়ে যায়।' ' কেয়ামতের দিনের এসব দৃশ্য এবং বিভিন্ন ঘটনার জীবন্ত ছবি এখানের বর্ণনাতে এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে, মানব-হৃদয়ের প্রতিটি তন্ত্রীতে তীব্র অনুভূতি জাগে, ভীষণ স্পন্দন এবং এক এক স্থায়ী ভয় তাকে পেয়ে বসে, এমন কি, তীব্র ভয়ে শরীরের প্রতিটি জোড়ায় জোড়ায় যেন আড়ুষ্টতা নেমে আসে । কেয়ামতের বর্ণনা এমন জীবস্তভাবে এখানে আনা হয়েছে যে মানব হৃদয়ের মধ্যে প্রচন্ড তোলপাড় শুরু হয়ে যায় এবং এ আন্দোলন তার অন্তরে দীর্ঘস্থায়ী ভাবে এমন এক ভীতির সঞ্চার করে যা কিছুতেই দূর হতে চায় না, যা ইতিপূর্বে আমরা বর্ণনা করেছি... বিভিন্ন দৃশ্যকে প্রাসর্গিক ভাবে এবং প্রয়োজন মতো তুলে ধরা হয়েছে। ভ্রান্ত ও আত্ম-বিস্থৃত মানব জাতিকে সত্য পথে পরিচালনার জন্যে এবং অনাগত চির সুন্দর জীবনের সুখ শান্তি লাভের আকাংখা তাদের মনে জাগানোর জন্যে, সাথে সাথে না-ফরমানদের কি কি কঠিন পরিণতির সম্মুখীন হতে হবে- সেগুলো সম্পর্কে যে ছবি আঁকা হয়েছে তাতে পাঠকের মনের প্রত্যেকটি জানালা খুলে যায়, তার অন্তরের জড়তা দূরীভূত হয়, সজাগ হয়ে যায় ঘুমন্ত বিবেক এবং তখন এই জাগ্রত জনতার ভিড় এগিয়ে আসে অসত্যের বাধ ভেংগে সত্যকে আলিংগন করার জন্যে । আরও রয়েছে অনেক অনেক তথ্য বলার মতো আরও অনেক কথা ।€১) আলোচ্য পাঠে এ সব দিককে পূর্ণাংগভাবে এবং সার্বিকভাবে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে। পাঠক এ অধ্যায়টুকু অধ্যয়নের সময় গভীরভাবে অনুভব করে যেন কেয়ামতের দিনে অনুষ্ঠিতব্য সকল দৃশ্য জীবন্ত রূপ নিয়ে তার সামনে হাধির হয়ে গেছে, নাড়া দিচ্ছে প্রচন্ভভাবে তার সকল অনুভূতিকে । এ সব কিছুর বিস্তারিত বর্ণনার উদ্দেশ্য মানুষকে ওই দিনের কথা স্মরণ করানো এবং কর্মময় এ জীবনের সময়কে সঠিকভাবে ব্যবহার করতে উদ্ধুদ্ধ করা । এ দৃশ্যাবলীর মধ্যে প্রত্যেকটি দৃশ্যই যেমন চমৎকার, তেমনি ভীতিজনক, আর তেমনি মনের ওপর দীর্ঘ স্থায়ী ছাপ ফেলার খেদমত আনজাম দেয়, জাগায় মানুষকে অলসতার ঘুম থেকে, ভাংগিয়ে দেয় তার সেই সব ভুল, যার মধ্যে দিবারাত্র সে হাবুডুবু খাচ্ছে। সকল সত্যকে তার অনুভূতি তার অন্তর ও তার বুদ্ধির কাছে স্পষ্ট করে তোলে । (১) এ খন্ডের অন্যান্য জায়গায়ও এ বিষয়ের ওপর আরও আলোচনা এসছে,
— পৃষ্ঠা ২৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।