Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/010101535-00|) ও জীবনের জন্যে ভারসাম্যপূর্ণ চিন্তাধারা । আর এসব কিছুর জন্যে মানুষকে প্রদত্ত বুদ্ধিকে আল্লাহ তায়ালা যথেষ্ট বানাননি এবং এই বুদ্ধির ওপর নির্ভরও করতে বলেননি, অথবা হক আল্লাহর পক্ষ থেকে দেয়া বিশেষ জ্ঞানই তার জন্যে যথেষ্ট বলে আল্লাহ তায়ালা জানাননি । এমন কি সর্বান্তকরণে আল্লাহর দিকে রুজু করা বা কঠিন দুঃসময়ে তীর কাছে কায়মনোবাক্যে সাহায্য চাওয়ার কারণে বান্দা ও মাওলার মধ্যে যে বিশেষ সম্পর্ক সৃষ্টি হয় তাও মানুষের জীবনের মূলনীতি নির্ধারণের ব্যাপারে যথেষ্ট বলা হয়নি। কারণ এই স্বাভাবিক মানব প্রকৃতি আভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন চাপের কারণে প্রভাবিত হয়। মানুষ শয়তান ও জিন শয়তান নানা প্রকার উস্কানি ও চাটুকারিতার মাধ্যমে মানুষের স্বভাব প্রকৃতির ওপর প্রভাব বিস্তার করে । অবশ্যই আল্লাহ তায়ালা একমাত্র তার প্রেরিত ওহীর ওপর পরিপূর্ণভাবে নির্ভর করতে বলেছেন। নির্ভর করতে বলেছেন তার রসূলদের আনীত হেদায়াতের ওপর এবং আসমানী কেতাবসমূহের ওপর, যাতে করে তাদের প্রকৃতির গতি সুদৃঢ় ও সুস্পষ্ট পথে এগিয়ে যেতে পারে, তাদের বুদ্ধিও সঠিক পথে এবং শান্তির দিকে এগিয়ে যেতে পারে, অপসারিত হয় আভ্যন্তরীণ ও বাহ্যিক গোমরাহীর সকল পর্দা । আর এই হচ্ছে মহান আল্লাহর দয়া মেহেরবানী ও মর্যাদার জন্যে সঠিক ব্যবহার এবং তার কুশলী ক্ষমতারও সর্বব্যাপী জ্ঞানের যথাযথ কাজ ..... তার প্রিয়তম সৃষ্টি মানুষ, তাকে সৃষ্টি করে দিশেহারা অবস্থায় ছেড়ে দেবেন- এটা কিছুতেই হতে পারে না! মানুষকে সঠিক পথ দেখানোর জন্যে কোনো রসূল তাদের মধ্যে না পাঠিয়ে কেয়ামতের দিন তাদের হিসাব নেবেন- এটা কি করে সম্ভব! তাই তিনি জানাচ্ছেন, “আমি কিছুতেই আযাব দেব না যতোক্ষণ পর্যন্ত না আমি কোনো রসূল পাঠাই ।”€১) | আল্লাহ তায়ালা কর্তৃক নির্ধারিত তকৃদীর অবশ্যই সত্য, যা মানুষের এতেকাদ বা আন্তরিক বিশ্বাসের সাথে পুরোপুরিভাবে সামঞ্জস্যপূর্ণ । কারণ তিনি তার বান্দাদের কাছে রসূলদেরকে পাঠিয়ে তাদেরকে জাহেলিয়াতের ঘন অন্ধকার থেকে হেদায়াতের স্বচ্ছ আলোর দিকে বের করে এনেছেন, যেন তারা মুক্তি পায়, ভূল পথ থেকে এবং দুনিয়ার বিভিন্ন চাপের মধ্যে তাদের বুদ্ধির সঠিক ব্যবহার করে সঠিক পথ খুঁজে পাওয়ার চেষ্টা করতে পারে এবং পরিশুদ্ধ চিন্তা এবং গভীর পর্যবেক্ষণ দ্বারা সঠিক পথ নির্ণয় করতে সক্ষম হয় । আর অবশ্যই করুণাময় আল্লাহ তায়ালা এ সকল রসূলের কাছে ওহী পাঠিয়ে তাদেরকে দাওয়াতী কাজ পরিচালনার জন্যে সঠিক পদ্ধতিও জানিয়ে দিয়েছেন। তিনি তাদের মধ্যে অনেকের কাছে কেতাব পাঠিয়েছেন, যা আজও বর্তমান রয়েছে, যেমন মুসা, দাউদ ও ঈসা নবীদের কাছে প্রেরিত কেতাবসমূহ, অথবা সেই কেতাব যা পৃথিবী বিলীন হওয়া পর্যন্ত সকল যামানার, সকল মানুষের জন্যে আলোর দিশারী হয়ে থাকবে, যেমন এই আল কোরআন । যখন আরব উপদ্বীপের মধ্যে মূসা (আ.)-এর নবুওতের কথা জানাজানি হলো এবং যখন আহলে কেতাবরা এতদঞ্চলে পরিচিত হয়ে গেলো, তখন আল্লাহ তায়ালা, তার রসূল (মোহাম্মদ স.)-কে নির্দেশ দিলেন যেন তিনি রেসালাত ও ওহীর মুল দাওয়াত নিয়ে ওই অঞ্চলের নাফরমান মোশরেকদের সামনে হাযির হন, তুলে ধরেন তাদের কাছে সত্যের এ দাওয়াতকে । “বলে দাও, হে মোহাম্মদ! আলোকবর্তিকা ও মানুষের জন্যে সত্যের দিশারী হিসাবে যে | কেতাব নিয়ে মূসা এসেছিলো তা কে নাযেল করেছিলো? তোমরা তো সে কেতাবকে কিছু কাগজের পাতার সমষ্টি বানিয়ে নিয়েছো, যার কিছু অংশ তোমরা প্রকাশ করতে এবং বেশীর ভাগকেই রাখতে গোপন করে, অথচ তোমাদেরকে যে কেতাব ও হেকমত (এই কেতাবের

— পৃষ্ঠা ২৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।