Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) মাধ্যমে) শিক্ষা দেয়া হয়েছে তা তোমরা ইতিপূর্বে জানতে না এবং তোমাদের বাপ দাদারাও জানত না।' এ সুরাটি সম্পর্কে আলোচনার শুরুতে আমি বলেছি যে, এ আয়াতটি মদীনার জীবনে নাধিল হয়েছে এবং এর লক্ষ্য হচ্ছে ইহুদীরা । তারপর সেখানে আমরা তাফসীরে তাবারীর লেখক ইবনে জারীরের অন্য আর একটি কেরাত সম্পর্কে প্রদত্ত তার মতটি তুলে ধরেছি “ওরা (এ কেতাবকে) বানায় কিছু কাগজের সমষ্টি, যার কিছু অংশ তারা প্রকাশ করে, কিন্তু বেশীর ভাগই তারা লুকিয়ে রাখে? । এ কেরাতের লক্ষ্য ওখানে মোশরেকগণ বলে উল্লেখিত হয়েছে। অথচ এখানে বলা হয়েছে ইহুদীদের সম্পর্কে । তাদের বাস্তব ঘটনা হচ্ছে এই যে, তারা তাওরাত কেতাবের মূল কেতাবকে কয়েকটি ভাগে ভাগ করে রেখেছ। এ কেতাবটিকে নিয়ে তারা এক জঘন্য খেলায় মেতে উঠেছিলো । মানুষকে ধোকা দেয়া ও পথভ্রষ্ট করার জন্যে উপযোগী এর কিছু অংশ মানুষের সামনে প্রকাশ করতো। তারা আল্লাহর নির্দেশাবলী ও ফরয কাজগুলো সম্পর্কে ঠান্টা-মশকারা করতো এবং এগুলোকে তারা খেল তামাশার বস্তু বানিয়ে নিয়েছিলো । এ কারণে, তাদের দুরভিসন্ধিমূলক কার্যাবলী ও পদক্ষেপসমূহের সমর্থনে তারা যে অংশগুলোকে মনে করতো না তাওরাতের সে অংশগুলোকে তারা লুকিয়ে রাখতো । তাদের এই কদর্য ব্যবহার সম্পর্কে আরবের লোকেরা কিছু কিছু জানতো এবং পরবর্তীতে কোরআনুল করীমে ইহুদীদের এসব হীন চক্রান্তের কথা উল্লেখ করে তাদের মুখোশ খুলে দেয়া হয়েছে। এখানে এই আয়াতে ইহুদীদের কথা উল্লেখ করে শুধু তাদের কদর্য ব্যবহারের সংবাদটি দুনিয়ার মানুষের সামনে তুলে ধরা হয়েছে (ঘৃণায়) তাদেরকে কোনো প্রকার সন্বোধনই করা হয় নাই ।'তাদের সম্পর্কে যে আয়াত এখানে আনা হয়েছে তা মাদানী নয়, বরং মন্কী, অবশ্য আমরা ইবনে জারীরের গৃহীত মতটিই পোষণ করছি। সুতরাং হে মোহাম্মদ, তাদেরকে বলো, গোটা মানবমন্ডলীর জন্যে আলোকবর্তিকা ও হেদায়াত হিসাবে মুসা (আ.) যে কেতাব নিয়ে এসেছিলেন তা কে নাযেল করেছিলো? এই কেতাবটিকে তারা কয়েকটি ছোট ছোট খন্ডে ভাগ করে ফেলেছিলো। এগুলোর কিছু কিছু তারা প্রকাশ করতো এবং বেশীর ভাগকেই তারা গোপন রাখতো । এ নিকৃষ্ট খেলায় তারা অসদুদ্দেশ্যেই মেতে উঠেছিলো- না জেনে না বুঝে নয়। এমনি করে তাদের অবস্থা জানিয়ে দেয়া হয়েছে। কারণ তাদের এসব মন্দ আচরণের অশুভ পরিণতি তারা মোটেই জানে না। এজন্যে তাদেরকে প্রকৃত পরিণতি সম্পর্কে জানিয়ে দেয়াই ছিলো করুণাময় আল্লাহর মহান উদ্দেশ্য । এর বিনিময়ে তাদের কর্তব্য ছিলো আল্লাহর মেহেরবানীর কথা স্মরণ করে কৃতজ্ঞ হওয়া এবং আল্লাহ তায়ালাই যে তীর রসূলের কাছে তার কেতাব ও ওহী পাঠিয়েছেন তা অস্বীকার না করা। আল্লাহ রব্বুল আলামীন এ প্রশ্নের জবাব না দিয়ে তাদেরকে দিশাহারা অবস্থায় ছেড়ে দেননি । অবশ্যই তিনি রসূল সে.)-কে এ বিষয়ে চূড়ান্ত ফয়সালার কথা জানিয়ে দেয়ার জন্যে বি রিরিভো ডের ঠিরিরে দিনার হার হুডি নিরিহ রোদি নিবে না থাকে । তাই বলা হচ্ছে, “বলো, আল্লাহ, তারপর তাদের চিন্তা-ভাবনা ও জল্পনা-কল্পনার মধ্যে মত্ত থাকতে দাও ।” বলো, আল্লাহ তায়ালাই তো নাধিল করেছেন এ কেতাব কে। এ কথা বলার পর আর তাদের তর্ক-বিতর্ক, জিদ ও জল্পনা-কল্পনা কোনো কিছুর দিকে কান দিয়ো না। ছেড়ে দাও তাদেরকে, তারা যুক্তিহীন ভাবে তর্ক করতে থাকুক, বাজে জিনিস নিয়ে মাথা ঘামাক এবং ফযুল

— পৃষ্ঠা ২৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।