110010://1519111801-$/0101017535-00|) এখানে এ প্রসংগের সমান্তি টানতে গিয়ে এমন একটি জীবন্ত দুশ্য তুলে তুলে ধরা হচ্ছে যা মানুষকে হতবাক করে দেয়, গভীর ভাবে হৃদয়ে নাড়া দেয়, দাতার ভাবে বিলের তার অন্তরের মধ্যে ভীষণ আতংকের সৃষ্টি করে। আর এ দৃশ্য হচ্ছে যালেমদের প্রতি শাস্তির দৃশ্য । মোশরেকরাই হচ্ছে এই সব যালেম, যারা আল্লাহর ওপর মিথ্যা আরোপ করে অথবা দাবী করে যে, তাদের কাছে ওহী নাযিল হয়েছে, অথচ এ দাবীর পেছনে কোনো সত্যতা নাই, অথবা কখনও কখনও তারা এমনও দাবী করে যে, তারা চাইলে এই কোরআনের মতো বাণী তারাও তৈরী করতে পারে । এ যালেমদের কাছে এরকম যুলুমের আশা করা যায় না, যেহেতু তারা অতি সাধারণ মানুষ, নিছক অহংকার ও স্বার্থপরতার কারণেই তারা এই যুলুম করে, তাই জানানো হচ্ছে মৃত্যুর সময় তারা ভীষণ কষ্টদায়ক যন্ত্রণার মুখোমুখি হবে, তাদেরকে কষ্ট 'দেয়ার জন্যে ফেরেশতাকুল হাত প্রসারিত করবে এবং তাদের আত্মাগুলোকে টেনে হিচড়ে জোর করে বের করে নেবে । আর তাদের প্রতি যে ভীষণ তিরস্কার নেমে আসবে তা তাদের চেহারাগুলোকে বিগড়ে দেবে | তাদের অন্যান্য সকল ভালো কাজ তাদের থেকে দূর হয়ে যাবে এবং যাদেরকে তারা আল্লাহর সাথে শরীকদার মনে করতো তারা সবাই তাদেরকে হতাশ করে দূরে সরে চলে যাবে। “আর আল্লাহ সম্পর্কে যারা মিথ্যা তৈরী করে করে বলে তাদের থেকে বড় যালেম আর কে আছে? অথবা ওই ব্যক্তি থেকেও বড় যালেম কে আছে যে বলে, আমার কাছে ওহী নাযিল হয়েছে, ওর কাছে কোনো ওহী নাধিল হয়নি এবং এমন কথাও বলে, আন্মাহ তায়ালা যা কিছু নাধিল করেছেন ওরকম কথা আমিও রচনা করতে পারি! হায়, মৃত্যুকালীন ওই আযাবের ঝাকুনি যদি তারা দেখতে পেতো এবং দেখতে পেতো সেই সব ফেরেশতাকে যারা তাদের জান বের করে অতীত কাজের প্রতিদান স্বরূপ ভীষণ অপমানজনক আযাব দেয়া হবে, যেহেতু তোমরা আল্লাহ তায়ালা সম্পর্কে যতো সব না-হক কথা বলেছিলে এবং তোমরা তার আয়াতগুলো দেখে-শুনে নিছক অহংকারের কারণেই সরে অস্বীকার করেছিলে । আর বাস্তব অবস্থা তোমাদের চিন্তা করা দরকার যে, তোমরা একাকী অবস্থায় এসেছিলে এবং একাকী অবস্থায়ই আল্লাহর কাছে) ফিরে যাবে। আর তোমাদের পেছনে ছেড়ে আসতে হবে সেই সব জিনিস যা আমি তোমাদেরকে দিয়েছিলোম। আর আমি তো দেখতে পাচ্ছি যাদেরকে তোমরা তোমাদের জন্যে সুপারিশকারী মনে করতে, তারা তোমাদের কোনো কাজে আসবে না। সেদিন সবার সাথে সকল সম্পর্ক ছিন্ন দূরে সরে চলে যাবে ।' কাতাদা এবং ইবনে আব্বাস বর্ণিত হাদীসে জানা যায় যে, উপরোক্ত আয়াতটি মুসায়লামা কাযযাব এবং তার স্ত্রী কুশ্রী কদাকার ও ভীষণ কালো সাজ্জাহ বিনতে আল হারেস সম্পর্কে নাযিল হয়েছিলো, অথচ রসূল (স.)-এর জীবদ্দশাতেই তাদের প্রতি এই তিরক্কারবাণী নেমে আসে । তারা দাবী করে বলেছিলো যে, আল্লাহ তায়ালা তাদের কাছে ওহী পাঠিয়েছেন। আর যে ব্যক্তি বলেছিলো যে, আমার কাছেও ঠিক এরকম কিছু নাযিল হয়েছে যা আল্লাহ তায়ালা মোহাম্মদের কাছে নাধিল করেছেন সে হচ্ছে, ইবনে আব্বাসের রেওয়ায়াত অনুযায়ী আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ । অথচ এই হতভাগা ইতিপূর্বে ইসলাম গ্রহণ করে এবং রসুল (স.)-এর কাছে থেকে ওহী লেখকদের একজন ছিলো বলে জানা যায়। আর যখন এই আয়াত নাযিল হলো, “অবশ্যই আমি সৃষ্টি করেছি মানুষকে পচা মাটির ঠনঠনে শুকনা মাটি থেকে' তখন ওই ব্যক্তির কাছে একথাটা অত্যন্ত কঠিন লাগলো । তারপর যখন নবী (স.) এই আয়াত, “তারপর
— পৃষ্ঠা ২৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।