Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) বরং যখন সমস্যা এসেছে তখনই সমস্যার গুরুত্ ও গভীরতা বুঝে সেইভাবে তার সমাধান দেয়া হয়েছে। | আর আজকের দিনে যারা ইসলামী শাসন ব্যবস্থা গড়ে তুলতে চায় এবং জীবনের সমস্ত কাজ কারবার ইসলামের আইন অনুযায়ী চালাতে চায়, তারা বর্তমান পৃথিবীর কোনো দেশেই এর নধির খুঁজে পায় না, দেখতে পায় না কোথাও এর বাস্তব রূপরেখা ও দৃষ্টান্ত এবং এমন কোনো দেশ তাদের নযরে পড়ে না যেখানে অন্য সকল আইন বাদ দিয়ে একমাত্র ইসলামের আইন কানুন ও শাসন ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে এবং সে মোতাবেক বিচার ফয়সালা করা হচ্ছে। যদিও বহু দেশে নামধারী মুসলমানদের হাতে শাসন ক্ষমতা বর্তমান রয়েছে এবং ইচ্ছা করলে তারা আল্লাহ প্রদত্ত সকল আইন কানুন চালু করতে পারে । এমতাবস্থায় তারা কি করে ইসলামী শাসন ব্যবস্থার মেযাজ ও সুফল বুঝতে পারবে এবং কি করেই বা তারা আল্লাহর ইচ্ছাকে কার্যকর করবে! আজকের মুসলমানদের দুর্বলতা হচ্ছে এই যে, তারা আধুনিক জগতের বিভিন্ন চিন্তাধারার সাথে সমন্বয় সাধন করার জন্যে ইসলামী ব্যবস্থার সংস্কার করতে চায়, মনে করে মানব নির্মিত নিয়ম শৃংখলা ও আইন কানুন বুঝি বেশী উপযোগী । ব্যস্তবাগীশ মানুষ মনে করে মানব নির্মিত | আইনের মাধ্যমে জীবন সমস্যার আশু সমাধান পাওয়া যায়। প্রকৃতপক্ষে, এভাবে চিন্তা করে তারা নিজের অন্তরের কাছেই পরাজয় বরণ করে, পরাজয় বরণ করে সমাজের কাছে। তারা ভবিষ্যতের অবাস্তব কল্পনায় সময় ক্ষেপণ করে । অথচ আল্লাহ তায়ালা চান যে, তাদের অন্তরে ঈমানের বাতি জুলে উঠুক এবং তাদের বিবেকের কাছে আল্লাহর ক্ষমতার কথা জেগে উঠুক । তাহলেই আল্লাহ তায়ালা ছাড়া আর কারও সামনে তাদের মাথা নত করতে হবে না এবং আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন দ্বারা তাদের জীবন পরিচালনা করতে হবে না। এই ভাবে মানুষ যখন নিজেদের আকীদা বিশ্বাসকে মযবুতির সাথে অন্তরে পোষণ করতে পারবে এবং সমাজের বুকে এই বিশ্বাসীরা প্রাধান্য বিস্তার করতে পারবে তখনই রাষ্ট্রীয় ক্ষমতা বলে ইসলামের আইন কানুন চালু করা সম্ভব হবে এবং তাদের সকল সমস্যার সমাধান তারা এই আইন দ্বারাই করতে সক্ষম হবে । ইসলামী দাওয়াত দানকারীদের মধ্যে ইসলামী ব্যবস্থার বাস্তব উপস্থিতি ও প্রতিষ্ঠিত করার চেতনা ও গুরুত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার । যখনই ইসলামী ব্যবস্থার পুনর্জাগরণের জন্যে তারা মানুষকে আহবান জানাবে, তখনই তারা যেন সর্ব প্রথম জনগণের মনে ঈমান-আকীদার ভিত্তি সুদৃঢভাবে স্থাপন করে। এ জন্যে তাওহীদের দিকে সরাসরি আহবান জানানোই হবে মুসলমানের কর্তব্য- যদি ওই সব ব্যক্তি প্রকৃতপক্ষে নিজেদেরকে মুসলমান বলে দাবী করে। কারণ জন্মগতভাবে মুসলমান হলেও তারা জেনে বুঝে আল্লাহকে সকল ক্ষমতার মালিক বলে | মেনে নেয়নি। তাই তাদেরকে সর্বপ্রথম কালেমায় লা-ইলাহ ইন্লালাহ্‌্র দাওয়াত দিয়ে তাদের মধ্যে | আল্লাহ্‌র সার্বভৌমতৃ সম্পর্কে চেতনা জাগাতে হবে, তাদের জানাতে হবে যে, বিচার ফয়সালা ও শাসন-কর্তৃত্ের মালিক একমাত্র আল্লাহ তায়ালা- আর কেউ নয়। তাদের নিজেদের স্বীকারোক্তির মাধ্যমে, তাদের বিবেকের 'মধ্যে অবস্থিত সজাগ চেতনায় এবং তাদের বাস্তব কাজ-কর্ম ও ব্যবহারের মাধ্যমে আল্লাহর প্রভুত্বের অনুভূতি বিরাজ করাতে হবে । ইসলামের দিকে মানুষকে যখনই আহবান জানানো হবে, তখনই আল্লাহর প্রভুত্-কর্তৃত্‌ ও তীর নিরংকুশ মালিকানা সম্পর্কে তাদের মধ্যে ঠিক সেইভাবে ধারণা ও চেতনা জন্মাতে হবে যেমন করে ইসলামের সূচনালগ্নে তাওহীদের দাওয়াত দেয়া হয়েছিলো । মক্কী জীবনের দীর্ঘ তেরোটি বছর ধরে আল কোরআন এই মূল্যবান কাজটিই করেছিলো । সুতরাং, কোনো ব্যক্তি যখনই এই চেতনা সহকারে দ্বীন ইসলাম কবুল করবে, তখনই সে

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।