Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) অতি অল্প। মানুষ এসব বিষয় লিখতে চেষ্টা করলে এর পৃষ্ঠা সংখ্যা হতো সীমা সংখ্যাহীন। এর প্রতি ছত্রে রয়েছে জ্ঞান বিজ্ঞানের রহস্য ভান্ডার, রয়েছে যুক্তি প্রমাণ ও প্রভাবপূর্ণ কথার এতো সমারোহ যা এর দশগুণ কোনো গ্রন্থের মধ্যেও সংকুলান হয় না, বরং তার থেকেও বহু বহু গুণ বড় পুস্তকেও এ কেতাবের বিষয়াদি বর্ণনা করা সম্ভব নয়। সম্ভব নয় এর কলেবরের দিক দিয়ে বা গুরুতৃপূর্ণ হওয়ার দিক দিয়েও । আর যে কোনো মানুষ এই মহাগ্রন্থের বর্ণনাভধগি অনুকরণ করার জন্যে মনে মনে চিন্তা করেছে অথবা অন্য কাউকে এইভাবে বর্ণনা করতে বলেছে এবং এজন্যে অর্থের সাথে সংগতি রেখে শব্দ চয়নের চেষ্টা করেছে, কখনও বা এককভাবে চেষ্টা করেছে, আবার কখনও সম্মিলিতভাবে চেষ্টা চালিয়েছে, দেখা গেছে নিদারুণভাবে তারা ব্যর্থ হয়েছে। কোনোভাবেই তারা শব্দ ও অর্থের সমন্বয় ঘটাতে পারেনি । সুতরাং এ দিক দিয়ে চিন্তা করতে গেলেও মহাগ্রস্থ আল কোরআন বরকতপূর্ণ। আর এটাও চিরন্তন সত্য কথা যে, আল কোরআনে আলোচিত বিষয়াদি বর্ণনা করা বা অনুরূপ জ্ঞান দান করা (প্রকৃতি বা পরিমাণ, কোনো দিক দিয়ে) কোনো মানুষের পক্ষে কোনো দিন সম্ভব হয়নি, আর ভবিষ্যতেও কোনো দিন সম্ভব নয়। এ পাক কালামের প্রত্যেকটি যুক্তি প্রমাণ, প্রভাব বিস্তারকারী ও প্রাণসঞ্জারী কথা শ্রোতাদের অন্তরে যে প্রাণ প্রবাহের সৃষ্টি করে তার কোনো তুলনা নাই। এ মহান গ্রন্থের যে কোনো একটি আয়াতে অর্থ, তথ্য এবং বিভিন্ন বিষয়ের ওপর যে ব্যাপক আলোকপাত দেখা যায় তার নযির মানব রচিত কোনো গ্রন্থের মধ্যে খুঁজে পাওয়া যায় না। এর প্রভাব বিস্তারকারী গুণ এতো ব্যাপক যে তার পরিমাপ করা সম্ভব নয়। এ মহান কেতাব গোটা পৃথিবীর মানব প্রকৃতি ও মানব সত্ত্বার অস্তিত্বকে সরাসরি এক চমকপ্রদ পদ্ধতিতে পেশ করেছে এবং মানব জীবনের প্রতিটি দিক, বিভাগ ও তার সকল সমস্যার আলোচনার পর যে সমাধান দিয়েছে তা অন্য কেউ আজ পর্যন্ত দিতে পারেনি । অবশ্য এর কারণ বুঝতে কষ্ট হয় না, আর তা হচ্ছে এ হচ্ছে শক্তিমান ও সর্বজ্ঞ আন্মাহ সুবহানাহু ওয়া তায়ালার মহাপবিত্র কালাম। তার হেকমত ও জ্বানের পরিধি পরিমাপ করে-এমন সাধ্য আছে কার। তার শক্তি ক্ষমতা সবার চিন্তা কল্পনার বাইরে। আল্লাহর এ মহান কেতাবের ছবি আঁকতে গিয়ে এর বেশী কিছু বলা বা চিন্তা করার কোনো সাধ্য আমাদের নাই । আমরা যতোটুকু বুঝি তার ওপর শুধু এতোটুকু কথা বলে সাক্ষ্য দিতে পারি, এ কেতাব মহা বরকতপূর্ণ- মোবারক । এ কেতাব পূর্ববর্তী সকল আসমানী কেতাবের সত্যায়নকারী ।' আল্লাহর পক্ষ থেকে প্রেরিত অন্যান্য যে সব কেতাব রষেছে, সেগুলোর সত্যতা সম্পর্কে আল কোরআন সাক্ষ্য দেয়, সাক্ষ্য দেয় সেই সব অংশের যেগুলোকে আহলে কেতাবরা বদলাতে পারেনি, আসলে, এটা সত্য কথা যে ওই না-ফরমান আহলে কেতাবরা কিছু মৌলিক আইন কানুন পরিবর্তন করলেও সামগ্রিকভাবে আসমানী কেতাবকে বদলাতে পারেনি, সেই জন্যে এ কেতাব সত্য হওয়ার সাক্ষ্য দানকারী বলতে বুঝায় এ কেতাব অন্যান্য কেতাবের মতো অপরিবর্তিত ংশের সত্যতার সাক্ষ্য দানকারী । আর ওই অংশগুলো সম্পর্কে আল কোরআন বলেছে “নিশ্চয়ই তা আল্লাহর পক্ষ থেকে এসেছে । আল কোরআন এই বলে সত্যায়ন করেছে যে, এ কেতাব সত্যসহ এসেছে।' এর দ্বারা বুঝা গেলো যে, যে সত্য সম্পর্কে আল কোরআন সাক্ষ্য দিচ্ছে তা হচ্ছে মৌলিক আকীদা-বিশ্বাস, অর্থাৎ এই আকীদা যে, সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালা এবং তিনিই সর্বময় ক্ষমতার মালিক সুতরাং নতি স্বীকার করতে হবে একমাত্র তার কাছে- এই আকীদায় সমস্ত আসমানী কেতাৰ একমত । আইন কানুনের প্রশ্নে এটা ঠিক যে তিনি প্রত্যেক জাতিকে অবস্থা

— পৃষ্ঠা ২৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।