110010://1519111801-$/01010175395-00| ফিরে যেতে হবে । তোমাদের থেকে তোমাদের সব কিছু দূরে সরে যাবে এবং সবাই তোমাদেরকে একাকী ফেলে রেখে আলাদা হয়ে যাবে, আর আন্মাহ তায়ালা তোমাদেরকে যেসব জিনিস দিয়েছিলেন এবং যে সব জিনিসের ওপর তোমাদেরকে কর্তৃত্ব দিয়েছিলেন, তা আর কখনও তোমরা ফিরে পাবে না। তাই এরশাদ হচ্ছে, | “আমি তোমাদেরকে যা দিয়েছিলাম, সে সব কিছুকে তোমরা পেছনে ফেলে রেখে আসবে । সকল অর্থ সম্পদ ও সুখ সৌন্দর্যের বিষয়াদি তোমরা' পেছনে ফেলে একাকী চলে আসবে, তোমাদের সন্তান সন্ততি ও বিষয় আশয়, মান সম্মান সব কিছুই সেখানে পেছনে পরিত্যক্ত হবে, তোমাদের সাথে কিছুই এগুলো যাবে না বা থাকবে না এবং অল্প বিস্তর কোনো কিছুরই তোমরা সেদিন মালিক হবে না। “আর যাদেরকে তোমরা আমার সাথে শরীক করতে, তারা তোমাদের জন্যে সুপারিশকারী হবে বলে আমি দেখতে পাচ্ছি না।” তোমরা তো ওদেরকে কঠিন সময়ে সুপারিশ করবে বলে মনে করতে এবং তাদেরকে তোমাদের জীবন ও তোমাদের সম্পদের অংশীদার মনে করতে এবং বলতে যে, তারা তোমাদের জন্যে আল্লাহর কাছে সুপারিশকারী হবে । যেমন “আমরা ওদের পূজা পার্বণ বা আনুগত্য শুধুমাত্র এই জন্যে করি যে, তারা আমাদেরকে আল্লাহর কাছে পৌছে দেবে ।” এসব পৃজনীয় ব্যক্তি কিছু ধর্মযাজক বা কিছু ক্ষমতাধর ব্যক্তিই হোক অথবা পাথর নির্মিত কোনো ঘুর্তিই হোক, অথবা পুতুল, কোনো জিন বা কোনো ফেরেশতাই হোক না কেন, অথবা কোনো তারা বা কোনো গ্রহ বা- এসব ছাড়া অন্য কিছু হোক না কেন- যে সব অলীক ও ক্ষমতাহীন জিনিসকে তারকা ক্ষমতাধর মনে করে এবং তাদের জীবন, সন্তান ও সম্পদের ব্যাপারে এদেরকে তারা আল্লাহর অংশীদার মনে করে। এ বিষয়ে সূরার মধ্যে আরো আলোচনা আসছে, সুতরাং, কোথায় তারা? (কেয়ামতের দিন বলা হবে- কোথায় তোমাদের সেই সব শরীকদার ও শাফায়াত-কারীরা?) কোনো জওয়াব আসবে না- তখন আল্লাহ তায়ালা বলবেন, অবশ্যই পৃথিবীতে তোমাদের মধ্যে যে সম্পর্ক ছিলো তা আজ সব কেটে গেছে। সেদিন সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে যাবে, যা কিছু জিনিস তোমাদেরকে আল্লাহর নিকটবর্তী পৌছে দেবে বলে তোমরা মনে করতে কোনো মাধ্যম বা কোনো যোগ- সুত্র যা-ই তোমাদের মধ্যে ইতিপূর্বে থাকুক না কেন, কোনোটাই সেদিন থাকবে না । তাই বলা হচ্ছে, “দূর হয়ে যাবে(সেদিন তোমাদের সেই সব যোগসুত্র,) যা তোমাদের মধ্যে বর্তমান রয়েছে বলে তোমরা মনে করতে। আর তোমরা যে সব বিভিন্ন দাবী করতে তা তোমাদের থেকে দূর হয়ে যাবে- এসব দাবী করা জিনিসের মধ্যে ওই শরীকদাররা (তোমাদের ধারণা মোতাবেক ) ও আছে। আল্লাহর কাছে, সেই ভয়ংকর দিনে কারো কোনো সুপারিশের মর্যাদা বা প্রভাব থাকবে না । | সেই মহা ভয়াবহ দৃশ্য সেদিন মানব-হৃদয়কে ভীষণভাবে কীপিয়ে তুলবে । এর সাথে কখনও | তারা মন্তরমুদ্ধের মধ্যে হতবাক ও স্পন্দন বিহীন হয়ে থাকবে এবং কখনও বা প্রচন্ড বেগে নড়তে থাকবে । এই ভয়ের ছাপ তাদের অন্তরের মধ্যে গভীরভাবে বিদ্ধ হবে এবং হৃদয়ের মধ্যে এ ভয়ের পেয়ালা সদাসর্বদা জীবন্ত হয়ে থাকবে । যন্ত্রণাদায়ক এই অনুভূতি লেগেই থাকবে এবং এ ভীষণ | ভয়ের ছাপ কোনো সময়ের জন্যেই দূর হবে না। হা, এই হচ্ছে আল কোরআন -এই হচ্ছে আল কোরআন,
— পৃষ্ঠা ২৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।