Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|7 খেল-তামাশার মধ্যে মগ্ন. থাকুক । এ কথার মধ্যে তিরঙ্কারের একটা সুর প্রচ্ছন্ন রয়েছে, বরং তাদের প্রতি তাচ্ছিল্য দেখানোর উদ্দেশ্যেই এইভাবে কথা বলা হয়েছে এবং সত্যের মর্যাদাকে উন্নীত করা হয়েছে। কিন্তু যখন তাদের বাজে কথা সকল সীমা অতিক্রম করলো, তখন সত্যের পক্ষে চূড়ান্ত যুক্তি তুলে ধরার প্রয়োজন হয়ে ছিলো, আর এই কারণেই এখানে তাদের সম্পর্কে তিরক্কারমূলক কিছু বেশী কথা বলা হয়েছে। আল কোবআনেব্ কিছু বিশিষ্ট এরপর এই নতুন কেতাব সম্পর্কে প্রসংগক্রমে কিছু কথা এসে গেলো, যেহেতু অস্বীকারকারীরা এ কেতাব সম্পর্কেও প্রশ্ন তুলেছে যে এটা আল্লাহর কেতাব কিনা, বা আল্লাহ তায়ালা এ কেতাবকে নাযিল করেছেন কিনা । আসলে এ হচ্ছে একটি চক্র যা সদা সর্বদা সত্যের পেছনে লেগে রয়েছে। এর পূর্বেও এ রকম বহু চক্র এসেছে। চিরদিন আল্লাহ তায়ালা যে, সকল হয়েছে, কাজেই এটা কোনো নতুন পদক্ষেপ নয়। তিনি যাকে পছন্দ করেছেন তাকে তিনি রসূল বানিয়েছেন। এতে কার কী বলার অধিকার রয়েছে? দেখুন মহান আন্লাহর বাণী, “আর এই যে এক কেতাব, যাকে আমি মহান আল্লাহ বরকতপূর্ণ বানিয়েছি এবং এর সামনে অন্য যে সব কেতাব রয়েছে এ কেতাব সে সবগুলোর সত্যায়নকারী (অর্থাৎ এ কেতাৰ পূর্ববর্তী সকল কেতাব যে সত্য সত্যই আল্লাহর কেতাব ছিলো সে বিষয়ে সাক্ষ্য দানকারী) । আরও এসেছে এ কেতাব উম্মুল কুরা, অর্থাৎ মক্কা ও তার আশেপাশের লোকদের জন্যে এ কেতাব অবশ্যই সতর্ককারী । আর যাদের মধ্যে আখেরাতের প্রতি ঈমান আছে, তারাই এ কেতাবকে বিশ্বীস করে এবং তারা তাদের নামাযগুলোকেও অবশ্যই হেফাযত করে। আল্লাহর যে সব নিয়ম বিশ্বব্যাপী চালু রয়েছে রসূল প্রেরণ তন্মধ্যে অন্যতম । সাথে সাথে তাদের প্রত্যেকের কাছে কেতাব পাঠানো এবং এই যে নতুন কেতাব যাকে তারা আল্লাহর কেতাব বলেই অস্বীকার করতে চায়, এটাও আল্লাহর প্রচলিত পদ্ধতির অন্তর্ভুক্ত । উল্লেখযোগ্য, আল্লাহ তায়ালা এ কেতাবকে বিশেষভাবে বরকতপূর্ণ বানিয়েছেন, যার মধ্যে পরিবর্তন পরিবর্ধন আনে এমন সাধ্য কারো নাই এবং যা পড়তে ভালো লাগে, যতো পড়া হয় ততোই যেন আরও পড়তে ইচ্ছা হয়। তাই, আন্মাহ তায়ালা সত্য সত্যই বলেছেন, এ মহান কেতাব বরকতপূর্ণ। হা, এ কেতাব তো বরকতপূর্ণ আছেই, স্বয়ং আল্লাহ মোবহানাহু ওয়া তায়ালা তিনিও তো মহা বরকতপূর্ণ। কী যে ভালো লাগে তাকে ডাকতে, আকুতি জানাতে, যতোই তীকে ডাকা যায়, মন যেন ভরেও ভরতে চায় না, তাকে ডাকার সাথে সাথে মনের মধ্যে এক পরম পুলক অনুভূত হয়। সেই ব্যক্তি তা বুঝে যে একটু খেয়াল করে। বরকতের যতো অর্থ আছে বা হতে পারে, সে সকল অর্থেই তিনি বরকতপূর্ণ। আসলে মৌলিকভাবেই তিনি বরকতপূর্ণ। তিনি তাঁর কেতাবকেও বরকতপূর্ণ বানিয়েছেন এবং তার নিজের পক্ষ থেকে এ কেতাবকে পরম শ্রুতিমধুর করে পাঠিয়েছেন। এ কেতাব সেই এলাকার জন্যে মোবারক যার অধিবাসীদের সম্পর্কে তিনি জানিয়েছেন যে তারাই এ কেতাবের ধারক বাহক হিসাবে প্রথম যোগ্য, বিশেষ করে যে মহান রসূলের কাছে তিনি এ কেতাব পাঠালেন প্রিয় ও মহান সে মোহাম্মদ সে.)-এর হৃদয়কে তিনি বানিয়ে দিলেন পরিষ্কার-পরিচ্ছন্ন ও পবিভ্র। আল্লাহ তায়ালা তার কেতাবকে মহত্ব ও বিশালত্রে কারণে বরকতময় বানিয়েছেন । কিন্তু, সারা বিশ্বের সব কিছুর ওপর আলোকপাতকারী এ মহান কেতাবের পৃষ্ঠা সংখ্যা, এর মধ্যে আলোচিত বিষয়াদির তুলনায়

— পৃষ্ঠা ২৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।