Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/010101535-00|) প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে সর্বসাধারণ মানুষকে দাওয়াত দেয়ার কোনো ব্যবস্থা ছিলো না এবং এই দাওয়াত নিয়েই মোমেনরা হজ্জ করেন যাতে করে তারা সেই ঘরের দিকে ফিরে আসেন যেখান থেকে দাওয়াতী কাজের ধারা প্রথম বেরিয়ে এসেছিলো । এখানে মক্কাবাসী এবং তার আশেপাশের লোকদের. মধ্যে দাওয়াতকে সীমাবদ্ধ করে রাখাই উদ্দেশ্য নয়, অবশ্য প্রাচ্যের অনেক ইসলাম দুশমন এইভাবে মনে করে । তারা আল কোরআনের এই আয়াতটিকে তাদের মতের সপক্ষে দলীল হিসাবে তুলে ধরে । তারা বলতে চায় মোহাম্মাদ (স.)-এর প্রথম কাজ ছিলো মক্কা ও তার আশেপাশের কয়েকটি শহরে ইসলামের দাওয়াত পৌছানো। প্রকৃতপক্ষে সংকীর্ণ এই এলাকা থেকে দাওয়াতী কাজের সূচনা হয়েছে এবং এই এলাকার অধিবাসীর মধ্যে এর প্রভাবে যে চরিত্র, যে নিয়ম শৃংখলা এবং যে আদর্শ শান্তিপূর্ণ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে তাই ছড়িয়ে দিতে হবে সারা পৃথিবীর বৃহত্তর পরিসরে- এটাই হচ্ছে এ আয়াতের মুখ্য উদ্দেশ্য। এ কারণেই দেখা যায় ধীরে ধীরে এ দাওয়াত ছড়িয়ে পড়ে গোটা আরব উপদ্বীপে এবং তারপর এ দাওয়াত বিস্তার লাভ করে আরব বিশ্বের বাইরে । এই দাওয়াতকে ছড়িয়ে দেয়া হয়েছে সেই সমস্ত অঞ্চলেও যেখানে প্রথম দিকে এ দাওয়াত পৌছানো হয়নি । আর মদীনায় হিজরত করার পরপরই দেখা যায় ব্যাপকভাবে ইসলামের দাওয়াত বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে দেয়ার ব্যবস্থা করা হয়েছে, বরং মদীনা কেন্দ্রিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে রাষ্ট্রীয়ভাবে দাওয়াত ছড়ানোর দায়িত্‌ পালন করা হয়। এ মহা সত্যটি সবার সামনে থাকা সত্তেও খামাখা একটি মিথ্যা কথা বলা হয়ে থাকে । দেখুন, মক্কী জীবনে দাওয়াতী কাজের সূচনালগ্নেই তো ঘোষণা দেয়া হয়েছে, “আর অবশ্যই তোমাকে পাঠানো হয়েছে সারাবিশ্বের জন্যে এক রহমত হিসাবে ।” € আল-আঘ্িয়া ১০৭) আরও বলা হয়েছে, “তোমাকে গোটা মানব জাতির জন্যে সুসংবাদ দানকারী ও সতর্ককারী হিসাবেই পাঠানো হয়েছে।” (সাবা- ৩৮)। তবে, এসব ব্যক্তিদের এই সংকীর্ণ ধারণা গড়ে ওঠার একটা কারণ এই হতে পারে যে, প্রথম প্রথম নানা প্রকার যুলুম অত্যাচারের কারণে ইসলামের এই দাওয়াত মক্কার অভ্যন্তরে সীমাবদ্ধ ছিলো । তাই এরশাদ হয়েছে, “আর যারা আখেরাতকে বিশ্বাস করে, তারা এ পাক কালামকেও বিশ্বীস করে এবং তারা নামাযগুলোকে সংরক্ষণ করে ।' সুতরাং, যারা বিশ্বাস করে যে, পরকাল, হিসাব নিকাশ এবং বিচার দিবস সত্য, তারা অবশ্যই বিশ্বাস করে যে, মানব জাতির জন্যে অবশ্যই রসূল প্রেরিত হয়েছেন, যাদের কাছে ওহী নাধিল হয়েছে, আর এই বিশ্বাস আনতে গিয়ে তারা তাদের অন্তরের মধ্যে এতোটুকু সংকট অনুভব করে না, বরং এই সত্যকে বিশ্বাস করার জন্যে তারা তাদের নিজেদের মধ্যেই যেন একজন আহবায়ক রয়েছে বলে অনুভব করে । তাই দেখা যায়, তাদের আখেরাত বিশ্বাস এবং কেতাবের ওপর ঈমানের কারণেই তারা নামাযগুলোকে হেফাযত করে, যাতে এই (আনুষ্ঠানিক) এবাদাতের মাধ্যমে তারা আল্লাহর সাথে সম্পর্ক ও বিশ্বস্ততার প্রমাণ দিতে পারে এবং নামাযের মধ্যেই তাদের প্রতীকী এবাদাত নিয়ে মনিবের অনুগত বান্দা হিসাবে প্রতিষ্ঠিত থাকতে পারে । এই হচ্ছে মানব প্রকৃতির স্বাভাবিক অবস্থা যার মাধ্যমে সে আখেরাত বিশ্বাস ও দৃঢ় ঈমানের প্রমাণ হাযির করতে পারে, পেশ করতে পারে এই-কেতাব এবং এতে নাযিল হওয়ার বিষয়ের ওপর তার দৃঢ় প্রত্যয়ের কথা, আল্লাহর সাথে গভীর সম্পর্কে সে আবদ্ধ একথার এবং তার মধ্যে যে আনুগত্য করার গভীর আকাংখা যেন প্রমাণ দেয় এ কেতাব। আরও উদাহরণ পেশ করেছে এই সত্য সঠিক ও মহান কালামের প্রতি গভীর বিশ্বাসের ।

— পৃষ্ঠা ২৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।