Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1517111801-$/0101017535-00|) ভেদে বিশেষ বিশেষ আইন ও পদ্ধতি দিয়েছেন এবং এগুলো আল্লাহ তায়ালা সম্পর্কে মৌলিক ও প্রধান প্রধান আকীদা যে সব হয়েছে, তার অন্তর্ভক্ত। আধুনিক কালের কয়েকজন শীর্ষস্থানীয় লেখক ইসলাম সম্পর্কে লিখতে গিয়ে বলেছেন, এই ইসলামই হচ্ছে প্রথম জীবন ব্যবস্থা যা আল্লাহর একতৃ ও সার্বভৌমত্ব সম্পর্কে পূর্ণাংগ আকীদা নিয়ে এসেছে অথবা রেসালাত ও রসূলের তাৎপর্য সম্পর্কে পরিপূর্ণ এক বিশ্বাসের ধারণা দিয়েছে, অথবা দিয়েছে আখেরাত ও বিচার দিবস হিসাব নিকাশ ও প্রতিদান বা শাস্তি প্রদানের |. দিন সম্পর্কে এক পূর্ণাংগ আকীদা । লেখকরা অবশ্য সদুদ্দেশ্যেই ইসলামের প্রশংসা করতে গিয়ে এই ভাবে তাদের লেখনী পরিচালনা করেছেন। এদের সামগ্রিক অবস্থা হচ্ছে এই যে, এরা মহাগ্রন্থ আল কোরআন সরাসরি অধ্যয়ন করে না। তারা গভীরভাবে অধ্যয়ন করলে অবশ্যই শুনতে পেতো যে, আল্লাহ তায়ালা সকল রসূলকেই স্বীকৃতি দিয়েছেন। তারা সবাই একান্তভাবে এক আল্লাহর আধিপত্য প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যেই এসেছেন, আল্লাহর প্রভূত্‌ কায়েমের প্রশ্নে কোনো প্রকার শেরকের সম্ভাবনাকে মেনে নেয়া হয়নি। অর্থাৎ যাবতীয় শক্তি-ক্ষমতার মালিক আল্লাহ তায়ালা । এই অবিচ্ছেদ্য ক্ষমতায় কোনো পর্যায়ে এবং কোনোভাবে কারো ভাগ বসানোর কোনো অধিকার বা সুযোগ নাই। তারা সবাই মানুষকে রসূলের মর্যাদা ও দায়িত্ সম্পর্কে অবহিত করেছেন, স্পষ্টভাবে তারা জানিয়ে দিয়েছেন যে তারা মানুষ, পার্থক্য শুধু এই যে তারা বিশেষ দায়িতৃ পালনের জন্যে আল্লাহ কর্তৃক বাছাইকৃত মানুষ । এ ছাড়া তারা কারো মালিক নন, এমন কি নিজেদের উপকার বা অপকার করার মতো ক্ষমতাও তাদের নাই, তারা গায়েবের কোনো খবর রাখেন না এবং মানুষের জন্যে প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী (রেযেক) সরবরাহ করা বা সীমিত করারও | কোনো ক্ষমতা তাদের নাই। তারা সবাই আখেরাত বা পরকালীন যিন্দেগী সম্পর্কে এবং সেখানে যে অবস্থা হবে সে সম্পর্কে এবং হিসাব দিবসের আগমন অবশ্যন্তাবী, যেখানে প্রতিদান অথবা শাস্তি দেয়া হবে- এসব বিষয়ে সবাইকে সতর্ক করে গেছেন। আর এটাও অকাট্য সত্য যে, প্রত্যেক রসূল ইসলামের মৌলিক আকীদার যে মূল বিষয়াদি পেশ করেছেন তা সব এক ও অভিন্ন এবং শেষ কেতাব, পৃববর্তী সকল কেতাবের সত্য হওয়ার সাক্ষ্য দিচ্ছে। এসব লেখবার ইউরোপীয় কৃষ্টি দ্বারা প্রভাবিত হয়ে লিখেছেন। তাদের ধারণা, আকাশ থেকে যে সব বাণী নাধিল হয়েছে, সেগুলো পর্যায়ক্রমে উন্নতি লাভ করেছে এবং পৃথিবীর জাতিবর্গের উন্নতির সাথে সাথে আসমানী শিক্ষারও উন্নতি হয়েছে। কিন্তু আল কোরআন যে মূলনীতিসমূহ স্থাপন করেছে, সেগুলোকে ভেংগে দিয়ে ইসলামকে রক্ষা করা সম্ভব নয়। সুতরাং এ কেতাব ও এর পাঠকদেরকে এ বিপজ্জনক পদস্থলন থেকে বাচার জন্যে অবশ্যই সতর্ক হতে হবে। এ কেতাব নাধিলের মূল প্রজ্ঞাময় উদ্দেশ্য হচ্ছে, রসূলুল্লাহ (স.) যেন মন্কাবাসী উম্মুল কুরা' এবং এর আশেপাশের অধিবাসীদেরকে সতর্ক করতে পারেন । তাতেই বলা হয়েছে, “আর যাতে করে তুমি উম্মুল কুরা ( মক্কা-নগরী) ও এর আশেপাশের এলাকাবাসীকে সতর্ক করতে পারো ।' মক্কাকে উম্মুল কুরা এ জন্যে বলা হয় যে, এখানে সেই ঘরটি স্থাপিত রয়েছে যা গোটা মানবমন্ডলীর জন্যে পৃথিবীর বুকে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিলো যেন পৃথিবীর মানুষ এ ঘরে এসে একলা-শরীক আল্লাহর এবাদাত করতে পারে এবং আনুষ্ঠানিকভাবে আন্মাহর কাছে তাদের আনুগত্য প্রদর্শন করতে পারে। আল্লাহ তায়ালা এ ঘরকে বানিয়েছেন গোটা সৃষ্টিকুলের জন্যে নিরাপদ আশ্রয়স্থল । এই ঘর থেকেই পৃথিবীবাসীর জন্যে সাধারণ দাওয়াত বেরিয়ে এসেছে, এ ঘর

— পৃষ্ঠা ২৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।