110010://1519111801-$/0101017535-00|) তাকে রূপান্তরিত করলাম অন্য আর একটি সৃষ্টিতে" পর্যন্ত পড়লেন, তখন উক্ত আবদুল্লাহ মানব সৃষ্টির এই বিস্তারিত বিবরণ শুনে আশ্চর্যাঘিত হলো এবং বলে উঠলো, মহা বরকতময় আন্নাহ তায়ালা, যিনি সর্বোত্তম সৃষ্টিকারী (অন্যান্য যারা সৃজনী ক্ষমতার দাবী করে, যে সব ঠুনকো আবিষ্কার এবং অনেক সময় সে সব আবিষ্কারও ভুল প্রমাণিত হয়)। এসময় রসূলুল্সাহ (স.) বললেন, হা, এভাবেই আমার কাছে আয়াতটি নাযিল হয়েছে।” এ কথায় আবদুল্লাহ সন্দেহ করলো ও বললো, মোহাম্মদ যদি সত্যবাদী হয়ে থাকে, তাহলে তার কাছে যা কিছু নাধিল হয়েছে আমার কাছেও সেই রকম অনেক কিছু নাযিল হয়েছে । আর সে যদি মিথ্যাবাদী হয়, তাহলেও আমি তাই বলবো যা সে বলেছে এবং একথা বলে সে মুরতাদ হয়ে গেলো অর্থাৎ ইসলাম পরিত্যাগ করলো এবং মোশরেকদের সাথে মিলিত হলো । এ কারণেই বলা হয়েছে, “আর যে বললো, শীঘ্বই আমি নাযিল করবো সেই রকম কিছু যা আল্লাহ তায়ালা নািল করেছেন (ইবনে আব্বাসের বরাত দিয়ে কালবী এই বর্ণনা এনেছেন)। | এ প্রসংগে ওইসব যালেমের শাস্তি সম্পর্কে যে দৃশ্যটির অবতারণা করা হয়েছে, তা ছিলো আসলে মোশরেকদের সম্পর্কেই আগত বাণী। এ এক ভয়ানক দৃশ্যের বর্ণনা, যা মনের ওপর ভীষণ ত্রাসের সৃষ্টি করে এবং অপরাধী যে কোনো ব্যক্তি অন্তরে দারুণ জ্বালা অনুভব করতে থাকে। এসব যালেম মৃত্যুর ভীষণ ঝাকুনি এবং বেইশ করে দেয়ার মতো কষ্ট্রের মধ্যে থাকবে । এখানে “গামারাত' শব্দ ছারা বুঝায় মহা দুঃখময় পরিস্থিতি এবং ফেরেশতারা অপরাধীদেরকে কষ্ট দেয়ার জন্যে তাদের হাত ছড়িয়ে দেবেন, তারা ওদের প্রাণগুলো টেনে হিচড়ে বের করে নেবেন এবং তাদেরকে ধমক দিয়ে দিয়ে ভীত-সস্ত্রস্তও করে তুলবেন। দেখুন এরশাদে রববানী, “আর যদি তুমি দেখতে পেতে সেই সময়ের অবস্থা যখন যালেমরা মৃত্যুর যন্ত্রণাদায়ক খিঁছুনির মধ্যে থাকবে এবং ফেরেশতারা তাদের হাত বাড়িয়ে বলবে, বের করে দাও তোমাদের জানগুলোকে। আজকের দিনে তোমাদেরকে তোমাদের না-হক কথা ও কাজের কারণে ভীষণ অপমানজনক আযাব দেয়া হবে। আর তোমরা তো আল্লাহর আয়াতগুলো শুনে মানোনি, বরং অহংকার করতে থেকেছো।” বড়াই করার বদলা হচ্ছে অপমানজনক আযাব এবং আল্লাহর ওপর মিথ্যা আরোপ করার সাজা হচ্ছে এই ভীষণ তিরঙ্কার.......... এবং এ সব কিছুর বর্ণনা মনের ওপর ভীষণ এক যন্ত্রণাদায়ক চাপ সৃষ্টি করে, এই ভয়ংকর হুমকির কারণে ভীষণ এক ভয়, সংকট ও দুঃখ তাদেরকে ছেয়ে ফেলবে । পরিশেষে আবারও বলা হচ্ছে যে, এসব হচ্ছে নবী (স.)-এর ওপর মিথ্যা আরোপ করার কারণে আল্লাহর পক্ষ থেকে ধমক এবং তিরক্কার এবং চরম ভীতিজনক এই অবস্থা তাদের ছেড়ে ফেলবে এবং এও বলে দেয়া হচ্ছে যে, সে দিনটি ধীরে ধীরে এগিয়ে আসছে। ভীষণ চিন্তা ও দুঃখ এবং আসন্ন চরম সংকটের এই অবস্থা তাদের মনকে আজ দুর্বিষহ চিন্তায় ছেয়ে ফেলছে। সাথে সাথে এ ধারণাও দেয়া হচ্ছে, | “অবশ্য তোমরা একাকী অবস্থাতেই আমার দরবারে হাযির হবে (কেউ থাকবে না পক্ষে কথা বলার বা সাহায্য করার) যেমন করে একাকী অবস্থাতে আমি তোমাদের প্রথমবারে সৃষ্টি করেছিলাম । তেমনি করে পুনরায় তোমাদেরকে একাকী অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবো ।” অতএব তোমরা একাকী অবস্থায় যে ভালো কাজ করেছো, তাই তোমাদের সাথে যাবে । তোমাদের প্রতিপালকের সাথে তোমরা একাকী অবস্থায়ই সাক্ষাত করবে- দলবদ্ধভাবে নয়। যেমন করে তোমাদেরকে তিনি প্রথম বারে একাকী অবস্থায় সৃষ্টি করেছিলেন, পয়দা হয়েছিলে মায়ের পেট থেকে একাকী অবস্থায়, ল্যাংটা ও অসহায় অবস্থায়, তেমনি করেই তোমাদেরকে খিলাব্স ভষ্ঠ ৩৩
— পৃষ্ঠা ২৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।